Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া পা ৩৫ যত কিছুই ঘটে তার সব কিছুর সিদ্ধান্ত হয় আরাশে। আকাশে গৃহীত সিদ্ধান্ত ব্যতীত পৃথিবীতে কিছুই ঘটে না। আমার জন্যে তো আল্লাহ্‌র পক্ষ থেকে সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।' অন্য বর্ণনায় রয়েছে, 'প্রত্যেকটি মানুষ সুদৃঢ় নিরাপত্তায় পরিবেষ্টিত। প্রত্যেক মানুষের জন্যে রয়েছে নিরাপত্তা রক্ষাকারী একজন করে ফেরেশতা! ত কিছুই ওই ব্যক্তির ক্ষতি করতে আসুক, ওই-ফেরেশ্তা তাকে বলে, সাবধান, সাবধান ! ভবে চূড়ান্ত তাকদীর ও অদৃষ্টের লিখন যখন- এসে যায় তখন ওই ফেরেশৃতা তাকে ছেড়ে সরে যান।” অপর বর্ণনায় - আছে, প্রত্যেক ব্যক্তির জন্যে দু'জন করে নিরাপত্তারক্ষী ফেরেশৃতা থাকেন। তারা দু'জনে শুই ব্যক্তিকে বিপদাপদ থেকে রক্ষা করেন। তাকদীর ও অদৃষ্টের লেখক যখন এসে যায় তখন ফেরেশ্তা দু'জন তাকে ছেড়ে সরে যান। কোন ব্যক্তি ততক্ষণ ঈমানের স্বাধ অনুভব করতে পারবে না যতক্ষণ না সে বিশ্বীস করে যে, তার উপর যা বিপদ এসেছে তা অন্যত্র যাবার ছিল না আর যা তাকে স্পর্শ করে নি তার উপর আসার ছিল না। হযরত আলী (রা) প্রতি রাতে মসজিদে গমন করতেন এবং সেখানে নামা আদায় করতেন। যে রাতে ভোর বেলা তিনি শহীদ হলেন সে রাতে তিনি অস্থিরতা ও অশান্তি অনুভব করছিলেন। তিনি তার পরিবারের লোকজনকে ডেকে একত্রিত করেছিলেন। ভোরে যখন তিনি মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছিলেন তখন হীাসগুলো চিৎকার করে ডাক দিচ্ছিল। তার পরিবারের লোকেরা ওগুলোকে চুপ করাচ্ছিল। তিনি বললেন, ওগুলোকে ছেড়ে দাও, চিৎকার | করুক। ওগুলো তো শোক প্রকাশকারী। তিনি মসজিদের উদ্দেশ্যে বের হলেন। ইবন মুলজিম তাকে আঘাত করল। এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। লোকজন বলল, হে আমীরুল মু'মিনীন ! আমরা কি ওই সত্যদ্বোহী খারীজিকে হত্যা করব? তিনি বললেন, না। বরং তোমরা ওকে বন্দী করে রাখ এবং বন্দী অবস্থায় তার সাথে ভাল আচরণ কর। ইতিমধ্যে আমি যদি মারা খাই তোমরা তাকে হত্যা করবে । আর আমি যদি জীবিত থাকি তবে আঘাতের সমপরিমাণ প্রতিশোধ নেয়া হবে। হযরত আলী (রা)-এৰ কন্যা উম্মু কুলছুম (রা) তখন বলছিলেন, আহ ! ফ্ররের নামায আমার জন্যে কী বয়ে আনে ! আমার স্বামী আমীরুল মু'মিনীন উমর (ব্রা) ফজরের নামাযের " সময় নিহত হলেন। আমার পিতা আমীরুল মুমিনীন আলী (রৌ)-ও নিহত হলেন ফজরের নামাযের সময় । এ সময়ে হযরত আলী (ো)-কে বলা হু, আপনি কি পরবর্তী খলীফা মনোনীত করে যাবেন? তিনি উত্তরে বললেন, না। আমি খলীফা মনোনীত করব না। বরং রাসূলুল্লাহ্‌ (রা) যেমন তোমাদের খলীফা মনোনয়ন না করে রেখে গিয়েছেন আমিও সেটি তোমাদের উপর ছেড়ে যাব। আল্লাহ্‌ তা'আলা যদি তোমাদের কল্যাণ চান তবে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খলীফা নিবচিনে তোমাদের মধ্যে একমত্য সৃষ্টি করে দিবেন। যেমন রাসূলুল্লাহ্‌ (রা)- এর ওফাতের পর তোমাদের উত্তম ব্যক্তির খলীফা নির্বাচনে তোমাদের মধ্যে একমত্য সৃষ্টি করেছিলেন। তার এই বক্তব্য মূলত তার পক্ষ থেকে জীবন সায়াহে হবরত আবু বকর রো)- এর শ্রেষ্ঠত্রে স্বীকৃতি । অবশ্য এও বর্ণিত আছে যে, তার খিলাফতকালে কৃফায় এক ভাষণে তিনি বলেছিলেন, 'হে লোকসকল ! নিশ্চয়ই মহানবী (সা)-এর পর এই উম্মতের শ্রেষ্ট ব্যক্তিত্ব হলেন হযরত আবু বকর (রা)। এরপর হযরত উমর (রো) অবশ্য তৃতীয় মর্যাদাবান ব্যক্তিটির নামও আমি ইচ্ছা ছ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।