একটি অস্থাভাবিক বিরল বর্ণনা: ইব্ন আবৃ খায়দামা আহমদ ইব্ন মনসূর-আবদুর রাষ্যাক থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, একদিন মামার বললেন, আমি তখন তার সম্মুখে ছিলাম। তিনি মুচকি হাসলেন। আমাদের সাথে তখন অন্য কেউ ছিল না। আমি তাকে বললাম, ব্যাপার কি? হাসছেন কেন? তিনি বললেন, কৃফাবাসীদের কাণ্ড দেখে আমি অবাক হচ্ছি। পুরো কৃফী নগরী যেন হষরত আলী (রা)-এর ভালবাসার উপর স্থাপিত। সেখানে যার সাথেই আমি আলাপ করেছি তাকে _ দেখেছি এমনকি ওদের মধ্যপন্থি লোকদেরকেও দেখেছি যে, তারা হযরত আলী (রা)-কে . হযরত আবূ বকর ও উমর (রা)-এর উপর প্রাধান্য দেয়। এমনকি হযরত সুকিরান ছাওরী (রা)-কেও তেমনি দেখতে পেয়েছি। আবদুর রাষ্যাক বললেন, আমি মা'মার-কে বললাম, আপনি সুফিয়ান ছাওরী রে)-কেও তেমন দেখতে পেয়েছেন? তার বক্তব্য আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। মা“মার বললেন, তা নয় তো কি? যদি কেউ বলে, আমার নিকট হযরত আলী (রা) শ্রেষ্ঠ ব্যক্তিত হযরত আবূ বকর (রো) ও উমর (রা) থেকে' তা. হলে আমি ভাকে দৌষারোপ করব না। যদি তীদের ফযীলতও উল্লেখ করে । আর কেউ যদি বলে, হযরত উমর (রা).আমার নিকট হযরত আবৃ বকর ও আলী (রা) থেকে শ্রেষ্ঠ আমি তার প্রতি দোষারোপ করব না। আবদুর রাধ্যাক বললেন, মা'মারের এই বক্তব্য আমি ওয়াকী* ইব্ন জাররাহ-এর নিকট পেশ করলাম । আমরা দু'জনে তখন একান্তে ছিলান। সেখানে অন্য কেউ ছিল না। সুফিয়ান ছাওরী (রা)-এর পক্ষ থেকে এমন মন্তব্য তিনি ভয়ংকর বলে মন্তব্য বরেন এবং তিনি হেসে উঠে বলেন, সুফিয়ান ছাওরী (রা) আমাদের সম্মুখে কখনো এমন চরম বক্তব্য পেশ করেন নি। বরং আমদের নিকট যা প্রকাশ করেন নি মা“মারের নিকট তাই প্রকাশ করেছেন। আমি সুফিয়ান ছাওরীকে যখন বলতাম, হে আবূ আবদুন্লাহ্ ! বলুন তো, আমরা যদি হযরত আলী (রা)-কে হযরত আবূ বকর এবং উমর (রা)-এর উপর প্রাধান্য দিই এবং শ্রেষ্ঠ বলে মন্তব্য করি তাহলে এ বিষয়ে কি বলবেন? সুফিয়ান ছাওরী (রা) বিছুক্ষণ চুপ থেকে বলতেন, আমি তো আশঙ্কা করি যে, তাতে হযরত আবূ বকর ও উমর (রা)-এর মানহানি করা হবে। আমরা বরং এ বিষয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকব। আবদুর রাষ্যাক বলেছেন যে, মামার বলেছেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, “হযরত আলী (রা)-এর শ্রেষ্ঠতৃ ও সম্মান শত বিষয়ে। অন্যান্য খলীফাগণ যে সব বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন হযরত আলী (রা) ওই সব বৈশিষ্ট্যের অধিকারী তো ছিলেনই। তবে.আমার নিকট হযরত আলী (রা) অপেক্ষা হযরত উসমান (রা) অধিক প্রিয় ।' ইবৃন আসাকির তীর ইতিহাস গ্রন্থে ইবন আবী খায়ছাফা থেকে এরূপই উল্লেখ করেছেন। কিন্তু উপরোক্ত মন্তব্যগুলোতে প্রচুর অসঙ্গত ও তথ্য বিভ্রাট রয়েছে। হতে পারে যে, প্রকৃত বিষয়গুলো মা“মারের নিকট অস্পষ্ট ছিল। কারণ জনশ্রুতি আছে যে, কৃফাবাসীদের কেউ কেউ হযরত আলী (রা)-কে হযরত উসমান (রা)- এর চাইতে শ্রেষ্ঠ বলে দাবী করে। কিন্তু তাকে হযরত আবূ বকর ও উমর (রা)-এর চাইতে শ্রেষ্ঠ তি ভিন রি তরল আল-বিদায়া ওয়ান নিহায়া--৫ ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।