Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আবুল কাসিম জাল বাগাবী (র) মুহাম্মদ ইব্‌ন হারুন .... হনরত আনাস ইবনুল হারিস (রা) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, “আমার দৌহিত্র হুসায়ন (রা) যেই ভূখণ্ডে শাহাদাত বরণ করবে তার নাম “কারবালা” । তোমাদের মধ্যে যে এ ঘটনা প্রত্যক্ষ করবে তারা যেন তার সাহায্য-সহযোগিতা করে ।' এ হযরত আনাস ইবনুল হারিস কারবালায় গমন করেন এবং হযরত ইমাম হুসায়ন রো)-এর সাথে শত্রুর বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণ করেন। বর্ণনাকারী বলেন, অন্য কেউ এ হাদীসটি বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। ইমাম আহমদ (র) মুহাম্মদ ইবুন উবায়দ আবদুল্লাহ ইবৃন ইয়াহইয়ার পিতা হতে বর্ণনা করেন যে, একদিন তিনি হযরত আলী (রা)-এর সাথে ভ্রমণে গেলেন। তিনি ছিলেন তার পবিত্রতা অর্জনে ব্যবহৃত সামগ্রীর বহনকারী সাথী। যখন তারা নিনেতায় পৌঁছলেন যেখান দিয়ে সিফ্ফীনের দিকে যেতে হয়, তখন আলী (রা) আবদুল্লাহর প্তাকে বললেন, “হে আবু আবদুল্লাহ! ফুরাত নদীর তীরে থাম” হে আবূ আবদুল্লাহ! ফুরাত নদীর তীরে থাম।' আমি বললাম, 'ব্যাপার কি ?' তিনি বললেন, “একদিন আমি রাসূলুল্লাহ. (সা)-এর ঘরে প্রবেশ করলাম, দেখলাম, তার দু'চোখ বেয়ে অশ্রু ঝরছে। আমি খললাম, 'হে আল্লাহ্র রাসূল! আপনি কি কীদছেন ?' তিনি বললেন, হ্যা, এইমাত্র জিবরাঈল (আ) আমার কাছ থেকে উঠে চলে গেলেন। তিনি. আমাকে বলে গেলেন, হুসায়ন (রা) ফুরাত নদীর তীরে শাহাদাতবরণ করবে।” বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সা) বললেন, আপনি কি আমাকে এ মাটি থেকে ঘ্রাণ নিতে দিবেন ? ফেরেশতা হাত বাড়ালেন এক মুঠো মাটি নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর হাতে অর্পণ করেন। রাসূলুল্লাহ (সা) বললেন, এ জন্যে আমি আমার অশ্রু সংবরণ করতে পারি নি। এ হাদীসটি ইমাম আহমদ (র)-এর একক বর্ণনা | _ মুহাম্মদ ইবন সা'দ (র) আলী ইবন মুহাম্মদ.....হযরত আলী (রা) হতে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবন সাদ এবং অন্যরা কয়েকটি সনদে আলী ইবন আবূ তালিব (রা) হতে বর্ণনা করেন যে, একদিন তিনি কারবালার ময়দানের পাশ দিয়ে “হানযাল' গাছ-গাছরার নিকট . দিয়ে সিফফীনে যান, তিনি তখন জায়গাটির নাম জিজ্ঞেস করলেন। লোকজন বলল, এ জায়গাটির নান কারবালা । হযরত আলী (রো) বলেন, এটার নামই কারব ও বালা । তারপর তিনি অবতরণ করলেন। হানযাল গাছের কাছে সালাত আদায় করলেন এবং বললেন, এখানেই অনেক লোক শাহাদাতবরণ করবেন এবং তারাই হবেন সাহাবীদের পরে শ্রেষ্ঠ শহীদান। আর তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। হযরত আলী (রা) এ জায়গার দিকে ইঙ্গিত করলেন এবং উপস্থিত জনগণ কোন একটি বস্তু দিয়ে এ জায়গাটিতে চিহিত করলেন। আর পরে এখানেই হযরত হুসায়ন (রা) শাহাদাত বরণ করেন। কা'ব আল আহবার হতে কারবালা সম্পর্কে বহু রিওয়ায়েত বর্ণিত রয়েছে। আবুল জানাব আল-কাল্বী প্রমুখ বর্ণনা করেছেন যে, কারবালাবাসীরা হযরত ইমাম হুসায়ন (ো)-এর শাহাদাত বরণের পর হযরত ইমাম হুসায়ন (রা)-এর জন্য জিন জাতির বিলাপ শুনতে পেয়েছিলেন, তারা বলছিল, তি বিটি রানা রনি + ৰ ৮ ৩3৯ ই] ০৯ ৪৬৮৯ শি ০08 ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।