আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে, হযরত আলী (রা) আহত থাকা অবস্থায় লোকজন তাকে বলেছিল হে আমীরুল মু*মিনীন ! আপনার পরে খলীফা কে হবে তা নির্ধারিত করে দিন। তিনি উত্তরে বলেছিলেন, না, তা আমি করব না, বরং রাসূলুল্সাহ (সা) তোমাদেরকে যেমন খলীফা নির্ধারণ না করে রেখে গিয়েছিলেন আমিও তেমনি রেখে যাব। মহান আল্লাহ্ যদি তোমাদের কল্যাণ চান তাহলে তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠতম, তীর খলীফা নির্ধারণে তিনি তোমাদেরকে এক্যবদ্ধ করে দিবেন, যেমন রাসূতল্লাহ্ (সা)-এর পরে উদ্মতের শ্রেষ্ঠ ব্যক্তির | খলীফা নির্বাচনে তিনি তোমাদেরকে এক্যবদ্ধ করে দিয়েছিলেন" তিনি ইন্তিকাল করলেন। হযরত ইমাম হাসান (রা) তার জানাষার নামাযে ইমামতি করলেন। তিনি ছিলেন হযরত আলী (রা)-এর জ্যেষ্ঠ পুত্র! রাজধানীতে তাঁকে দাফন করা হল । এটিই বিশুদ্ধ অভিমত | হযরত আলী (রো)-এর দাফন-কাফন ও সংশ্রিষ্ট বিষয়াদি সমান্ত করার পর সর্বপ্রথম কায়স ইব্ন সা'দ ইব্ন উবাদা (রা) হযরত হাসান (রা)-এর সম্মুখে এলেন এবং বললেন, আপনার হাত প্রসারিত করুন। আল্লাহ্র কিতাব ও রাসূলুল্লাহ্ (সা)-এর সুন্নাত বাস্তবাধ্ুনের মর্মে আমি আপনার হাতে বায়'আত করব।” হযরত হাসান (রা) কিছুই বললেন না । তারপর কায়স ইব্ন সা'দ স্বতঃস্ফূর্তভাবে তার হাতে বায়'আত করেন। এরপর অন্যান্য লোকজন তার হাতে বায়'আত করে। এটি ঠিক সেদিনেই অনুষ্ঠিত হয় যে দিন হযরত আলী (রা)-এর ওফাত হয়। মূলত যেদিন হযরত আলী (রা) আক্রান্ত ও আহত হয়েছিলেন সেদিনই তাঁর ওফাত হয়। দিনটি ছিল ৪০ হিজরী সনের ১৭ই রমযান জুম“আবার। কেউ কেউ বলেছেন যে, আহত হরার দু'দিন পর তার ওফাত হয়। কারো মতে তার ওফাত হয় রমযানের শেষ দশ দিনের কোন একদিন। বন্তত সেদিন হতে হযরত হাসান (রা) খলীফা হিসেবে কাজ শুরু করেন। কায়স ইব্ন সা'দ ছিলেন আযারবাইজানের গতর্নর। তার অধীনে ছিল চল্লিশ হাজার লড়াকু যোদ্ধা। তারা সকলে আমৃত্যু হযরত আলী (রা):এর প্রতি আনুগত্যের শপথ করেছিল। হযরত আলী (রা)-এর ইন্তিকালের পর গভর্নর কায়স.ইব্ন সা'দ নক নিযুক্ত খলীফা হযরত হাসান (রা)-কে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্যে চাঁপ দিতে লাগলেন। এক পর্যায়ে হযরত হাসান (রা) গভর্নর কায়সকে বরখাস্ত করে তীর স্থলে উবায়দুল্লাহ্ ইবূন আব্বাস (রা)-কে আযারবাইজানের গভর্নর নিযুক্ত করলেন। কারো বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা হযরত হাসান (রা)-এর ছিল না। কিন্তু অন্যদের অভিমতই জয়ী হল। তিনি সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় রাবী হলেন। জনসাধারণ বিশাল যুদ্ধ সমাবেশে একররিত হল। ইতিপূর্বে এত বড় যোসধা দল দেখা যায় নি, শোনাও যায় নি। হযরত হাসান (রো) কায়স ইব্ন সাঁদ (রা)-কে বার হাজার সৈন্য সমন্বয়ে গঠিত সম্মুখ | শাখার দায়িত্ব দিলেন। আর তিনি নিজে তার পেছনে পেছনে অবশিষ্ট সৈন্যের নেতৃত্ব দিয়ে মু'আবিয়া (রা) ও সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে সিরিয়! অভিমুখে যাত্রা করলেন। মাদাইন অতিক্রম করে তীরা যাত্রা বিরতি ও শিবির স্থাপন করলেন। সম্মুখ শাখার সৈন্যদেরকে ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।