0০017161715 ২৯৪ _. আল-বিদায়া ওয়ান নিহায়া তাকে মুসলিম বিন আকীলের কথা বলল। এরপর সে সকাল পর্যন্ত চুপচাপ: শুয়ে থাকল। এদিকে উবায়দুল্লাহ্ বিন যিয়াদ, সে ঈশার পর তার সাথের আমীর উমারাদের নিয়ে প্রাসাদ থেকে নামল এবং তাদেরকে নিয়ে জামে মসজিদে. ঈশার নামায পড়ল । তারপর উপস্থিত লোকদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখল এবং তাদের থেকে মুসলিম বিন আকীলকে তলব করল এবং তার খোঁজে তাদেরকে উৎসাহ দিল। আর বলল, কারো আশ্রয়ে যদি তাকে পাওয়া যায় আর সে তার ব্যাপারে না জানায়-তবে তাকে হত্যা বৈধ বিবেচনা করা হবে। পক্ষান্তরে যে তাকে নিয়ে আসবে সে তীর “দিয়ত' (রক্তমূল্য), পুরস্কার স্বরূপ লাভ করবে । এ ব্যাপারে সে তার অনুগত সিপাহীদলকে উদ্ভুদ্ধ করল এবং তাদেরকে হুমকি প্রদান করল। এদিকে পরদিন সকালে সেই বৃদ্ধ স্ত্রী লোকের ছেলে আবদুর রহমান বিন মুহাম্মদ বিন আল আশ'আছের কাছে গিয়ে তাকে জানালো যে, মুসলিম বিন আকীল তাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তখন আবদুর রহমান এসে তার পিতার কানে কানে তা বলল, আর সে সময় তার পিতা ইব্ন যিয়াদের কাছে ছিল। তখন ইবৃন যিয়াদ প্রশ্ন করল, সে তোমার কানে কানে কী বলল? তখন সে তাকে বিষয়টি অবহিত করল। তখন ইব্ন যিয়াদ একটি দণ্ড নিয়ে তার পার্শদেশে খোঁচা মেরে বলল, যাও ! এখনি তাকে আমার কাছে নিয়ে এসো। এ সময় যিয়াদ তার সিপাহী প্রধান আমর বিন হুরায়স আল মাখযুমীকে এবং তার সাথে আবদুর রহমান ও মুহাম্মদ ইবনুল আশ'আসকে সত্তর বা আশিজন২ অশ্বীরোহীসহ পাঠাল। এরপর মুসলিম বিন আকীল এ বিষয়ে কিছু অনুভব করার পূর্বেই সেই বাড়ি ঘিরে নেওয়া হল। এরপর তারা ভিতরে করলেন এবং তিনবার তাদেরকে বাড়ির ভিতর থেকে পিছু হটিয়ে দিলেন। এসময় তীর উপরের ও নীচের ঠোট ক্ষত-বিক্ষত হল। এভাবে উদ্দেশ্য লাভে ব্যর্থ হয়ে তারা তাকে পাথর নিক্ষেপ করতে লাগল এবং বাশের রশিতে আগুন ধরিয়ে দিতে লাগল । এবার তিনি নিরুপায় হয়ে বেরিয়ে আসলেন এবং তীর তরবারি দিয়ে তাদের বিরুদ্ধে লড়তে লাগলেন, তখন আবদুর রহমান: তাকে “আমান' (জীবনের নিরাপত্তা) প্রদান করলেন। তখন তিনি তার হাতে আত্মসমর্পণ করলেন। তখন একটি খচ্চর এনে তাকে তাতে আরোহণ করান হল এবং তার তরবারি ছিনিয়ে নেওয়া হল। এ সমসয় তিনি আর নিজেকে সংবরণ করতে না পেরে কেঁদে ফেললেন এবং এও বুঝতে পারলেন তীকে হত্যা করা হবে। তাই তিনি বাচার আশা ছেড়ে দিলেন এবং বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১. ইবনুল আ“ছমে রয়েছে ঃ তার পুরস্কার হল দশ হাজার দিরহাম, ইয়াধীদ বিন মু'আবিয়ার কাছে উচ্চ মর্যাদা এবং প্রতিদিন তার একটি প্রয়োজন পুরণ করা হবে! ২. আত্ তাবারীতে আল কামিলে এসেছে ঃ উবায়দল্লাহ্ আমর বিন হারিছকে নির্দেশ দিল ইবনূল আশ'আছের সাথে কায়ছ গোত্রের ষাট' বা সত্তরজন যোদ্ধা প্রেরণ কর আর তার সাথে বন্ কায়সের আরো সন্তর বা ষাটজন কে প্রেরণ কর আমর বিন উবায়দুল্লাহ বিন আব্বাস আস সালামীর নেতৃত্রে। (মুরূজুঘু যাহাবে- ৩/৭২ আবদুল্লাহ বিন আস সালামী) আর ইবনুল আ'ছমে (৫/৯২) রয়েছে ঃ শোনাবে জগতের জানে তের অনুসারীদের থেকে তিনশত বাহাদুর পদাতিক সৈন্য পাঠিয়েছিল । ৩. ইবনুল আ'ছম বলেন, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেননি বরং লড়াইরত অবস্থায় পেছন থেকে বর্শাঘাতে তিনি ভূুপতিত হন এবং তখন তাকে বন্দী করা হয় (৫/৯৬)। দেখুন আল ইমামাহ ওয়াস্ সিয়াসাহ:(২/৫)। দড$৮৬৬.21171001109.0011
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।