0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৭ বর্ণনাকারীগণ বলেন, উমরাহ্ থেকে ফিরার পথে আবদুল্লাহ্ বিন উমর-আবদুল্লাহ্ বিন আব্বাস এবং ইব্ন আবু রাবীআ তাদের দু'জনের সাথে “'আবওয়াতে' সাক্ষাত করেন। তখন ইব্ন উমর (রা) তাদেরকে বললেন, তোমাদেরকে আল্লাহ্র দোহাই যদি তোমরা তোমাদের মত থেকে না ফের এবং অন্য লোকেরা যে, সঠিক ও সময়োপযোগী বিষয়ে প্রবেশ করেছে তাতে প্রবেশ না কর, তাহলে অপেক্ষা কর, মদি লোকেরা তার (ইয়াধীদের) আনুগত্য স্বীকারে একমত হয়, তাহলে তোমরা দু'জন বিচ্ছিন্ন হয়ে থেকো না। আর যদি তারা তার আনুগত্যের ব্যাপারে বিচ্ছিন্ন ও বিভক্ত হয় তাহলে তোমদের অভিলাষ পূর্ণ হতে পারে। ইবৃন উ্মর হুসায়ন (রা)-কে বললেন, তুমি বের হয়ো না। কেননা, আল্লাহ্ তার রাসূলকে দুনিয়া ও আখিরাতের যে কোন একটি বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছেন। আর তিনি আখিরাতকে বেছে নিয়েছেন। আর তুমি তারই দেহের একাংশ। সুতরাং তুমি তা (দুনিয়া) পাবে না। এরপর তিনি তীকে আলিঙ্গন করলেন এবং কাদতে কাদতে তাকে বিদায় জানালেন। ইব্ন উমর (রা) বলতেন, হুসায়ন বিন আলী আমাদেরকে পরাজিত করে বেরিয়ে গেল । আমার জীবনকালের শপথ ! সে তার পিতা ও ভাইয়ের মাঝে শিক্ষণীয় দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছিল। সে এমন বিপদ এবং মানুষের অসহযোগিতা প্রত্যক্ষ করেছিল, যার পর তার কর্তব্য ছিল সারাজীবন কোনরূপ নড়াচড়া না করা এবং লোকেরা যে সময়োপযোগী সঠিক বিষয়ে প্রবেশ . করেছিল তাতে প্রবেশ করা । কেননা, (যে কোন অবস্থায়) এঁক্য উত্তম। ইব্ন আব্বাস তীকে বললেন, হে ফাতিমার নন্দন ! তুমি কোথায় চলেছ? তখন তিনি বললেন, ইরাক অভিমুখে আমার অনুসারীদের কাছে। তখন তিনি বললেন, তোমার জন্য আমি এটা অপছন্দ করি | তুমি কি এমন এক গোষ্ঠীর কাছে যাচ্ছ, যারা তোমার পিতাকে হত্যা করেছে আর ভ্রাতাকে অন্যায় অভিযোগে অভিযুক্ত করেছে, ফলে তিনি ক্রোধ ও বিরক্তিতে তাদেরকে ত্যাগ করেছেন। আল্লাহ্র দোহাই ! তুমি নিজের দ্বারা প্রতারিত হয়ো না। আবৃ সাঈদ খুদ্রী (বো) বলেন, ইর্ক অভিমুখে বের হওয়ার ব্যাপারে হুসায়ন আমাকে পরাজিত করল। তখন. আমি তাকে রললাম নিজের ব্যাপারে আন্লাহ্কে ভয় কর এবং নিজ গৃহে অবস্থান কর. আর ইমামের (শাসকের) বিরুদ্ধে বিদ্রোহ করো না। আবূ ওয়াকেদী আল লায়ছী বলেন, আমার কাছে হুসায়ন বিন আলী (রা)-এর রওনা হওয়ার সংবাদ পৌঁছল তখন আমি “মালাল"১ নামক স্থানে গিয়ে তাকে পেলাম । তখন আমি তাকে বের না হওয়ার অর্থাৎ আর অগ্রসর না হওয়ার জন্য আল্লাহ্র দোহাই দিলাম । কেননা, তিনি ভূল লক্ষ্যপানে অগ্রসর হচ্ছিলেন। তখন তিনি বললেন, আমি আর ফিরব না। হযরত জাবির বিন আবদুল্লাহ্ বলেন, আমি হুসায়নকে বললাম, আল্লাহ্কে ভয় কর আর মানুষের একজনকে অন্যজন দ্বারা হত্যা করো না। আল্লাহ্র শপথ ! কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আর সায়ীদ ইবনুল মুসায়্যাব বলেন, হুসায়ন যদি বের না হতেন, তাহলেই তীর জন্য তা কল্যাণকর হত। আবূ সালামা বিন আবদুর রহমান বলেন, হুসায়নের উচিত ছিল ইরাকাবাসীকে চিনতৈ পারা এবং তাদের কাছে না যাওয়া । ইবনুয যুবায়র তাকে সে বিষয়ে উদ্বুদ্ধ করেন। মিসওয়ার বিন মাখরামা তাকে লিখেন, “ইরাকবাসীদের পত্র দ্বারা প্রতারিত হয়ো না। আর ইবনু যুবাইরের একথা দ্বারাও না" “ভীদের কাছে যাও", তারা তোমাকে ১. মার পথে দুই হারামের মধ্যবর্তী স্থান। ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।