Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 পরিচ্ছেদ হযরত ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাত ৬১ হিজরীর মুহররম মাসের ১০ তারিখ শুক্রবার দিন সংঘটিত হয়েছিল৷ হিশাম ইবনুল কালবী বলেন, “৬২ হিজরীতে ইমাম. হুসায়ন (রা)-এর শাহাদাত সংঘটিত হয়েছিল।” আলী ইবনুল মাদীনীও এ অভিমত পোষণ করেন। ইব্‌ন লাহীইয়া বলেন, ৬২ কিংবা ৬৩ হিজরীতে ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাত সংঘটিত হয়েছিল। অন্য একজন ইতিহাসবিদ বলেন, ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাত ৬০ হিজরীতে সংঘটিত হয়েছিল । প্রথম অভিমতটিই বিশুদ্ধ। ইরাক ভূখত্ডের কারবালা নামক মরুময় স্থানে হযরত ইমাম হুসায়ন রো) ৫৮ বছর বয়সে শাহাদাত লাভ করেন। আব্‌ নু'আয়ম যে তিনি ৫৬ বা ৫৭ বছর বয়সে শহীদ হয়েছেন বলে উল্লেখ করেছেন তা শুদ্ধ নয়। ইমাম আহমদ (র) আবদুস.সামাদ, আনাস (রা) হতে বর্ণনা করেন যে, একদিন বৃষ্টির ফেরেশতা রাসূল (সা)-এর দরবারে প্রবেশের অনুমতি চান। তাকে অনুমতি দেয়া হল। তিনি প্রবেশ করলেন, রাসূলুল্লাহ (সো) তীর স্ত্রী হযরত উম্মে সালামা (রা)-কে বললেন, “তুমি " আমাদের দরজায় লক্ষ্য রাখবে যেন অন্য কেউ ঘরে প্রবেশ না করে।” এমন সময় হযরত ভিত ভা হারান বির চূড়তে লাগলেন। ফেরেশতা রাসূলুল্লাহ (সো)-কে বললেন, “আপনি কি তাকে খুব ভালবাসেন ? রাসূলুল্লাহ (সা) বললেন, “হ্যটা।” তখন ফেরেশতা বললেন, “আপনার উম্মতেরা তাকে খুন করবে। আপনি যদি চান তাহলে হযরত ইমাম হুসায়ন (রা)-কে যেখানে খুন করা হবে সে স্থানটি আমি আপনাকে দেখিয়ে দিতে পারি।” বর্ণনাকারী বলেন, ফেরেশতা তখন হাত দিয়ে মাটিতে আঘাত. করলেন এবং রাসুল (সা)-কে কিছু লাল মাটি দেখালেন। হযরত উম্মে সালামা (রা) সে মাটিটুকু নিয়ে নিলেন এবং তীর কাপড়ের কোনায় বেঁধে রাখলেন। বর্ণনাকারী বলেন, তখন থেকেই আমরা শুনে আসছিলাম যে, ইমাম হুসায়ন (রো)-কে কারবালায় শহীদ করা হবে ইমাম আহমদ (রে) ওয়াকী...হেুযরত আয়েশা সিদ্দীকা (রা) কিংবা হযরত উম্মে সালামা (রা) হতে বর্ণনা শুনেছেন যে, রাসূলুল্লাহ (সা) একদিন বললেন, “আজ আমার ঘরে এমন এক ফেরেশতা আগমন করেছেন যিনি আর কোন দিন আসেন নি। তিনি আমাকে বললেন, “আপনার এ পৌত্র ইমাম হুসায়ন (রা)-কে শহীদ করা হবে । আপনি যদি চান তাহলে আমি যে মাটিতে তিনি শাহাদাত বরণ করবেন, তা আপনাকে দেখাতে পারি।” বর্ণনাকারী বলেন, তারপর ফেরেশতা কিছু লাল মাটি বের করে দেখালেন। উপরোক্ত হাদীসটি বিভিন্ন পদ্ধতিতে হযরত উম্মে সালামা (রো) হতে বর্ণনা করা হয়েছে। তাবারানী (র) আবূ উসামা (রা) হতে এ হাদীসটি বর্ণনা করেন। এটাতে উম্মে সালামা (রা)-এর একটি কাহিনী বর্ণিত রয়েছে। হযরত উম্মে সালামা (রা)-এর ন্যায় হযরত আয়েশা সিদীকা (রা) থেকেও মুহাম্মদ ইবৃন সা'দ এ হাদীসটি বর্ণনা করেন৷ আল্লাহ্‌ তা'আলাই অধিক পরিজ্ঞাত। যয়নাব বিন্ত জাহাশ এবং হযরত আব্বাস (রা)-এর স্ত্রী উম্মুল ফযল লুবাবা (রা) হতেও উপরোক্ত হাদীসটি বর্ণনা করা হয়েছে। একাধিক তাবিঈ মুরসাল হিসাবে হাদীসটি বর্ণনা করেছেন। ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।