Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩২৮ আল-বিদায়া*ওয়ান নিহায়া অভিযানে যেও না, তাহলে তুমি তোমার রবের নাফরমানী করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ্‌র কসম ! তোমার গোটা দুনিয়ার বাদশাহী ত্যাগ করাও আমার কাছে হুসায়নের রক্ত নিয়ে তোমার আল্লাহ্র সামনে হাযির হওয়া থেকে প্রিয় । . তখন সে বলল, ইনশাআল্লাহ্‌ আমি তা-ই করব। এরপর উবায়দুল্লাহ্‌ বিন যিয়াদ তাকে তার পদ থেকে অপসারণের হুমকি দিল এবং হত্যার ভয় দেখাল । তখন সে (নিরুপায় হয়ে) হযরত হুসায়নের বিরুদ্ধে অভিযানে রওনা হল-এবং পূর্বে উল্লিখিত স্থানে তার বিরুদ্ধে রুখে দীড়াল। অতঃপর সে হযরত হুসায়নের কাছে দূত পাঠিয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি কেন এসেছেন ? তখন তিনি বললেন, কৃফাবাসী আমার কাছে পত্র লিখেছে তাদের কাছে আগমনের জন্য। এখন যখন তারা আমাকে চাচ্ছে না তাই আমি তোমাদের মাথে দ্বন্দে না জড়িয়ে মক্কায় ফিরে যেতে চাই। উমর বিন সা“দের কাছে যখন একথা পৌঁছল তখন সে বলল, আমি আশা করি যে, আল্লাহ্‌ আমাকে তীর বিরুদ্ধে যুদ্ধ করা থেকে অব্যাহতি দিবেন। এরপর সে২ এই মর্মে ইবৃন যিয়াদের কাছে পত্র প্রেরণ করল। তখন ইব্ন যিয়াদ তাকে লিখল, তুমি ও পানির উৎসের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি কর যেমনটি করা হয়েছিল নিরপরাধ, আল্লাহ্‌ভীরু ও মজলুম খলিফা আমিরুল মু'মিনীন উসমান বিন আফ্ফান (রা)-এর সাথে। আর হুসায়ন ও তাঁর সঙ্গীদের কাছে আমিরুল মু'মিনীন ইয়াধীদের আনুগত্যের বায়'আতের জন্য প্রস্তাব পেশ কর। যদি তারা তা করে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। এরপর থেকে উমর বিন সা'দের সঙ্গীরা হযরত হুসায়নের সঙ্গীদের পানি সংগ্রহে 'বাধা দিতে লাগল। আর তাদের একটি দলের অধিনায়ক ছিল আমর বিন হাজ্জাজ। তিনি তাদের পিপাসার জন্য দু"আ করলেন, তখন এই ব্যক্তি তীব্র পিপাসায় মারা গেল। এরপর হযরত হুসায়ন রো) উমর বিন সাদের কাছে তীর সাথে দুই বাহিনীর মধ্যস্থলে মিলিত হওয়ার প্রস্তাব পাঠালেন। তখন তারা উভয়ে বিশজনের মত অশ্বারোহী নিয়ে পরস্পরের দিকে অগ্রসর হয়ে মিলিত হলেন, এবং তারা দু'জন দীর্ঘক্ষণ একান্তে কথা বললেন, এমনকি রাতের এক প্রহর অতিবাহিত হয়ে গেল। কিন্তু কেউ জানল না তাদের আলোচনার বিষয়বস্তু কী ? কেউ কেউ ধারণা করল যে, হযরত হুসায়ন (রা) উমরের কাছে প্রস্তাব দিয়েছেন দুই বাহিনীকে স্ব-স্বস্থানে রেখে তীর শামে ইয়াধীদ বিন মু'আবিয়ার কাছে গমন করতে । তখন' তোমাকে আরো সুন্দর বাড়িঘর বানিয়ে দেব। সে বলল, তাহলে সে আমার ভূসম্পত্তি বাজেয়াপ্ত করবে। তিনি বললেন, আমার হিজাযের সম্পত্তি থেকে তোমাকে তার চেয়ে বেশী দিব। ৃ বর্ণনাকারী বলেন, কিন্তু উমর বিন সাদ ভা পছন্দ করল না আর. কেউ বলেছেন, তিনি | তার কাছে প্রথমত তাদের উভয়ের ইয়াধীদের কাছে যাওয়ার প্রস্তাব করেন অথবা তীকে হিজায ফিরে যাওয়ার কিংবা কোন সীমান্তে গিয়ে তুকীদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে বলেন। তখন উমর উবায়দুল্লাহকে এ কথা জানিয়ে পত্র পাঠায়। তার পত্র শেষে ইব্‌ন যিয়াদ বলে, হ্যা ১. আত্‌ তাবারীতে (৬২৩৫) আযরাহ বিন কায়স, ইবনুল আ'“ছমে (৫/১৫৫) উরওয়া বিন কায়স, আর আল আখবারুত তিওয়ালে (২৫৩ পৃঃ) রয়েছে, কুররা বিন সুফিয়ান আল হানযলী। ২. আত্‌ তাবারীতে (৬/২৩৪)-এ উমর বিন.সা'দের পত্রের ভাষ্য বিদ্যমান। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।