Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৯ খারাপও মনে করে শি। সম্ভবত হত্যার পূর্বে ইয়াধীদের যদি সুযোগ হতো তাহলে সে হযরত ইনাম হুসায়ন (রো)-কে ক্ষমা করে দিত। কেননা, তার পিতাও তাকে এরূপ করার জন্যে ' ওদীরত করে গিয়েছিলেন । আর সে প্রকাশ্যে নিজেও এরূপ নিজের মত ব্যক্ত করেছিল । ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাতের জন সে গভর্নরকে অভিসম্পাত করেছিন এবং তাকে ভতসনাও করেছিল। কিন্তু তাকে সেজন্য বরখাস্ত করে নি, কোনরূপ শান্ত্িও দেয় নি এবং তাকে এ ব্যাপারে মারাতকরূপে দোযারোপও করে নি। আল্লাহ্‌ তা“আলাই অধিক পরিজ্ঞীত। প্রতিটি মুসলমানের উচিত হযরত ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাতে ব্যথিত হওয়া । কেননা, তিনি ছিলেন মুসলিম সরদারদের অন্যতম । সাহাবায়ে কিরামের মধ্যে তিনি ছিলেন একজন বড় আলিম ও জ্ঞানী । তিনি ছিলেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর শ্রেষ্ঠ কন্যার অত্যন্ত আদরণীয় সন্তান। তিনি ছিলেন একজন মুভ্তাকী, আবিদ, সাহসী ও দানশীল ব্যক্তিত্ব । তবে শীয়া সম্প্রদায় যেরূপ অনুনয়, বিনয়, আহাজারী ও লোক দেখানোর জন্য মাতমবাজী করত সেগুলো তিনি পছন্দ করতেন না। তার পিতা হযরত আলী (রা) তার থেকেও শ্রেষ্ঠ ছিলেন। তিনিও শাহাদাত বরণ করেছেন। কিন্তু হযরত ইমাম হুসায়ন (রা) ও তার আত্রীয়-স্বজনগণ তার শাহাদাতের দিন মাতম করেন নি যেরূপ হযরত ইমাম হুসায়ন (রা)-এর অনুসারীগণ তার শাহাদাত বার্ষিকীতে মাতম করে থাকে । তার পিতা হযরত আলী (রা) জুমু'আর দিন নিহত হন। তখন তিনি ফজরের সালাত আদায় করছিলেন । যেই দিনটি ছিল ৪০ হিজরীর রামযানের ১৭ তারিখ । এভাবে হযরত উসমান (রা) আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অভিমত অনুযায়ী হযরত আলী (রা) হতে শ্রেষ্ঠ ছিলেন, তিনিও শাহাদাত বরণ করেন। তিনি ৩৬ হিজরীর যুলহজ্জা মাসের কুরবানীর ঈদের পরে, তিন দিন শত্রু কর্তৃক নিজ গৃহে অন্তরীণ হয়ে পড়েছিলেন । তাকে যবেহ করে হত্যা করা হয়েছিল কিন্ত লোকজন তার শাহাদাত বার্ধিকীতে অনুরূপ মাতম করে না। হযরত উমর ইবৃনুল খাক্তাব (রা) হযরত উসমান (রা) ও হযরত আলী (রা) হতে শ্রেষ্ঠ ছিলেন। তিনিও শাহাদাত বরণ করেন। যখন তিনি মিহরাবে সালাতে ফজর আদায়কালে কুরআনুল কারীম পাঠ করছিলেন । জনগণ তার শাহাদাত বার্ষিকীতেও অনুরূপ মাতম করে না। হযরত আবু বকর সিদ্দীক (রা)-ও হযরত উমর (রা) হতে শ্রেষ্ঠ ছিলেন। জনগণ তার ওফাত বার্ষিকীতে মাতম করে না। রাসূলুল্লাহ (সা) দুনয়া এবং আখিরাতে আদম সন্তানদের সর্দার । তিনি অন্যান্য নবীর ন্যায় মৃত্যুবরণ করে আল্লাহ্‌ তা'আলার সান্নিধ্যে চলে যান কিন্তু জনগণ তাদের কারো মৃত্যু বার্ষিকীতে মাতম করে না। শীয়া ও রাফিযী সম্প্রদায় ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাত বার্ষিকীতে যেসব আহাজারী ও মাতম করে থাকে, এরূপ তারা কিছুই করেন না। আর তীদের মৃত্যুর সময় এসব ঘটনা সংঘটিত হয় নি, যেগুলো ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাতের দিন সংঘটিত হওয়া সম্পর্কে শীয়া সম্প্রদায় দাবী করে যেমন সূর্যগ্রহণ এবং আকাশে লাল আভা দেখা দেয়া ইত্যাদি । ইমাম হুসায়ন (রা)-এর শাহাদতের ন্যায় অন্য ঘটনাসমূহের স্মরণকালে কী বলা উত্তম, এ সম্পর্কে হযরত আলী ইবনুল হুসাইন, হযরত ইমাম হুসায়ন (রা)-এর নানা রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেছেন । তিনি বলেন, “যদি কোন মুসলমান কোন মুসীবতে পতিত হয় এবং পরে তা স্মরণ করে ঘটনাটি ইন্না লিল্লাহি ওয়া ইন্্া ইলাইহি রাজিউন সহ উল্লেখ করে, তাহলে আল্লাহ্‌ ভা'আলা তাকে এ ঘটনাটি সংঘটিত হওয়ার দিন যেরূপ পুণ্য দান করেছিলেন, স্মরণের দিনও তাকে সেরূপ পুণ্য দান করবেন। ইমাম আহমদ (র) এবং ইমাম ইবৃন মাজাহ্‌ রে) এ হাদীসটি বর্ণনা করেন। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।