Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৭ সম্বোধন করে বললেন, হে লোকসকল ! এই হুসায়ন বিন আলী হলেন, আল্লাহ্‌র অন্যতম শ্রেষ্ঠ মাখলুক। তিনি হলেন রাসূলুল্লাহর কন্যা ফাতিমা তনয়, আর আমি তোমাদের কাছে তার প্রেরিত দূত। বাত্ন যির রিম্মাহ-র হাজিয়ে আমি তীকে ছেড়ে এসেছি। কাজেই তোমরা তার আহবানে * »স্কাড়া দাও এবং তার কথা শোন এবং তার আনুগত্য কর। এরপর তান উায়দুল্রাহ্‌ বিন যিয়াদ ও তার পিতাকে লা'নত করলেন, আর হযরত আলী ও হুসায়নের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। - এরপর ইব্‌ন যিয়াদের নির্দেশে তাকে প্রাসাদের চূড়া থেকে ফেলে দেওয়া হল এবং তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল । আর কারো মতে, তার হাড়গোড় সব ভেঙ্গে প্রাণের শেষ অংশ রয়ে . গিয়েছিল, তখন আবদুল মালিক বিন উমর আল বাজালী গিয়ে তাকে জবাই করল এবং বলল, আমি তাকে যন্ত্রণা থেকে নিষ্কৃতি দিতে চেয়েছি। কারণ এই ব্যক্তি আবদুল মালিক বিন উমায়র নয়, তার মত দেখতে এক ব্যক্তি। অপর এক বর্ণনায় এসেছে, হযরত হুসায়নের পত্র নিয়ে যিনি আগমন করেছিলেন, তিনি হলেন,.তার দুধ ভাই আবদুল্লাহ্‌ বিন আক্তার। এরপর তাকেই প্রাসাদ-চুড়া থেকে ফেলে দেয় হয়। আল্লাহই ভাল জানেন। তারপর হযরত হুসায়ন (রা) কৃফাভিমুখে অগ্রসর হলেন, অথচ তিনি এসময়ের মাঝে ঘটে যাওয়া:কোন ঘটনাই জানেন না। আবু মুখান্নাফ আবু আলী আল আনসারী থেকে তিনি বাকর - বিন-মুস'আব আল মুযানী থেকে বলেন, হ্যরত- হুমায়ন (রা) কোন পানির উৎস অতিক্রম করলেই তারা তাকে অনুশরণ করত। আবু মুখান্নাফ আবূ জানাব থেকে তিনি “আদী বিন হারমলা থেকে তিনি আবদুল্লাহ্‌ বিন সালীম আল আসাদী ও আল মানযির+ বিন আল মুশমাঈল আল আসাদী থেকে তারা দু'জন বলেন, হজ্জ সমাপন করার পর আমাদের একমাত্র ভাবনার বিষয় ছিল হযরত হুসায়নের সাথে মিলিত হওয়া । এরপর আমরা যখন তার নাগাল পেলাম তখন বনী আসাদের+ এক ব্যক্তি তাকে অতিক্রম করল, সে সময় তিনি তীর সাথে কথা বলতে এবং তাকে জিজ্ঞাসা করতে উদ্যত. হলেন, পরে আর তা করলেন না।. তখন আমরা দু'জন লোকটির কাছে এসে তাকে লোকজনের মনোভাব ও খবরাখবর জিজ্ঞাসা করলাম । তখন সে বলল, আল্লাহ্‌র শপথ আমি কৃফা থেকে বের হওয়ার পূর্বেই মুসলিম বিন আকীল এবং হানি বিন উরওয়া নিহত হয়েছেন, আমি তীদের দু'জনকে দেখে এসেছি যে, তাদের (লাশ) পা . বেঁধে বাজারে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা দু'জন বলেন, এরপর আমরা হযরত হুসায়নের কাছে. গিয়ে তাকে বিষয়টি অবহিত করলাম তখন তিনি বারবার ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন । আমরা তাকে বললাম, এরপর আপনি নিজের ব্যাপারে আল্লাহ্‌কে ভয় করুন। তখন তিনি বললেন, তাদের দু'জনের মৃত্যুর পর আর আমার বেঁচে যে কী লাভ। আমরা বললাম, এখন আপনার অথসর না হওয়ার মাঝেই আল্লাহ্‌ কল্যাণ নিহিত রেখেছেন। .এ সময় কোন এক সঙ্গী তাকে বলল, আল্লাহ্‌র কসম ! আপনি মুসলিম বিন আকীলের মত 0588545588৭ ১. আত্‌ তাবারীতে (৬/২২৪) এ১৭| বিদযমান- | | | রা ২. আত্‌ তাবারীতে রয়েছে সে হল- বুকায়র বিন মুছুঈবাহ। আর ইবনুল আণ্ছম "যাত ঈরকে' বনী আসাদের এক ব্যক্তির সাথে তার সাক্ষাতের কথা উল্লেখ করেছেন, যে অপ্রসিদ্ধ, সে হুসায়ন রো)-কে ইরাক ও _- কুফাবান্গীদের খবরা খবর, দিয়েছিল কিন্তু মুসলিম ও হানির নিহত হওয়ার প্রসঙ্গ আনে নি'(৫/১২০)। আর আল আখবারুত তিওয়ালে (২৪৭পৃঃ) রয়েছে যে, হযরত হুসায়ন বনী আসাদের এক ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিলেন এবং সে যাওয়াদ থেকে রওয়ানা হওয়ার পর মুসলিম নিহত হয়েছেন বলে তাকে অবহিত করেছিল । ফ্.2110001179.0010)

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।