0০017161715 ৩৭৮ _আল-বিদায়া ওয়ান নিহায়া দোকানগুলোতে চট-ও কম্বল ঝুলানো হত । জনগণ দুঃখ ও শোক প্রকাশ করত, ক্রন্দন করত, তাদের অধিকাংশই ইমাম হুসায়ন (রা)-এর প্রতি একাত্মতা প্রমাণের জন্যে এ রাতে পানি পান করত না। কেননা, হযরত ইমাম হুসায়ন (রা) তৃষ্ার্ত অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন। মহিলারা আশুরার দিন খোলা মুখে রাস্তায় বের হতো, ইমাম হুসায়ন (রা)-এর জন্য মাতম করত এবং বুকে ও মুখে প্রচণ্ড আঘাত করত । তারা খালি পায়ে বাজার ও রাস্তাঘাট প্রদক্ষিণ করত । রাফিযীরা এ ধরনের বহু বিদআত, স্বকপোলকল্পিত আচার-আচরণ, রুচিজ্ঞান-বরহিভূত অশ্লীল প্রদর্শনীর প্রচলন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল, বনূ উমাইয়ার খিলাফতের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করা এবং বনূ উমাইয়ার খিলাফতকে দোষারোপ করা । কেননা, বনূ উমাইয়ার খিলাফতকালেই হযরত ইমাম হুসায়ন (রা) শাহাদাত বরণ করেন। সিরিয়াবাসীদের একদল রাফিষী ও শী'আ সম্প্রদায়ের বিরুদ্ধে .'নাসিবী'রা আবির্ভূত হয়েছিল। তারা আশুরার দিন ভাল ভাল খাবার রান্না করত, গোসল করত, খোশবু লাগাত, উত্তম পোশাক-পরিচ্ছদ পরিধান করত । আর এ -দিনটিকে.ঈদের দিন হিসাবে গণ্য করত । বিভিন্ন ধরনের উত্তম ও দামী খাবারের ব্যবস্থা করত, আনন্দ উৎসবে মেতে উঠত । তাদের উদ্দেশ্য ছিল, শী'আ ও রাফিধীদের বিরুদ্ধাচরণ করা। যারা হযরত. ইমাম হুসায়ন (রা)-কে. হত্যা করে তাদের ব্যাখ্যা হলো এই যে, মুসলমানদের মধ্যে এক্য স্থাপিত হওয়ার.পর মুসলমানদের মধ্যে এক্য বিনষ্ট করার জন্য হযরত ইমাম হুসায়ন (রা) আগমন করেছিলেন। জনগণের মধ্যে যারা ইয়াধীদের হাতে বায় 'আত গ্রহণ করেছিল তাদের বায়'আত প্রত্যাহার করার জন্য তিনি এসেছিলেন এবং জনগণকে নিয়ে ইয়াধীদের বিরুদ্ধে তিনি লোকদেরকে এক্যবদ্ধ করেছিলেন। সহীহ্ মুসলিমে এরূপ আচরণ থেকে বিরত থাকার, এটাকে ভয়, করার এবং এটার: বিরুদ্ধে সকলে মিলে সংগ্রাম করার জন্য হাদীস. বর্ণিত হয়েছে। অজ্ঞ দলটি এরপ ব্যাখ্যার আলোকে হযরত ইমাম হুসায়ন (রা)-কে ট্যাব ভাটারা রাতটা উছ্তি রয় নিররধ তাদের উর উজভিরাহর 7৮17 ও শির ভি এরক 56258 অভিযোগ উত্থাপন করে। প্রকৃতপক্ষে তারা যেরূপ ব্যাখ্যা দিয়েছে ব্যাপারটি এরূপ নয় আর তারা যেরূপ আচরণ করেছে এ আচরণটি মোটেই ঠিক নয় এবং গ্রহণযোগ্য নয় । পূর্বেব এবং পরের যুগের উলামায়ে কিরামের অধিকাংশই ইমাম হুসায়ন (রা) ও তার সাথীদের শাহাদাত বরণকে অতান্ত হীন কাজ বলে আখ্যায়িত করেন । শুধুমাত্র কৃফার একটি ছোট দল । (আল্লাহ্ তাদের ধ্বংস করুক) তাদের হীন উদেশ্য চরিতার্থ করার জন্যে তারা পরস্পর যোগাযোগ স্থাপন করে, তারা হযরত ইমাম হুসায়ন (রা)-এর কাছে পত্র লিখে এবং ইমাম হুসায়ন (রা) ও তার সাথীদেরকে জালিম সরকারের বিরুদ্ধে তাদের সাহায্য করার জন্যে আহ্বান জানায়। কৃফার গভর্নর ইব্ন বিয়াদ তাদের এ হীন চক্রান্ত সম্বন্ধে যখন অবগত হল, তখন সে তাদেরকে পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য, প্রয়োজনীয় আর্থিক সাহাধ্য-সহযোগিতা ও বিভিন্ন প্রকারের সুযোগ-সুবিধা দিয়ে এমনকি কোন কোন ক্ষেত্রে- ভয়-ভীতি প্রদর্শন করে তাদেরকে ইমাম হুসায়ন (রা) হতে সমর্থন প্রত্যাহার করে ও তাকে ত্যাগ করে এবং সর্বশেষে তাকে হত্যা করে। তবে সেনাবাহিনীর সকলেই এ হত্যাকাণ্ডের প্রতি রাজি ছিল লা। কিন্তু সে এটাকে ফ্ড.211000119.0010)
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।