0০017161715 ৩১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া উপরোক্ত দু'জন ছাড়া অন্য বর্ণনাকারী বলেন, হযরত হুসায়নের অনুসারীরা যখন মুসলিম বিন আকীলের নিহত হওয়ার কথা শুনল, তখন বনু আকীল বিন আবু তালিবের লোকজন ঝাপিয়ে পড়ে বলল, আল্লাহ্র কসম £ আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করার কিংবা আমাদের ভাইয়ের পরিণতি বরণ করার পূর্বে আপনি ফিরবেন না। এরপর হযরত হুসায়ন (রা) অগ্রসর হলেন। তিনি যখন “যারুদ” নামক স্থানে পৌঁছলেন তখন তীর কাছে সংবাদ পৌঁছল যে, মন্ধা থেকে রওয়ানা হয়ে হাজির পৌঁছার পর যে দূতকে তিনি তার পত্র দিয়ে কৃফাবাসীর নিকট প্রেরণ করেছিলেন তাকেও হত্যা করা হয়েছে। তখন তিনি বললেন, আমাদের শি'আরা আমাদের সাহায্য ত্যাগ করেছে। সুতরাং তোমাদের মাঝে যে এখন ফিরে যেতে চায় সে স্বাচ্ছন্দ্যে ফিরে যাক, আমাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন নিন্দাভিযোগ নেই। বর্ণনাকারী বলেন, তখন লোকেরা তীকে ছেড়ে ডানে বামে যে যার পথে বিচ্ছিন্ন হযে চলে গেল, আর তার সাথে শুধু তারাই রইলেন যারা মক্কা থেকে তার অনুসরণ করছিল। আর হযরত তা করলেন। কেননা, তার প্রবল ধারণা'ছিল, যে সকল মরুবাঙ্গী আরব তার অনুসরণ করেছিল তারা মূলত একথা ভেবেই তার অনুসরণ করেছিল যে, তিনি এমন এক শহরে চলেছেন, যেখানকার অধিবাসীরা তার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়েছে। তাই তিনি চাইলেন না যে, তারা কী পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে তা না জেনেই তার সাথে পথ চলুক । আর তীর জানা ছিল যে, তিনি যখন বিষয়টি তাদেরকে স্পষ্ট করে দিবেন তখন যারা মৃত্যুতেও তার সমব্যথী হতে চায় শুধু তাঁরাই তীর সঙ্গী হবে। বর্ণনাকারী বলেন, যখন ভোরের আভাস দেখা দিল রাতের শেষ প্রহর হল, তখন হযরত হুসায়ন (রা) তীর সঙ্গীদেরকে অধিক পরিমাণ পানি সংগ্হ করে নিতে বললেন, অতঃপর সামনে অগ্রসর হয়ে তিনি বাত্ন আল আকাবা অতিক্রম করে বিরতি করলেন।” মুহাম্মাদ বিন সাদ বলেন, আমাদেরকে মুসা বিন ইসমাঈল বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে .জা'ফর বিন সুলায়মান বর্ণনা করেছেন, ইয়াধীদ' আর্রশ্ক থেকে, তিনি বলেন, আমাকে হযরত হুসায়নের সাথে কথোপকথনকারী এক ব্যক্তি বর্ণনা করেছেন,তিনি বলেন, তৃণ পানি শুন্য বিস্তৃর্ণ এক ভূখণ্ডে কয়েকটি তাবু খাটানো দেখতে 'পেয়ে আমি জিজ্ঞাসা করলাম এগুলো.কার? লোকেরা বলল, এগুলো হুসায়ন বিন আলীর । তখন আমি তার উদ্দেশ্যে অথ্রসর হলাম, তার কাছে এসে দেখলাম তিনি কুরআন তিলাওয়াত করছেন, আর তাঁর গণ্ত্ধয় ও দড়িতে অশ্রু প্রবাহিত হচ্ছে। বর্ণনাকারী বলেন,তখন আমি তাকে বললাম, হে আল্লাহ্র রাসূলের দৌহিত্র ! আমার পিতা মাতা. আপনার জন্য উৎসর্গিত হোক। কিসে আপনাকে তৃণ পানিহীন এই বিজন বিভূইয়ে নিয়ে এসেছে? তখন তিনি বলেন, এগুলো আমার কাছে প্রেরিত কুফাবাসীর পত্র। কিন্তু আমার ধারণা তারাই আমার ঘাতক হবে। যদি তারা তা করে তাহলে আর আল্লাহ্র এমন কোন পবিত্র বিষয় থাকল না, যার পবিব্রতা তারা লঙ্ঘন করে নি । এরপর আল্লাহ্ এমন কোন লোককে তাদের কর্তৃত্ব দান করবেন, যে তাদেরকে জঘন্যতম অপদুস্থতায় বাধ্য করবে, আর আমাদেরকে আলী ইবৃন মুহাম্মাদ বর্ণনা করেছেন , আল হাসান ইব্ন দীনার থেকে তিনি মু'আবিয়া ইবৃন কুরুরা থেকে তিনি বলেন, (সে সময়) হযরত হুসায়ন (রা) বলেন, তোমরা আমার ব্যাপারে সীমালজ্বন করবে যেমনভাবে বনী ইসরাঈল শনিবারের ব্যাপারে ১. রাখল-এর পরে মক্কার পথে একটি স্থান। -. ফ্ড.211000119.0010)
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।