Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩৫১ তীকে বর্শা দিয়ে আঘাত করল, তখন তিনি মাটিতে পড়ে গেলেন। এরপর সে নেমে তাকে জবাই করে তার মাথা+ বিচ্ছিন্ন করে দিল এবং তা খাওলা বিন্ত ইয়াধীদের কাছে দিয়ে দিল। কারো মতে, তীকে হত্যা করে শাম্মার, আবার কারো মতে, বনূ মাজহিষের এক ব্যক্তি । আবার কারো মতে, উমর ইব্‌ন সা'দ ইব্ন আবু ওয়াক্কাস। কিন্তু তা ভিত্তিহীন। যেই যোদ্ধা দল হযরত হুসায়ন (রা)-কে হত্যা করে, উমর শুধু তার অধিনায়ক ছিল মাত্র ৷ আর প্রথম বর্ণনাটিই অধিক প্রসিদ্ধ । | আবদুন্নাহ্‌ ইব্ন আম্মার বলেন, শক্ররা যখন হযরত হুসায়ন (রা)-কে ঘিরে নিয়েছিল তখন আমি দেখেছি তিনি একাই তার ডানদিকের আক্রমণকারীদের হটিয়ে দিচ্ছেন। আল্লাহ্র শপথ! আমি এমন কোন লোক দেখি নি যে, তার সন্তান ও সঙ্গীরা নিহত হওয়ার পর বহু সংখ্যক শত্রু পরিবেষ্টিত অবস্থায় তার চেয়ে সাহসী ও দৃঢ় চিত্ত। আল্লাহ্‌র শপথ! তীর পূর্বে ও পরে আমি তার মত কাউকে দেখি নি। বর্ণনাকারী. বলেন, এ সময় উমর. ইব্‌ন সাঁদ হযরত হুসায়নের নিকটবর্তী হলে তার বোন হযরত যায়নাব (রা) তাকে বললেন, হে উমর! আবূ আবদুল্লাহ্‌ তোমার সামনে নিহত হবেন আর তুমি চেয়ে দেখবে ? তখন উমর কেঁদে ফেলল এবং তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আবু মুখান্নাফ বলেন, আমাকে আস্‌ সক্‌আব ইবৃন যুহায়র বর্ণনা করেছেন, হুমায়দ ইব্‌ন মুসলিম থেকে তিনি বলেন, হযরত হুসায়ন (রা) একথা বলতে বলতে শক্রদের উপর আক্রমণ করতে লাগলেন, আমাকে হত্যার ব্যাপারেই কি তোমরা জোট বেঁধেছ।১ শুনে রাখ! আল্লাহ্‌র শপথ ! আমাকে হত্যার পর তোমরা আল্লাহ্র এমন কোন বান্দাকে হত্যা করবে না, যাকে: হত্যার কারণে তিনি তোমাদের প্রতি আমাকে হত্যার কারণে যতখানি ক্রুদ্ধ হরেন তার চেয়ে বেশী ক্রুদ্ধ হবেন। আর আল্লাহ্র কসম ! আমি আশা করি আল্লাহ্‌ তোমাদেরকে অপদস্থ করবেন এবং আমাকে সম্মানিত করবেন। এরপর আল্লাহ্‌ আমার পক্ষে এমনভাবে তোমাদের - থেকে প্রতিশোধ নিবেন যে, তোমরা তা অনুভব করতে পারবে না। শুনে রাখ! যদি তোমরা আমাকে হত্যা কর, তাহলে আল্লাহ্‌ তোমাদের নিজেদের মাঝে পরস্পর লড়াই ও রক্তপাতের সূচনা ঘটাবেন। আর এতেও তিনি তুষ্ট হবেন না যতক্ষণ না (আখিরাতে) তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ছিগুণ করবেন । বর্ণনাকারী বলেন, এভাবে দিনের দীর্ঘসময় অতিবাহিত হল, যদি শত্রুরা এ সময়ের মাঝে তাকে হত্যা করতে চাইত, তাহলে তারা তা করতে পারত। কিন্তু তার হত্যার দায় থেকে তারা একজন অন্যজন দ্বারা বাচতে চাইছিল। এরা চাচ্ছিল ওরা আর ওরা চাচ্ছিল এরা তাদের হয়ে তার হত্যার দায়ভার বহন করুক। অবশেষে শাম্মার ইব্ন যুল জাওশান যখন তাদেরকে আহ্বান করে বলল, তার হত্যার জন্য তোমরা কিসের অপেক্ষা করছ ? তখন যুর“আ ইব্‌ন শারীক আত্‌ তামীমী তার দিকে অগ্রসর হল এবং তার কাধে তরবারি দ্বারা আঘাত করল। এরপর সিনান ইবুন আনাস ইব্‌ন আমর নাখায়ী তীকে বর্শাদ্ারা আঘাত করল । অতঃপর নেমে ১. ইবনুল আ'ছমে (৫/২১৮) খাওলা বিনত ইয়াধীদ আলআসবাহী তার মাথা বিচ্ছিন্ন করে। কিন্তু আত্‌ তাবারী আল-কামিল ও মুরূজুয-যাহাব যারা বাবা হা সঃ জন জিরার চিতা (২৫৮) তার মাথা বিচ্ছিন্ন করে শিবল ইব্‌ন ইয়াধীদ।' ২. আত্‌ তাবারীতে পরস্পরকে উদ্বুদ্ধ করছ। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।