Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৭ আলিমগণকে হত্যা করে। যেমন হাজার বিন “আদী ও তীর সঙ্গীগণ, আর হানি বিন উরওয়া ও তার সতীর্থরা । বর্ণনাকারী বলেন, এ কথা শুনে তারা তাকে গালমন্দ করল এবং ইব্‌ন যিয়াদের প্রশংসা করে তার জন্য দু'আ করল । আর বলল, তোমার নেতা ও তার সঙ্গীদের হত্যা না করে আমরা ক্ষান্ত হচ্ছি না, এ স্থান ত্যাগ করছি না। তখন তিনি তাদেরকে বললেন, নবী কন্যা ফাতিমা _ তনয় অবশ্যই সুমায়্যা পুত্রের চেয়ে সকলের ভালবাসা ও সাহায্য লাভের অধিক উপযুক্ত । আর যদি .তোমরা তীকে সাহায্য না কর তাহলে তীকে হত্যা করা থেকে তোমাদেরকে আল্লাহ্‌র আশ্রয়ে দিচ্ছি। এই ব্যক্তি ও তার পিতৃব্য পুত্র ইয়াধীদ বিন মু'আবিয়ার মাঝে অন্তরায় হয়ো না। তিনি যেখানে চান আমরা সেখানে চলে যাব। আমার জীবনকালের শপথ ! হুসায়নের হত্যা ব্যতীতই ইয়াধীদ তোমাদের আনুগত্যে সন্তুষ্ট থাকবে । :.. বর্ণনাকারী বলেন, তখন শাম্মার বিন যুল জাওশান ভীকে একটি তীর নিক্ষেপ করে বললেন, টুপ থাক ! আল্লাহ্‌ তোমাকে নিশ্চল করুন, তোমার দীর্ঘ কথার আমরা অতীষ্ঠ হয়ে -স্পড়েছি। তখন যুহায়র তাকে বলল, হে নপুংসকের ছেলে ! তোমাকে আমি সম্বোধন করছি না। তুই তো একটি পশু । আমার তো মনে হয় না তুই কিতাবুল্লাহ্‌র দুটি আয়াত ভালভাবে পড়তে পারিস। কাল কিয়ামতের দিন অপদস্থৃতা ও যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ গ্রহণ কর। তখন শাম্মার তাকে বলল, কিছুক্ষণ পরে তোমাকে ও তোমার প্রিয় নেতাকে আল্লাহ্‌ হত্যা. করবেন। তখন যুহায়র তাকে বলল, তুই কি আমাকে মৃত্যু ভয় দেখাচ্ছিস ? আল্লাহ্‌র শপথ ! তোর -সাথে অমর জীবন লাভ করার চেয়ে তার সাথেমৃত্যু বরণ করা আমার কাছে অধিক প্রিয়। অতঃপর যুহায়র লোকদেরকে লক্ষ্য করে উচ্চস্বরে বলতে লাগল, হে লোক সকল, আল্লাহ্‌র বান্দাগণ ! এই নিষ্ঠুর রূঢ়'ও হঠকারী ও তার মত লোকেরা যেন তোয়াদের দীনের ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আল্লাহ্র শপথ ! যারা মুহাম্মদ (সা)-এর বংশধরের রক্ত প্রবাহিত করবে এবং তাঁদের সাহায্যকারী এবং সন্ত্রম রক্ষাকারীদের হত্যা করবে তারা কিছুতেই 'তার শাফায়াত লাভ করবে না। .. এসময় হুর বিন ইয়াধীদ উমর বিন সা'দকে বলল, আল্লাহ্‌ তোমাকে সুমতি দান করুন। তুমি কি এই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করবে ? সে বলল, অবশ্যই! আল্লাহ্র শপথ ! আমি তা করব আর তার সাধারণ অবস্থা হবে মাথাসমূহের বিচ্ছিন্ন হওয়া এবং হাত সমূহের লক্ষ্যত্রষ্ হওয়া । উল্লেখ্য যে, হুর ছিল কুফার সবচে" সাহসী বীর । তার কোন সঙ্গী হযরত হুসায়নের . পক্ষ অবলম্বন, করায় তাকে ভংসনা করল তখন সে তাকে বলল, আল্লাহ্‌র শপথ ! আমি নিজেকে জান্নাত-জাহান্নামের যে.কোন একটি বেছে নেয়ার ইচ্ছাধিকার দিয়েছি। আর আল্লাহ্‌র শপথ 1 আমাকে টুকরো টুকরো করা হলে কিংবা জ্রালিয়ে পুড়িয়ে মারা হলেও তো আমি জান্নাতের পরিবর্তে অন্য কিছুকে অগ্রাধিকার দিতে পারি না। অতঃপর সে তার ঘোড়াকে অগ্রসর হওয়ার জন্য আঘাত করল এবং হযরত হুসায়নের সাথে গিয়ে মিলিত হল এবং পূর্বোল্লেখিত ভাষায় তার কাছে অজুহাত পেশ করল । অতঃপর সে বলল, হে কৃফাবাসী ! তোমাদের মায়েরা সন্তানহারা হোক ! হুসায়নকে তোমরা তোমাদের কাছে আহ্বান করেছ। এরপর যখন তিনি তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, তোমরা তাঁকে অন্যের হাতে ছেড়ে দিয়েছ, তোমরা দাবী করেছ তাঁর প্রাণরক্ষায়. তোমরা আত্মবিসর্জন দিবে, কিন্ত এরপর তোমরা তাকে হত্যার জন্য তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছ। আর আল্লাহ্‌র আল-বিদায়া ওয়ান নিহায়া-_৪৩ ফ্ড7.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।