Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৫ হঝগণত উসামা ইবৃন যায়দ (রা) এবং সালমান ফার্সী (রা) হতে এ ধরনের হাদীস বর্ণিত রয়েছে, তবে এগুলোর সনদে কিছুটা দুর্বলতা ও ক্রটি রয়েছে। আল্লাহই অধিক পরিজ্ঞাত। ইমাম আহমদ (র) অন্য এক সনদে হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেন যে, ভিনি বলেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে ইশার সালাত আদার করছিলাম । রাসুলুল্লাহ (সা) যখন সিজদা করতেন তখন হযরত হাসান (রা) ও হযরত হুসায়ন (রা) তাঁর পিঠে চড়ে বসতেন । যখন তিনি মাথা উঠাতেন তখন তাদেরকে তিনি খুব নরম হাতে ধরতেন ও যমীনে রেখে দিতেন। তারপর তিনি যখন আবার সিজদা করতেন তখন তারা আবারো রাসূলুল্লাহ (সা)-এর পিঠে চড়ে বসতেন এবং রাসূলুল্লাহ (সা) সিজদা হতে উঠার সময় তাদের নরম হাতে ধরতেন ও যমীনে রেখে দিতেন । এভাবে রাসূলুল্লাহ (সা) সালাত শেষ করলেন এবং তীদের দু'জনকে কোলে বসালেন। হযরত আবু হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকটবর্তী হলাম এবং বললাম হে আল্লাহ্‌র রাসূল ! আম কি তদের দু'জনকে তাদের মায়ের কাছে ফেরত পৌঁছিয়ে দেবো ? আবু হুরায়রা (রা) বললেন, এমন সময় বিদ্যুৎ চমকে উঠল । রাসূলুল্লাহ্‌ (সা) তীদের দু'জনকে বললেন, “যাও ভোমরা তোমাদের মায়ের কাছে চলে যাও।' হযরত আবূ হুরায়রা (রা) বললেন, বিদ্যুতের আলো থাকতে থাকতেই তারা দু'জন তাদের মায়ের কাছে চলে গেল । মূসা ইব্‌ন উসমান আল হাদরামী, হযরত আবু হুরায়রা (রা) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেন। হযরত আখু সাঈদ খুদরী (রা) এবং আবদুর্াহ্‌ ইব্‌ন উমর (রা) হতেও প্রায় এ ধরনের বর্ণন। এসেছে ।' | ইমাম আহমদ (র) আফ্ফান.... হযরত আলী (রা) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদিন পলাসূলুল্লাহ (সা) আমার ঘরে প্রবেশ করলেন, আমি ছিলাম নিদ্িত। হযরত হাসান (রা) কিংবা হযরত হুসায়ন (রা) কিছু পান করতে চাইলেন । রাসূলুল্লাহ (সা) তখন আমাদের একটি বকরীকে দোহন করতে গেলেন । বকরীটি দোহন করা হল এবং দুধ পান করানো হল। এরপর অপরজন এলেন, তাকে তিনি সরিয়ে দিলেন। হযরত ফাতিমা (রা) তখন বললেন, “মনে হয় যেন প্রথমজনই আপনার কাছে অধিকতত প্রিয় ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “না” সে- তো গ্রথম পান করতে চের়েছিল। তারপর রাসূলুল্লাহ সো) বললেন, আমি, তুমি, এ দু'জন এবং এই শারিত ব্যক্তি কিয়ামতের দিন একই জায়গায় থাকবো ।' এটাই ইমাম আহমদ (র)- এর একক বর্ণনা । আবু দাউদ তায়ালিসী (র) অন্য এক সনদে হযরত আলী (রা) হতে অনুরূপ বর্ণনা করেছেন। এটাও প্রমাণিত হয়েছে যে, হযরত উমর ইবৃনুল খাত্তাব (রা) এ দু'জনকে সম্মান করতেন, কোলে উঠিয়ে নিতেন, তাদেরকে উপটৌকন প্রদান করতেন, যেমন তাদের পিতাকে উপটৌকন প্রদান করতেন । একবার ইয়ামান থেকে কিছু চাদর আসল । হযরত উমর (রা) সাহাবীদের পুত্রদের মধ্যে এ গুলি বন্টন করে দিলেন কিন্তু এ চাদরগুলো হতে হযরত হাসান ও হযরত হুসায়ন (রা)-কে কিছুই দিলেন না এবং বললেন, এগুলোর মধ্যে কোন একটিই তাদের উপযুক্ত নয়। তারপর তিনি ইয়ামনের গভর্নরের কাছে লোক প্রেরণ করলেন এবং তাদের উপযুক্ত দু'ট চাদর সংঘহ করে দিতে আদেশ দিলেন। আল-বিদায়া ওয়ান নিহায়া-__৪৯ ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।