Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

001719175 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭১ “আমার এই পুত্র (দৌহিত্র) কারবালা নামক ভূখণ্ডে নিহত হবে তোমাদের যে তা প্রত্যক্ষ করবে সে যেন তীকে সাহায্য করে ।” বর্ণনাকারী বলেন, তাই আনাস ইব্‌ন হারিছ কারবালায় যান এবং হযরত হুসায়নের সাথে নিহত হন! রাবী বলেন, তিনি ছাড়া অন্য কেউ তা বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। ইমাম আহমদ বলেন, আমাদেরকে মুহাম্মদ ইব্‌ন উবায়দ বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে শারাহীল ইব্‌ন মুদরিক বর্ণনা করেছেন আবদুললাহ ইব্‌ন ইয়াহইয়া থেকে আর তিনি 'তার পিতা থেকে যে, তিনি হযরত আলীর সাথে সফর করছিলেন আর তিনি তার ওযুর পাত্রবাহক ছিলেন৷ সিফ্ফীন অভিমুখে রওয়ানা হয়ে পথিমধ্যে যখন তারা '“নায়নাওয়া'তে পৌছলেন তখন হযরত আলী (রা) উচ্চস্বরে ডেকে বললেন, ফোরাতের -তীরে ধৈর্যধারণ কর আবু আবদুল্লাহ! ধৈর্যধারণ কর। তখন আমি তাকে বললাম, আপনার*উদ্দেশ্য কি ? তখন তিনি বললেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের. সাক্ষাতে প্রবেশ করে*দেখলাম তার চক্ষুদ্বয় অশ্রুপ্রাবিত । তখন আমি তাঁকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কাঁদছেন কেন ? তিনি বললেন, হ্যাঁ! এইমাত্র জিবরীল আমার কাছ থেকে উঠে গেলেন, তিনি আমাকে বলে গেলেন যে, ফোরাতের তীরে হুসায়ন নিহত হবে। | নবী করীম (সা) বলেন, এরপর তিনি বললেন, আমি কি আপনাকে সেখানকার মাটির ভ্রাণ শুকিয়ে দিব ? তিনি বলেন, অতঃপর তিনি তার হাত প্রসারিত করলেন এবং (সেখান থেকে) এক মুষ্ঠি মাটি উঠিয়ে আমাকৈ দিলেন, তখন আর আমি অশ্র'সংবরণ করতে পারলাম না। ইমাম আহমদ এককভাবে হাদীসগানি বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবৃন সা'দ আলী ইবৃন মুহাম্মদ থেকে তিনি ইয়াহইয়া ইবৃন যাকারিয়্যা থেকে তিনি এক ব্যক্তি থেকে আর সে ব্যক্তি আমির শা'বী থেকে আর তিনি আলী (রা) থেকে এমন একটি রেওয়ায়েত বর্ণনা করেছেন। হযরত আলী (রা)-এর উদ্ৃতিতে মুহাম্মদ ইব্‌ন সা'দ ও অন্যেরা বর্ণনা করেছেন যে, তিনি সিফ্ফীন যাওয়ার পথে কারবালায় কিছু হানযাল গাছ অতিক্রমকালে তার (সে স্থানের) নাম জিজ্ঞাসা করলেন। তখন “কারবালা' নাম বলা হলে তিনি বললেন, কারব (বিপর্যর) ও বালা (বিপদ)। তখন তিনি নেমে সেখানকার একটি গাছের কাছে নামায পড়লেন। তারপর বললেন, এস্থানে এমন শহীদগণ নিহত হবেন, যারা সাহাবাগণের পর শ্রেষ্ঠতম শহীদ হবেন। এরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন এবং তিনি সেখানকার একটি বিশেষ স্থানের দিকে ইঙ্গিত করলেন, তখন লোকেরা স্থানটিকে চিহ্নিত করে রাখল আর পরবর্তীতে হুসায়ন (রা) সেখানেই শহীদ হন। কাঁৰ আল আহবার (রা) থেকে কারবালা সংক্রান্ত একাধিক “'আছার' বর্ণিত হয়েছে। আবু জানাব আল কালবী ও অন্যরা বর্ণনা করেছেন যে, এখনও কারবালাবাসী হযরত হুসায়ন (রা)-এর শোকে জিনদের বিলাপ শুনতে পায়। তারা বলে £ বর্ণনাকারী বলেন, 197 57578 ক্রীতদাসী মদীনা শরীফে আমাদের কাছে বর্ণনা করেন এবং বলেন, ০ লাকী 5 ০০115 দিত 050272৯৮ু ঠুও ৩5 হী ৮ ১৪ পি ৫৯১০5511855 শ7115777 এল শীর্গাাতিশি তে আমি এফ ধমকে ঘোষণা দিে নি ভন বলছিলেন, হে. হুসায়নকে দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।