Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 ৩০০ আল-বিদায়া ওয়ান নিহায়া জন্যও শোক প্রকাশ করছি না, যদিও আমি মুহূর্তকালের জন্য তার ধ্বংস চাই নি। আসলে আমি কাদছি কুফাভিমুখে রওনাকারী আমার স্বজনদের বিপদের কথা ভেবে, কীদছি হুসায়ন ও তার স্বজন পরিবারের জন্য । তারপর তিনি মুহাম্মাদ ইবনুল আশ'আছের দিকে মনযোগী হয়ে বললেন, হে আল্লাহ্‌র বান্দা ! আল্লাহ্র কসম ! আমার ধারণা তুমি আমার আকাজ্জা পূরণে সমর্থ হবে । তবে আমি কি তোমার কাছে এতটুকু কল্যাণ প্রত্যাশা করতে পারি যে, তুমি এমন এক ব্যক্তিকে প্রেরণ করতে সক্ষম হবে.যে আমার মুখপাত্র হয়ে হুসায়নকে বার্তা পৌছিয়ে দিবে? আমার নিশ্চিত ধারণা, সে অবশ্যই আজ অথবা আগামীকাল পরিবার-পরিজন নিয়ে ভোমাদের উদ্দেক্ের বেরিয়ে পড়বে। আর তৃমি আমার যে অস্থিরতা ও উৎকণ্ঠা দেখছ, তা তারই কারণে । তুমি তাকে বলে পাঠাবে যে, ইবৃন আকীল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর সে বন্দী অবস্থায় রয়েছে, অচিরেই তাকে হত্যা করা হবে। সে আপনাকে বলেছে, আপনি আপনার স্বজন- পরিজন নিয়ে ফিরে যান। কৃফাবাসী যেন আপনাকে প্রতারিত না করে। কেননা, তারা আপনার পিতার এমন 'অনুসারী ছিল যে, তিনি মৃত্যু বা. শাহাদতের মাধ্যমে তাদের বিচ্ছেদ কামনা করতেন। কৃফাবাসী আপনাকে মিথ্যা বলেছে এবং আমাকেও মিথ্যার ধোকায় ফেলেছে । আর মিথ্যুকের কোন রায় নেই। তখন ইবনুল আশ'আছ বলল, আল্লাহ্র কসম! আমি. তা অবশ্যই করব এবং অবশ্যই ইবৃন-যিয়াদকে জানাব যে, আমি তোমাকে “আমান' জীবনের নিরাপত্তা প্রদান করেছি। এরপর মুহাম্মদাদ ইবনুল আশ'আছ ইয়াসুবনুল আব্বাস আত তায়ীকে (যে বনী মালিক বিন দুমামা গোত্রের সদস্য এবং কবি ছিল) ডেকে বলেন, যাও তুমি গিয়ে হুসায়ন (র])-এর সাথে সাক্ষাত করে তাকে এই পত্র পৌঁছে দাও। আর তিনি এতে ইব্‌ন আকীলের নির্দেশ লিখে দিলেন, তারপর তাকে একটি বাহন প্রদান করলেন এবং তার গৃহ ও গৃহবাসী স্ত্রী পরিজনের দায়িত্ব গ্রহণ করলেন।.এরপর সে রওনা হয়ে গেল এবং 'যুবালহ্‌' নামক স্থানে যা ছিল কুফা থেকে চার দিনের দূরত্েে। সেখানে হযরত হুসায়নের দেখা পেল এবং তাকে পত্রটি পৌঁছে দিল। পত্রপাঠ শেষে.হ্যরত হুসায়ন (রা) বললেন, আল্লাহ্র ফয়সালা অরধারিত। আল্লাহ্‌র কাছে আমরা নিজেদের বিপদের এবং শাস্ককুলের বিপদগামিতাজনিত বিপর্যয়ের -বিনিময় প্রত্যাশা করি। এদিকে মুসলিম যখন প্রাসাদ দ্বারে পৌঁছলেন এবং পানি পান করতে চাইলেন তখন মুসলিম বিন আমর আল বাহিলী তাকে বলল, তুমি কি তা দেখছ? তা কি শীতল ! আন্মাহর কসম ! কখনো তুমি তার স্বাদ আস্বাদন করতে পারবে না। যতক্ষণ না তুমি জাহান্নামে তপ্ত পানীয়ের স্বাদ আস্বাদন করবে। ইবন আকীল তখন. বললেন, হতভাগা ! কে তুমি? সে বলল, আমি. এ ব্যক্তি যে সত্য স্বীকার করে নিয়েছে, যখন তুমি তা অস্বীকার করেছ, সে তার শাসকের আনুগত্যে একনিষ্ট হয়েছ, ৮৮ 57572৬ অনুগত ও বাধ্য থেকেছে, যখন তুমি বিদ্রোহ করেছ, আমি হলাম মুসলিম বিন আমর আল বাহিলী। তখন মুসলিম তাকে বললেন, দুর্ভাগ্য তোমার মায়ের ! কী রূঢ়, রুক্ষ, নির্দয় ও নির্মম তুমিঃ হে বাহিলার ছেলে ! জাহান্নামের তপ্ত পানীয়ের এবং দোযখের উত্তপ্ত আগুনের তুমিই অধিক উপযুক্ত। ১. আহ্‌ ভাবারীতে (৬/২১১) রয়েছে 3৯. | ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।