Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৫ প্রতিনিধি দল যখন হযরত হুসায়নের মাথাসহ আগমন করল, তখন তারা (প্রথমে) তা নিয়ে দামেশকের মসজিদে প্রবেশ করল । তখন মারওয়ান ইব্‌ন হাকাম তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা কিভাবে বিজয় লাভ করলে ? তারা বলল, তাদের আঠার জন যোদ্ধা আমাদের বিরুদ্ধে আগমন করল, তখন আল্লাহ্‌র কসম ! আমরা তাদের সকলকে শেষ করে দিলাম । এই হল তাদের মাথা ও বন্দীগণ । তখন সে লাফ দিয়ে উঠে চলে গেল। এরপর তার ভাই ইয়াহইয়া ইব্‌ন হাজাম তাদের কাছে এসে জিজ্ঞেস করল, কিভাবে তোমরা বিজয় লাভ করলে ? তখন তারা তেমনই বলল যেমন তার ভাইকে বলেছিল । তখন সে তাদেরকে বলল, কাল কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তোমাদেরকে দূরে রাখা হবে। কোন দিন কোন বিষয়ে আমি তোমাদের সাথে (একমত) হব না। অতঃপর সে উঠে চলে গেল। - বর্ণনাকারী বলেন, মীদারাগীত কাছের হত ইসারিনের লিভ হার আদ পৌছাল, তখন বনূ হাশিমের নারীরা তার মৃত্যু শোকে কাঁদল এবং বিলাপ করল। বর্ণিত আছে ষে, যুদ্ধবন্দীদের ব্যাপারে ইয়াধীদ লোকদের-কাছে পরামর্শ চাইল। তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, আমীরুল মু'মিনীন! সাপ মেরে তার বাচ্চা ছেড়ে রাখা নিরাপদ নয় । আলী ইব্‌ন হুসায়নকে শেষ করে দিন, তাহলে আর হুসায়নের কোন বংশধর অবশিষ্ট থাকবে না। তখন ইয়াধীদ চুপ করে রইল, আর নু'মান ইব্‌ন বশীর বললেন, আমীরুল মুমিনীন! তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করুন। তখন ইয়াধীদ তাদের প্রতি সদয় হল এবং তাদেরকে হাম্মামখানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিল এবং তাদের জন্য খাবার, পোশাক ও উপটৌকনের ব্যবস্থা করল এবং নিজ গৃহে তাদের আপ্যায়ন করল। আর এই বর্ণনা দ্বারা রাফেবীদের মিথ্যা দাবী প্রত্যাখ্যাত হয় যে, তাদেরকে উটের পিঠে বিবস্ত্র ও বন্দী অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল । আর তাদের মধ্যে এ লোকেরা মহামিথ্যুক, যারা বলে ষে, তাদের সতর আবৃত করার জন্যই সেদিন থেকে বুখতী বা খোরাসানী উটের দেহে কুঁজের সৃষ্টি হয়েছে। তারপর ইব্‌ন যিয়াদ হারামাযুনের প্রশাসক আমর ইব্‌ন সায়ীদের কাছে হযরত হুসায়ন (রা)-এর নিহত হওয়ার সুসংবাদ দিয়ে পত্র প্রেরণ করল। তখন সে জনৈক ঘোষককে* নির্দেশ . দিলে সে তা ঘোষণা করে দিল। বন্‌ হাশিমের নারীরা যখন এ.সংবাদ শুনল তখন তারা উচ্চস্বরে কান্ন-বিলাপ করতে লাগল । তখন আমর ইব্‌ন সায়ীদ বলতে লাগল, এ হুল উসমান বলেন," একদিন আমি উবায়দুল্লাহ ইব্‌ন যিয়াদের সাক্ষাতে প্রবেশ করে দেখতে পেলাম তার সামনে একটি ঢালের উপর হুসায়ন ইব্‌ন আলীর মাথা । আল্লাহ্‌র শপথ! এরপর কিছুদিন যেতে না যেতেই মুখতার ইবৃন আবু উবায়দের সাক্ষাতে গিয়ে দেখি তার সামনে একটি ঢালের উপর উবায়দুল্লাহ ইব্‌ন যিয়াদের মাথা । আল্লাহ্‌র শপথ! এরপর কিছুদিন যেতে না যেতেই আব্দুল মালিক ইব্‌ন মারওয়ানের সাক্ষাতে গিয়ে দেখি সেখানে তার সামনে একটি ঢালের উপর 558650 ১. আত-তাবারীতে (৬/২২৮) আব্দুল মালিক ইবৃন আবুল হারিছ আস-সুলামী। তাকেই উবায়দুল্লাহ্‌ ইবৃন যিয়াদ হযরত হুসায়নের নিহত হওয়ার সংবাদ দিয়ে আমর ইব্‌ন সায়ীদুবনুল “আসের কাছে প্রেরণ করেছিল । ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।