Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া এখন আমার বক্তব্য হল, এই হাদীসখানি আবদুল্লাহ্‌ ইবন উমরের হাদীসের সমার্থক রূপে একথা প্রমাণ করে যে, (মিসরীয়) ফাতিমীগণ মিথ্যা দাবীদার । তারা হযরত ফাতিমা (রা)-এর বংশভুক্ত নয়। যেমনটি একাধিক ইমাম (ইতিহাসবেত্তা) উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ্‌ যথাস্থানে আমরাও বিষয়টি উল্লেখ করব। ইয়াকুব বিন সুফিয়ান বলেন, আমাদেরকে আবু বকর আল হুমাইদী বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে সুফিয়ান বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে আবদুল্লাহ্‌ দ্বিন শরীক বর্ণনা করেছেন বিশর বিন গালিব থেকে তিনি বলেন, ইবৃনুষ যুবাইর হুসাইন (রা)-কে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ, যারা তোমার পিতাকে হত্যা করেছে আর তোমার ভাইকে অপবাদ দিয়েছে। তখন তিনি বললেন, অমুক কিংবা অমুক স্থানে নিহত হওয়া আমার কাছে আমার কারণে মক্কা হালাল (হত্যা বৈধস্থান) হওয়া থেকে উত্তম। আয্‌ যুবাইর বিন বাক্কার বলেন, আমাকে আমার চাচা মুস'আব বিন আবদুন্াহ্‌ বর্ণনা করেছেন, যিনি হিশাম বিন ইউসুফকে মা“মারের বরাত দিয়ে বলতে শুনেছেন, তিনি (মা“মর) বলেন, আমি এক ব্যক্তিকে হযরত হুসায়ন (রা) থেকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি আবদুল্লাহ্‌ বিন যুবাইরকে বলেন, আমার কাছে এমন চল্লিশ হাজার লোকের বায়'আতনামা পৌঁছেছে যারা স্ত্রীর তালাক এবং ক্রীতদাসের মুক্তির শপথ করে বলেছে যে, তারা আমার সাথে আছে। তখন ইব্নুষ যুবাইর তাকে বললেন, তুমি কি এমন সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং ভ্রাতাকে বহিষ্কার করেছে ! হিশাম বললেন, তখন আমি মা“মারকে বর্ণনাকারী লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, উত্তরে তিনি বললেন, লোকটি নির্ভরযোগ্য । ূ _ আঘ্‌ যুবাইর বলেন, আর আমার চাচা বলেন, কেউ কেউ দাবী করেন একথার কথক হলেন, ইবৃন আব্বাস (রা)। ওয়াকেদীর কাতিব মুহাম্মাদ বিন সাদ এটাকে চমৎকার ও বিশদভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন আমাদেরকে আলী বিন মুহাম্মাদ অবহিত করেছেন, ইয়াহইয়া বিন ইসমাঈল বিন আবুল মুহাজির থেকে, তারা দু'জন মুহাম্মাদ বিন বশীর আল হামদানী ও অন্যান্য. এবং মুহাম্মাদ ইবনুল হাজ্জাজ থেকে, তারা আবদুল মালিক বিন উমাইর থেকে, তিনি হারুন বিন ঈসা থেকে, তিনি ইউনুস বিন ইসহাক থেকে, তিনি তার পিতা থেকে, তিনি শাঁবী থেকে, তিনি (শাবী) বলেন, মুহাম্মাদ বিন সাদ বলেন, এরা ছাড়াও অনেকে আমাকে এই হাদীসের অংশ বিশেষ বর্ণনা করেছেন, আর আমি তাদের সকলের বর্ণিত হযরত জার হারা রিতা বরিরিরছি। বতহিহরভিরনী হোন । এতিহাসিকগণ বলেন, লোকের বন ইহাদের নকলে হত আবিদ বে হাতে ,বায়'আত করল, তখন ধারা বায়'আত করে নি হযরত হুসায়ন (রা) ছিলেন তাদের অন্যতম । আর হযরত মু'আবিয়ার খিলাফতকালে কুফাবাসী বারবার তাকে তাদের কাছে আগমনের আহ্বান জানিয়ে পত্র লিখে । কিন্তু প্রতিবার তিনি তাদের আহ্বান প্রত্যাখ্যান করেন। তখন তাদের এক গোষ্ঠী মুহাম্মদ ইবনুল হানাফিয়্যার কাছে এসে তাকে তাদের সাথে রওনা হওয়ার অনুরোধ জানায়, কিন্তু তিনি অস্বীকার করেন। আর তারা হযরত হুসায়ন রো)-এর কাছে এসেও তাদের প্রস্তাব পেশ করে। তখন হুসায়ন (রা) তাদেরকে বললেন, লোকেরা আমাদেরকে মাথা বানিয়ে অন্যায় ভাবে গ্রাস করতে চায় এবং বাধদুরী দেখাতে চার আর ফ্ঘড.211000119.0010)

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।