0০017161715 ৩০২ আল-বিদায়া ওয়ান নিহায়া আমরা এই সম্প্রদায়ের জন্য কি ত্যাগ করেছি? অথচ আমরা মুহাজির সন্তান এবং তাদের পরিবর্তে এই শাসন কর্তৃত্ের প্রকৃত অধিকারী 1. আমাকে বল দেখি, তুমি কি করতে চাচ্ছ? তখনর হুসায়ন (রা) বললেন, আল্লাহ্র কসম ! আমার কুফায় যাওয়ার ব্যাপারে আমার মন সায় দিচ্ছে। সেখান থেকে আমার অনুসারীও সেখানকার সম্রান্ত ব্যক্তিবর্গ তাদের কাছে আগমনের জন্য আমাকে লিখেছে, আর আমি আল্লাহ্র কল্যাণ প্রার্থনা করছি। : তখন ইব্নুষ যুবাইর বললেন, তোমার মত অনুসারীবৃন্দ যদি সেখানে আমারও থাকত তাহলে আমিও তা থেকে মুখ ফিরাতাম না।১ তারপর তিনি যখন তার কাছ থেকে বের হয়ে গেলেন তখন হুসায়ন (রা) বললেন, ইব্নুয্ যুবাইরের জানা আছে, আমার সাথে থাকা অবস্থায় এ বিষয়ে তার কোন সুযোগ নেই এবং লোকেরা আসার কোন বিকল্প দেখে না। তাই তিনি কামনা করেছেন, যেন আমার চলে যাওয়ায় লোকেরা তার অনুসরণের জন্য মুক্ত হয়। এরপর যখন সন্ধ্যা বা সকাল হল, তখন ইব্ন আব্বাস (রা) আবার হুসায়নের কাছে এসে বললেন, হে আমার চাচার সন্তান ! আমি ধৈর্যধারণ করার চেষ্টা করছি, কিন্তু ধারণ করতে পারছি না। আমি আশঙ্কা করছি, এ পথে অগ্রসর হলে তুমি নিহত হবে । ইরাকবাসী প্রতারণা প্রবণ সম্প্রদায়। কাজেই তুমি তাদের দ্বারা প্রতারিত হয়ো না। তুমি এই পবিভ্র-ও নিরাপদ শহরে অবস্থান কর, _ যতক্ষণ না ইরাকবাসী তাদের শত্রুদের বিতাড়িত করে। তারপর তাদের কাছে গমন করো । আর যদি তা তোমার মনপুত না হয় তাহলে ইয়ামন অভিমুখে রওনা হয়ে যাও।. কেননা, সেখানে বহু দুর্ভেদ্য ঘাটি রয়েছে, তাছাড়া সেখানে তোমার পিতার অনুসারীরাও বিদ্যমান। সেখানে গিয়ে জনসংশ্রব এড়িয়ে চলবে, তাদের কাছে পত্র লিখবে, তাদের মাঝে তোমার দাঈদের ছড়িয়ে দিবে। আমার প্রত্যাশা যদি তুমি তা করতে পার তাহলে তোমার মনবাসনা পূর্ণ হবে। তখন হুসায়ন. (রা) বললেন, হে আমার চাচার সন্তান আল্লাহ্র শপথ: ! আমি জানি তুমি আমার হিতাকাজজী ও ভাবল কি আমি কুফতিমুখে রওনা হওয়ার চা হণ করে ফেলেছি। তখন তিনি বললেন, যদি তুমি যেতেই চাও তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানদের সাথে নিও না। আল্লাহ্র কসম '! আমার আশঙ্কা হয় হযরত উসমানের ন্যায় তোমাকেও স্ত্রী সত্তানের চোখের সামনে হত্যা করা হবে। তারপর ইব্ন আব্বাস (রা) বললেন, আর হিজায ছেড়ে দিয়ে তুমি ইব্নুষ যুবাইরের চক্ষু জুড়িয়ে দিয়েছো ! শপথ আল্লাহ্র ! যিনি ব্যতীত কোন উপাস্য নেই, যদি আমি নিশ্চিত হতাম যে,আমি তোমার মাথা আঁকড়ে ধরলে তুমি আমার কথা শুনবে এবং মক্কায় থেকে যাবে, তাহলে আমাদেরকে এ অবস্থায় দেখে লোকজন জড়ো হয়ে যাওয়ার আশঙ্কা - থাকলেও আমি তা অবশ্যই করতাম। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তার কাছ থেকে বেরিয়ে ১. আল আখবারুত্ তিওয়ালে (২৪৪ পৃ.) রয়েছে যে, ইবনুয যুবাইর আগমন করে হযরত হুসায়নের সাথে সাক্ষাত করলেন, তারপর তাকে বললেন, যদি তুমি এই হারামেই অবস্থান করতে এবং তোমার দূতদের দেশে ছড়িয়ে দিতে এবং ইরাকে তোমার অনুসারীদের তোমার কাছে আগমন করার জন্য লিখে পাঠাতে...... আর ' তোমাকে সর্বাত্মক ও সার্বিক সহযোগিতা আমার কর্তব্য । আর মুরুযুয যাহাবে (৩/৬৯) যে, ইবনুয্ যুবাইর হুসায়নকে বললেন, সত্যিই আমার যদি তোমার ন্যায় অনুসারী ও আনসার থাকত তাহলে আমি তা থেকে মুখ ফিরাতাম না। তারপর তিনি আশঙ্কা করলেন, হুসায়ন তীকে ভুল বুঝবেন, তখন বললেন, আর তুমি যদি সবস্থানে থেকেই আমাদেরকে এবং হিজাযবাসীকে তোমার বায়'আতে আহ্বান করতে তাহলে আমরা তাতে দ্রুত ধাবিত হতাম। ফ্ড.211000119.0010)
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।