(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩১ ভাষায় হামদ, ছানা ও দরূদের পর তার সঙ্গীদের উদ্দেশে বললেন, তোমাদের মাঝে যে এই আসলে আমাকে চায় । তখন মালিক বিন নাধূর বলল, আমি খণগ্রস্ত এবং পোষ্য ভারাক্রান্ত । তখন তিনি বললেন, এই রাতের অন্ধকার তোমাদেরকে আবৃত করেছে। কাজেই তোমরা তাকে আবরণরূপে গ্রহণ কর। তোমাদের প্রত্যক ব্যক্তি আমার স্বজনদের একজনের হাত ধর এবং এই বিস্তুর্ণ মরু প্রান্তরে রাতের অন্ধকারের আড়ালে তোমাদের নিজ দেশে নিজ শহরে চলে যাও। কেননা, তারা মুলত আমাকে চায়। যদি তারা আমাকে পেয়ে যায় তাহলে অন্যদের ব্যাপারে মাথা ঘামাবে না। সুতরাং তোমরা যাও যাতে আল্লাহ্ তোমাদের সংকট দূর করেন। তখন তার ভাই, ছেলে এবং ভাইয়ের ছেলেরা বললেন, আপনার পর আমাদের কোন অস্তিত্ব নেই। তিনি আপনার ব্যাপারে আমাদেরকে অপ্রিয় কিছু না দেখান । এরপর হযরত হুসায়ন রো) বললেন, হে বনু আকীল ! তোমার পক্ষে তোমাদের ভাই মুসলিস্ই যথেষ্ট (করেছে)। তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও আমি তোমাদেরকে অনুমতি দিলাম। তারা বলল, যদি আমরা আমাদের শায়খ, নেতা এবং পিতৃব্য পুত্রগণকে ছেড়ে চলে যাই অথচ তাদের সাথী হয়ে একটি তীর নিক্ষেপ না করি, একটি বর্শাঘাত না করি এবং তরবারি দিয়ে শক্রদের একটি আঘাত না করি তাহলে মানুষ কী বলবে ? না ! আল্লাহ্র শপথ ! আমরা তা করব না। আমরা করব না। আমরা আপনার জন্য অর্থ-সম্পদ, স্বজন-পরিজন এবং আমাদের প্রাণ বিসর্জন দিব এবং আপনার সাথে লড়াই করে আপনার পরিণতি বরণ করব। আপনার পর জীবন ধারণকে আল্লাহ্ কল্যাণশূন্য করুন। | এছাড়া মুসলিম বিন আউসাজা আল আসাদীও এরূপ কথাবার্তা বললেন । তদ্রাপ সায়ীদ বিন আবদুল্লাহ্ আল হানাফী (রা) বললেন, আল্লাহ্র শপথ ! আমরা আপনাকে ছেড়ে যাব না, যতক্ষণ না আন্নাহ্ দেখবেন যে আপনার ব্যাপারে আমরা তার রাসূলের সংরক্ষণ করছি। আল্লাহ্র শপথ ! যদি আমি জানতাম যে, আমাকে আপনার সামনে এক হাজার বার হত্যা করা হলে তা দ্বারা আল্লাহ্ আপনাকে এবং আপনার পরিবারের এই সকল যুবকদের প্রাণ রক্ষা করবেন, তাহলে আমি তাই আকাজ্ফা করতাম । কিন্তু হায় ! আমাকে তো একবার মাত্র হত্যা করা যাবে। আর তীর সঙ্গীদের আরও অনেকে পরস্পর আদর্শপূর্ণ এ ধরনের কথা বলল। তারা একযোগে বলল, আল্লাহ্র শপথ ! আমরা আপনাকে ছেড়ে যাব না। আমাদের জান প্রাণ আপনার জন্য উস্থগত। আপনাকে রক্ষা করতে আমরা আমাদের বুক পেতে দিব, মাথা বাড়িয়ে দিব এবং আমাদের হাত দিয়ে সর্বশরীর দিয়ে আপনাকে রক্ষা করব। এরপর যখন আমরা নিহত হব তখন আমরা আমাদের উপর আরোপিত দায়ি পূর্ণ করব। তার ভাই আব্বাস (রা) বললেন, আপনাকে হারানোর দিন যেন আল্লাহ্ আমাদের না দেখান। আপনার পর আর আমাদের বেঁচে থাকার কোন প্রয়োজন নেই। এরপর তার সঙ্গীরা একের পর এক তার অনুসরণ করল। আবু মুখান্নাফ বলেন, আমাকে হারিছ বিন কা“ৰ এবং আবুয যাহ্হাক, আলী বিন হুসায়ন যায়নুল আবিদীন থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যেই সকালে আমার পিতা নিহত হন তার পূর্বের সন্ধ্যায় আমি বসেছিলাম আর আমার ফুফু আমার শুশ্রাধা করছিলেন এমন সময় তাঁর কাছে হঠাৎ আমার আব্বা তার তীবুতে তার সঙ্গীদের সাথে একান্তে মিলিত হলেন। সে ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।