Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 ৩১২ আল-বিদায়া ওয়ান নিহায়া হুসায়ন (রা) তার পরামর্শ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন । তখন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যা তার সন্তানদের আটকে রাখলেন এবং তাদের একজনকেও পাঠালেন না। ফলে হযরত হুসায়ন (রা) তার প্রতি মনোকষ্ট পেলেন এবং তাকে বললেন, আমি আক্রান্ত হব এমন কোন স্থান থেকে তুমি কি তোমার নিজের সন্তানদের আটকে রাখবেঠ তখন তিনি বললেন, এর কী প্রয়োজন আছে যে, আপনি আক্রান্ত হবেন আর সাথে তারাও আক্রান্ত হবে? যদিও আপনার আক্রান্ত হওয়ার বিপদ আমাদের কাছে তাদের আক্রান্ত হওয়ার তুলনায় গুরুতর । এঁতিহাসিকগণ বলেন, ইরাকবাসী হযরত হুসায়নের কাছে পত্র ও দূত পাঠিয়ে তাকে তাদের কাছে আগমনের আহবান জানাল। তখন তিনি তীর পরিবার-পরিজন এবং ষাটজন কৃফাবাসীর সাহচর্ষে তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর এটা ছিল যিল হজ্জের দশ তারিখ সোমবার। তখন মারওয়ান ইব্‌ন যিয়াদকে লিখে পাঠাল, পর কথা হুসায়ন বিন আলী তোমার অভিমুখে রওনা. হয়ে গিয়েছেন, আর মনে রেখো তিনি হলেন"ফাতিমা (রা)-এর পুত্র হুসায়ন; আর ফাতিমা (রা) তিনি হলেন আল্লাহ্‌র রাসূলের কন্যা । আর আল্লাহ্র কসম ! আল্লাহ্‌র নিরাপত্তা লাভকারী কেউই. আমাদের কাছে হুসায়নের চেয়ে অধিক প্রিয় না। কাজেই সতর্ক থেকো নিজের বিরুদ্ধে এমন কিছু উস্কে দিও না যাকে কোন কিছুই রোধ করতে পারে না, আর সর্বসাধারণ যা ভুলবে না এবং শেষকাল পর্যন্ত যার আলোচনা ছাড়বে না। ওয়াস্সালাম । করছেন। আর এমন কঠিন পরিস্থিতির মোকাবেলায়-ই তুমি স্বাধীনতা ও সম্মান লাভ করতে পার। কিংবা ক্রীতদাসের ন্যায় দাসে পরিণত হতে পার। আয্‌ যুবায়র বিন বাক্কার বলেন, আমাকে মুহাম্মাদ বিন যাহ্হাক তীর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ইয়াধীদ ইব্‌ন যিয়াদকে লিখল, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, হুসায়ন কুফাভিমুখে রওনা হয়েছেন তার (এ পদক্ষেপ) দ্বারা তোমার শাসনের স্থান ও কাল বিশেষভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং প্রশাসকদের মাঝে তুমি বিশেষভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছো । আর এ পরীক্ষার ফল দ্বারাই তুমি স্বাধীনতা ও সম্মান লাভ করবে কিংবা ক্রীতদাসের ন্যায় দাসত্ব ও অপমান বরণ করবে। একারণেই ইব্‌ন যিয়াদ তাকে হত্যা করে এবং ইয়াধীদের কাছে তার মাথা পাঠিয়ে দেয়। তবে আমার মতে, সঠিক হল সে.হ্যরত হুসায়নের মাথা শামে পাঠায়নি, যেমন একটু পরেই আসছে। অন্য এক বর্ণনায় রয়েছে, ইয়াধীদ ইব্‌ন যিয়াদকে লিখে পাঠাল, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, হুসায়ন ইতিমধ্যেই ইরাকের উদ্দেশ্যে সে দিকে রওনা হয়েছেন। কাজেই পর্যবেক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগার স্থাপন কর এবং পূর্ণ সতর্কতা অবলম্বন কর। আর যার সম্পর্কে নেতিবাচক ধারণা হয়, তাকে আটকে রাখ, আর অভিযুক্তকে শক্তভাবে পাকড়াও কর। তবে তোমার বিরুদ্ধে লড়াইকারী ব্যতীত কাউকে হত্যা করো না। আর ইতিবাচক কিছু যা ঘটে সে ব্যাপারে আমাকে লিখে জানাও ওয়াস্সলাম” আয্‌ যুবায়র বিন বাক্কার বলেন, আমাকে মুহাম্মাদ বিন আয্‌ যাহ্হাক বর্ণনা করেছেন, তিনি বলেন, হযরত হুসায়ন (রা) যখন মক্কা থেকে (বের হয়ে) কৃফার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, ০০০০০০০০০৪৪ করলেন-_ ১. ইবনুল আ"ছমে ৫/১২০ রয়েছে: তার সাথে তার পরিবার-পরিজন এবং অনুসারীসহ মোট বিরাশিজন ছিল। দ$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।