Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

ঃ 001161715 ৩৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আর নবীর সমনাম তাদের মাঝে আন। হল, তখন তারা ধারালো তরবারি নিয়ে তার উপর চড়াও হল। এছাড়া আরো যারা কারবালা প্রান্তরে হযরত হুসায়ন (রা)-এর. সাথে নিহত হন তাদের মধ্যে তার দুই ভাই আবদুল্লাহ্‌ ইবন বাকতার অন্যতম । অবশ্য কারো কারো মতে ইতিপূর্বেই তিনি নিহত হন যখন হযরত হুসায়ন (রা) তাকে পত্র দিয়ে-কুফাবাসীর কাছে পাঠান। কেননা সে সময় তাকে বন্দী করে ইব্‌ন. যিয়াদের কাছে নেয়া হলে সে তাকে হত্যা করে। আর আহতরা ছাড়াই উমর ইব্‌ন সা'দের বাহিনী অর্থাৎ কৃফাবাসীর নিহতের সংখ্যা আটাশিতে পৌছে। উমর ইব্‌ন সা“দ তাদের জানাযা পড়িয়ে তাদের দাফনের ব্যবস্থা করে। বলা হয়, উমর ইব্‌ন সা“দের নির্দেশে দশজন অশ্বারোহী তাদের অশ্বখুর দ্বারা হযরত হুসায়ন (রা)-এর মৃতদেহকে মাটির সাথে মিশিয়ে দেয়, আর তার নির্দেশে সেদিনই হযরত হুসায়ন (রা)-এর মাথা খাওলা ইবৃন ইয়াধীদ আসবাহির মাধ্যমে ইব্‌ন যিয়াদের কাছে পাঠান হয়। সে.যখন তা নিয়ে ইব্‌ন যিয়াদের প্রাসাদে পৌছে, তখন দেখে প্রাসাদ ফটক বন্ধ । তখন সে তা নিয়ে নিজ গৃহে ফিরে আসে এবং মাথাটিকে একটি পাত্র (থালা জাতীয়) দিয়ে ঢেকে রাখে এবং তার স্ত্রী নাওয়ার বিন্ত মালিককে বলে, আমি তোমার জন্য মহাকালের মহা মর্যাদা নিয়ে এসেছি। স্ত্রী বলল, কি তা ? সে উত্তর দিল, হুসায়নের মাথা । তখন সে বলল, সবাই নিয়ে এসেছে সোনা'রূপা আর তুমি কিনা নিয়ে এসেছ রাসূলুরাহ্‌ . (সা)-এর দৌহিত্রের মাথা ? আল্লাহ্‌র শপথ! তোমার সাথে আমার সম্পর্কের এখানেই ইতি। একথা বলে সে তাকে ছেড়ে বিছানা থেকে উঠে চলে গেল। তখন সে বনু আসাদ গোত্রীয় তার . অপর স্ত্রীকে ডেকে পাঠাল এবং তান্র কাছে ঘুমাল। তার এই দ্বিতীয় স্ত্রী বর্ণনা করেছে, আল্লাহ্র শপথ! হযরত হুসায়ন (রা)-এর মাথাকে আবৃতকারী সেই পাত্র থেকে আমি আকাশের দিকে উজ্্ল আলোর আভা বিচ্ছুরিত হতে এবং শ্বেতশুভ্র পক্ষীকুলকে তার চার পাশে ডানা ঝাপটাতে দেখেছি। পরদিন সকালে সে তা নিয়ে ইব্‌ন যিয়াদের সামনে উপস্থিত করল।' বলা হয়, তার কাছে হযরত হুসায়ন রো)-এর অন্য সকল সঙ্গীদের মাথাও ছিল। আর সেটাই প্রসিদ্ধ'বর্ণনা। আর তার সমষ্টি ছিল বাহাত্তরটি। আর এর কারণ হল যখন কাউকে হত্যা করা হত তখনই তার মাথা বিচ্ছিন্ন করে ইবৃন যিয়াদের সামনে উপস্থিত করা হত। এরপর ইব্‌ন যিয়াদ এ সকল মাথা শামে ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়ার কাছে পাঠিয়ে দেয়। ইমাম আহমদ বলেন, আমাদেরকে হুসায়ন বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে জারীর বর্ণনা করেছেন মুহাম্মদ থেকে, তিনি আনাস থেকে, তিনি বলেন, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদের কাছে হযরত হুসায়ন (রা)-এর মাথা এনে একটি তশতরীতে রাখা হল, তখন সে তাতে খোচা দিতে লাগল: এবং তীর সৌন্দর্যের ব্যাপারে কোন মন্তব্য করল। এরপর হযরত আনাস (রা) বলেন, তিনি ছিলেন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ দেহাকৃতি ও অবয়য়ের অধিকারী । আর এ সময় তাঁর চুল-দাড়িতে খেযাব লাগানো ছিল' ইমাম বুখারী “মানাকিব' অধ্যায়ে ইবন ইশকাব মুহাম্মদ ইবন হাসান ইবৃন ইবরাহীমের ১. ইমাম তিরমিবী “মানাকিব' অধ্যায়ে তা উল্লেখ করেছেন, অধ্যায় (৩১) হাদীস (৩৭৭৮) ৫ম খণ্ড ৬৫৯ পৃঃ আর ইমাম বুখারী 'ফাযাইনুস সাহাবা' প্রসঙ্গে উল্লেখ করেছেন অধ্যায় (২২) হাদীস (৩৭৪৮) ফাতহুল বারী (৭/৯৪)। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।