Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৭ করি। তখন উমর তার এ প্রস্তাব গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য ইব্‌ন যিয়াদের কাছে লোক পাঠাল । তখন উবায়দুন্লাহ ইব্ন যিয়াদ তাকে লিখল, না তা হবে না। আমার হাতে সে তার হাত রাখা পর্যন্ত কোন ছাড় নেই। তখন হযরত হুসায়ন (রা) বললেন, না, আল্লাহ্র শপথ ! কখনো তা হতে পারে না। এরপর সে উমর তার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হল এবং হযরত হুসায়নের সকল সঙ্গী নিহত হলেন। যাদের মাঝে তার নিজ পরিবারের দশাধিক যুবক ছিলেন। এ সময় একটি তীর এসে তার. কোলে তার এক শিশু পুত্রকে হত্যা করে। তখন তিনি তার রক্ত মুছতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ্‌! আমাদের মাঝে এবং এমন সম্প্রদায়ের মাঝে ফয়সালা করুন যারা আমাদেরকে সাহায্যের আশ্বাস দিয়ে ডেকে এনে হত্যা করেছে। এরপর তিনি একটি ইয়ামানী চাদর আনিয়ে তা দু'ভাগ করে পরলেন এবং তার তরবারি নিয়ে অবসর হয়ে লড়াই করতে করতে নিহত হলেন। বনু মাজহিযের এক ব্যক্তি তাকে হত্যা করল এবং তার মাথা বিচ্ছিন্ন করে তা ইব্‌ন যিয়াদের কাছে নিয়ে গেল এবং আবৃত্তি করল, - ৮ শীল] এ শিঠ তু ঠাগী্ত ৯৪ + ৮১3 +৮৮8 ভোট ০৪9 আমার বাহন স্বর্ণ-রৌপ্যে বোঝাই করুন, অতি মর্যাদাবান বাদশাহকে আমি হত্যা করেছি। ররর ডিজি নো ৩৬ তি 2 বর্ণনাকারী বলেন, ইব্‌ন যিয়াদ তাকে তার প্রতিনিধিরূপে ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়ার কাছে প্রেরণ করল। গিয়ে সে যখন হযরত হুসায়ন (র)-এর মাথা ইয়াধীদের সামনে রাখল তখন 81859515858 তার মুখের অগ্বভাগে খোঁচা দিতে লাগল এবং আবৃত্তি করতে লাগল, - এক 282১8 দি . তারা (তরবারিসমূহ) আমাদের প্রিয়জনদের খুলি দ্বিখপ্তিত করে; কেননা তার অবাধ্যতায় ও অন্যায়ে অগ্রসর ছিল। | তখন আবু বারযাহ্‌ তাকে বললেন, তোমার ছড়ি উঠিয়ে নাও। আল্লাহ্‌র শপথ ! কখনো কখনো আমি তো রাসূলুপ্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লীমকে তার মুখে মুখ রেখে চুমু খেতে দেখেছি। বর্ণনাকারী বলেন, এছাড়া উমর ইব্‌ন সা'দ তার স্ত্রী-কন্যা ও পোষ্যদের ইব্‌ন যিয়াদের কাছে প্রেরণ করল। আর'হুসায়নের -পুত্রদের মাঝে একটি মাত্র বালক বেঁচে ছিল। . যুদ্ধকালে অসুস্থ থাকায় সে মেয়েদের সাথে ছিল । পরবর্তীতে ইব্‌ন যিয়াদ যখন তীকে হুত্যার নির্দেশ দিল তখন তার ফুফু যায়নাব তাকে আগলে রেখে বললেন, আল্লাহ্‌র শপথ ! আমাকে হত্যা, না করে তোমরা তাকে হত্যা করতে পারবে না। তখুন ইব্‌ন যিয়াদ দয়াপরবশ হয়ে তাকে হত্যা করা থেকে নিবৃত্ত হল। বর্ণনাকারী বলেন, এরপর সে ইব্‌ন যিয়াদ) তদের সকলকে ইয়াহীদের কাছে পাঠিয়ে দিল। ইয়াধীদ তখন তার কাছে উপস্থিত সম্্রান্ত ও নেতৃস্থানীয় শামবাসীদের সমবেত করল। অতঃপর তারা তার সাক্ষাতে প্রবেশ করে তাকে বিজয়াভিনন্দন জানাল । তখন তাদের লাল বর্ণ নীল চক্ষু বিশিষ্ট এক ব্যক্তি তার হুসায়নের) এক কিশোরী কন্যাকে দেখে দাঁড়িয়ে ইয়াধীদকে বলল, আমীরুল মু'মিনীন! একে আমায় দান করুন। তখন তার বোন যায়নাব বললেন, না তা হতে পারে না। তাকে পাওয়ার না তোমার কোন মর্যাদা আছে, না তার। তবে যদি তোমরা ,911000119.0017

— পৃষ্ঠা ৩৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।