Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(00171691715 আল-বিদায়া ওয়ান নিহায়া ভাতীনি আল-খতীব (র) বলেন, আহমদ ইব্‌ন উসমান হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) হতে. সায়ীদ ইব্‌ন যুবাইর বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আল্লাহ্‌ তাআলা হযরত মুহাম্মদ (সা)- এর কাছে ওহী প্রেরণ করেন। ইয়াহইয়া ইব্ন যাকারিয়া (আ)-কে হত্যা করার দায়ে সত্তর _ হাজার 'লোক নিহত হয়েছিল আর আপনার কন্যার সন্তানদের হত্যার দায়ে সত্তর হাজার এবং আরো সত্তর হাজার নিহত হবে। (এ হাদীসটি অত্যন্ত গরীব কোন এক পর্যায়ে একজন মাত্র বর্ণনাকারী পাওয়া যায়) হাকীম তার মুসতাদরাক গ্রন্থে এ হাদীসটি বণনা করেছেন। শী'আ সম্প্রদায় আশুরার দিন সম্পর্কে তারা অনেক মিথ্যা ও অশ্লীল হাদীস রচনা করেছে। যেমন তারা বলেছে ঃ-আশুরার দিন এমন অন্ধকারময় সূর্যগ্রহণ হয়েছিল যে, তখন দিনের বেলায় তারকা উদিত হয়েছিল এবং সেদিন যেকোন পাথর তার জায়গা হতে উত্তোলন করলে তার নীচে রক্ত পাওয়া যেত। আসমানের দিগন্ত লালবর্ণ ধারণ করেছিল। এ দিন সূর্য যখন উদিত হয়, তখন রক্তাক্ত আভা ছড়িয়ে পড়েছিল। সারা আকাশ ঝুলন্ত ছাদে পরিণত হয়েছিল। তারকাগুলো একটির উপর একটি খোসা পড়েছিল। আসমান. রক্তের বৃষ্টি বর্ষণ করেছিল। আসমান এরূপ লালবর্ণ আর কখনো হয় নি। এ ধরনের আরো. অনেক তথ্য তারা পরিবেশন করেছিল । ইব্নু লাহীয়া আবু কাবীল আল-মাফিরী হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, “আশুরার দিন জোহরের সময় এমন অন্ধকারময় সূর্প্রহণ হয় যে, আকাশে তারকা দৃষ্টিগোচর হয়েছিল। তিন দিন যাবত সারা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল। কেউ যদি জাফরান কিংবা অন্য কোন সুগদ্ধি স্পর্শ করত মানুষের অঙ্গ পুড়ে যেত। বাইতুল মুকাদ্দাসের যে কোন পাথর উত্তোলন করলে তার নীচে তাজা রক্ত পাওয়া যাবে। ইমাম হুসায়ন রো)-এর যে উটগুলো শত্রু সৈন্যরা গনীমত হিসাবে লুটপাট করে নিয়ে গিয়েছিল । এগুলোর (গোশত) পাকানোর পর মাকাল ফলে পরিণত হয়েছিল। এ ধরনের অসংখ্য মিথ্যা হাদীস শী'আ সম্প্রদায় রচনা করেছিল, যেগুলোর মধ্য হতে একটিরও কোন ভিত্তি নেই। তবে ইমাম হুসায়ন (রা) নিহত হওয়ার পর শক্র সৈন্যরা যে সব দুর্যোগ ও রালা মুসীবতে আক্রান্ত হয়েছিল সে অধিকাংশ হাদীসই বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে। কেননা যারা হযরত ইমাম 'হুসায়ন (রা)-কে হত্যা করেছিল তাদের খুব কম লোকই দুনিয়ায় বিভিন্ন প্রকার বালা-মুসীবত হতে রক্ষা পেয়েছিল। তাদের প্রায় প্রত্যেকেই কোন না কোন ব্যাধিতে আক্রান্ত হয়েছিল । আর তাদের অধিকাংশই পাগল হয়ে গিয়েছিল । হযরত ইমাম হুসায়ন রো)-এর নিহত হওয়া সম্পর্কে শী'আ এবং রাফিষীরা আরো বহু মিথ্যা ও ভিত্তিহীন হাদীস রচনা করেছে যা উল্লেখ করার মত নয়। ইব্‌ন জারীর রে)-এর ন্যায় ইমাম ও হাফিজদের বর্ণিত বর্ণনা না থাকলে আমি (আল্লামা ইব্‌ন কাসীর (রে) যেগুলো হাদীস . বর্ণনা করেছি, সেগুলোর বর্ণনা করতাম না। এখানে যা কিছু বর্ণনা করা হয়েছে অধিকাংশই আবূ মিখুনাফ লৃত ইব্‌ন ইয়াহইয়া-এর বর্ণনা হতে নেয়া হয়েছে। সে ছিল শী'আ হাদীসের ইমামদের কাছে দুর্বল হাদীস বর্ণনাকারী । সে ছিল ইতিহাস প্রণেতা, তার কাছে এমন ইতিহাস পাওয়া যেত যা অন্যের কাছে পাওয়া যেত না। এ জন্যই এ সম্পর্কে অনেক লেখকই তার থেকে সাহায্য নিয়েছিলেন আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। | ৪০০ হিজরী এবং তার কাছাকাছি কয়েক বছর ধরে বনূ বৃওয়াইয়ার আমলে রাফিযীরা অতিরঞ্জিত অনুষ্ঠানাদি উদযাপন করেছে। বাগদাদের ন্যায় অন্যান্য শহরেও আশুরার দিন ঢোল বাজানো হত এবং বাজারে ও রাস্তাঘাটে ছাই, তুষ ইত্যাদি আবর্জনা ছিটানো হত। বাজারের আল-বিদায়া ওয়ান নিহায়া__৪৮ . ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।