0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬১ কাছে দাঁড়িয়ে, ইবন যিয়াদ তাকে বলল, তোমার নাম কি ? তিনি বললেন, আলী ইব্ন হুসায়ন। সে তখন বলল, আল্লাহ্ কি আলী ইব্ন হুসায়নকে শেষ করেন নি ? কিন্তু তিনি চুপ থাকলেন । ইব্ন যিয়াদ তাকে নিশ্চুপ দেখে বলল, সিরিয় ? কথা বলছ না কেন? তখন তিনি বললেন, ও ও তি ও ১ চী 0৮৫ ৩ ৮ 9 এল 2 টিটি! এ 8১৮9 এ 01 আল্লাহ্ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় _সুরা যুমার £ ৪২। আল্লাহ্র অনুমতি ব্যতীত কোন প্রাণীর মৃত্যু হতে পারে না-আল ইমরান ৪ ১৪৫। তখন সে বলল, আল্লাহ্র শপথ! তুমিও তাদেরই একজন, দুর্ভাগ্য তোমার । দেখ তো সে বয়ঃপ্রাপ্ত হয়েছে কি না? আল্লাহ্র শপথ! আমার তো মনে হয় সে প্রাপ্তবয়স্ক ৷ তখন মুর্রী ইব্ন মুআল তীর বস্ত্র উন্মোচন করে বলল, হ্যা, .সে প্রাপ্তবয়স্ক । তখন সে বলল, তাহলে তাকে হত্যা করে ফেল। তখন আলী ইব্ন হুসায়ন বললেন, তাহলে এই মেয়েদের দেখাশোনার দায়িত্ কে গ্রহণ করবে ? এ সময় তার ফুফু যায়নাব তাকে জড়িয়ে ধরে বললেন, হে ইব্ন যিয়াদ! আমাদের সাথে যে আচরণ তুমি করেছ তা-ই কি যথেষ্ট নয় ? তুমি কি আমাদের রক্তে এখনো তৃপ্ত হও নি ? আমাদের পুরুষদের কাউকে কি তুমি জীবিত রেখেছ ?. বর্ণনাকারী বলেন, তিনি আলীকে জড়িয়ে ধরে বললেন, যদি তুমি মু'মিন হয়ে থাক, তাহলে তার্ সাথে আমাকেও হত্যা করে ফেল। তখন আলী ইব্ন হুসায়ন ইব্ন যিয়াদকে আহ্বান করে বলল, হে ইব্ন যিয়াদ! যদি তুমি মনে কর তোমার ও তাদের মাঝে কোন আত্মীয়তার বন্ধন রয়েছে, তাহলে তাদের সাথে একজন আল্লাহ্ভীরু লোক পাঠাও, যে ইসলামের বিধান রক্ষা করে তাদের সাথে অবস্থান করবে! বর্ণনাকারী বলেন, তখন সে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে সমবেত লোকদের দিকে ফিরে বলল, রক্তের টান বড় অদ্ভুত আল্লাহ্র শপথ! আমার নিশ্চিত ধারণা যে, সে আন্তরিকভাবেই আকাজ্ষা করেছে যে, তার ভাতিজার সাথে আমি যেন তাকেও হত্যা করি। বালকটিকে ছেড়ে দাও। যাও তুমি তোমার পরিবারের মেয়েদের সাথে। বর্ণনাকারী বলেন, এরপর ইব্ন যিয়াদের নির্দেশে হযরত হুসায়নের স্ত্রী পুত্র কন্যা ও স্বজনদেরকে ইয়াধীদের কাছে রওয়ানা হওয়ার জন্য সফরের প্রয়োজনীয় উপায়-উপকরণ সরবরাহ করা হল। আর আলী ইব্ন হুসায়ন (রা)-এর হাতে বেড়ি পড়িয়ে তা তীর গলার সাথে যুক্ত করে দেওয়া হল। এরপর তাদেরকে মাহকর ইব্ন ছা'লাবা আল-কুরাশী* এবং দৃরাত্মা শাম্মার ইব্ন যুল জাওশানের সাথে পাঠিয়ে দিল। তারপর যখন তারা ইয়াধীদের প্রাসাদ দ্বারে পৌছল তখন মাহকার ইব্ন ছালাবা আল আইনী উচ্চস্বরে বলল, এ হল মাহকার ইব্ন ছালাবা যে আমীরুল মু'মিনীনের দরবারে হায়ির হয়েছে অপরাধী ও ইতরদের নিয়ে । তখন ইয়াধীদ ইব্ন মু'আবিয়া বলল, মাহকরের মায়ের পুত্র তো দেখছি নিকৃষ্টতর ও ইতরতর। এরপর যখন নিহতের মাথাসমূহ এবং মেয়েদেরকে ইয়াধীদের সামনে উপস্থিত করা হল তখন সে শামের সন্রান্ত ও নেতৃস্থানীয় লোকদের আহ্বান করে তার চারপাশে বসাল। অতঃপর ১. আত-তাবারীতে (৬/২৬৪) মাহকার, আল-কামিলে (8/৮৪) মুহাফ্ফার আর আল-আখবারুত তিওয়ালে (পৃঃ ২৬০) মাহকন রয়েছে। আল-বিদায়া ওয়ান নিহায়া__৪৬ ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।