0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৩ তাদেরকে বের হয়ে কৃফার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লোকদেরকে মুসলিম বিন আকীল থেকে সরিয়ে নিতে নির্দেশ দিল । তখন তারা তা করল 1 তখন মা তার ছেলের কাছে, বোন তার ভাইয়ের কাছে এসে বলতে লাগল, বাড়িতে ফিরে চল। লোকেরা তোমাদের বাধা দিবে। তদ্ধূপ পিতা পুত্রকে এবং ভাই ভাইকে বলতে লাঙ্গল । কাল যখন সামের ফৌজ এসে পৌঁছবে তখন তুমি কিভাবে তাদের হাত থেকে নিস্তার পাবে? তখন লোকেরা মুসলিমকে অসহায় অবস্থায় রেখে একে একে তার থেকে বিচ্ছিন্ন হয়ে সরে পড়ল এবং দেখা গেল তীর সাথে পাঁচশ' যোদ্ধা রয়েছে। এরপর তাদের সংখ্যা হ্রাস পেয়ে তিনশ' তারপর ক্রিশে দীড়াল। তিনি তাদেরকে নিয়ে মাগরিব পড়লেন এবং 'আবওয়াবে কিন্দা' অভিমুখী হলেন। আর সেখান থেকে দশজন নিয়ে বের হলেন, তারপর এরাও সটকে পড়ল। তিনি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন, তার সাথে না থাকল পথ দেখানোর মত কেউ, কিংবা অন্তরঙ্গতা দান করার মত কেউ, কিংবা নিজ গৃহে আশ্রয় দন করার মত কেউ। তখন তিনি অজানা গন্তব্যের পথে বেরিয়ে পড়লেন, আর এদিকে অন্ধকার ঘনীভূত হয়ে এসেছিল, আর তিনি উদ্দেশ্যহীনভাবে একাকী রাস্তায় পথ চলছিলেন। এভাবে তিনি এক গৃহদ্বারে উপস্থিত হয়ে করাঘাত করলেন, তখন তৃওয়া নামক এক স্ত্রীলোক বের হল, আর সে ছিল আল আশ'“আছ বিন কায়সের ওঁরসে সন্তান জন্মদানকারিণী বাদী। বিলাল বিন উসয়াদ+ নামে অন্য স্বামীর ওরসজাত তার একটি ছেলে ছিল। সে লোকদের সাথে বেরিয়ে যাওয়ায় তার মা দরজায় দাড়িয়ে তার জন্য অপেক্ষায় ছিল। মুসলিম বিন.আকীল তাকে বললেন, আমাকে একটু পানি পান করান। তখন সে তাকে পানি পান করাল । তারপর সে ভিতরে প্রবেশ করে আবার যখন বের হল তখন তাকে স্বস্থানে পেল। তাই জিজ্ঞাসা করল, আপনি কি পানি পান করেন নি? তখন তিনি বললেন, হ্যা | অবশ্যই । তখন ' স্ত্রী লোকটি বলল, তাহলে আপনি আপনার স্বজনদের কাছে ফিরে যান। আল্লাহ্ আপনাকে সহীহ্-সালামতে রাখুন ! কেননা, আমার ঘরের দরজায় এভাবে বসে থাকা আপনার জন্য ঠিক হবে না। আমি নিজেও আপনার জন্য তা শোভনীয় মনে করি না। তখন তিনি দীড়িয়ে বললেন, হে আল্লাহ্র. দাসী ! এই শহরে কোন বাড়ি ঘর কিংবা স্বজন পরিজন কিছুই নাই। তোমার কি আমার প্রতি একটু সদাচার ও অনুগ্রহের সুযোগ আছে? যার পুরস্কার আমি পরে তোমাকে দিব | তখন সে বলল, তা কি? তিনি বললেন, আমি মুসলিম বিন আকীল। এই লোকেরা আমার স্রাথে মিথ্যা বলেছে এবং আমাকে ধোঁকা দিয়েছে। সে বলল, আপনি মুসলিম বিন আকীল? তিনি বললেন, হ্যা। সে বলল, আপনি ভেতরে প্রবেশ করুন। এরপর সে তাকে তার বাড়ির অপেক্ষাকৃত একটি নিরাপদ ঘরে নিয়ে গেল এবং সেখানে তার শয্যা প্রস্তুত করে আহারের ব্যবস্থা করল। কিন্ত তিনি আহার গ্রহণ করলেন না। কিছুক্ষণ যেতে না যেতেই সেই ছেলেটি এসে পৌঁছল এবং তার মাকে বারবার বের হতে এবং প্রবেশ করতে দেখে তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করল। তখন সে বলল, বাছা ! এটা নিয়ে মাথা ঘামিও না। কিন্তু ছেলেটি পীড়াপীড়ি করায় কাউকে অবহিত না করার শর্তে তার মা নিলা হামদ বি আন আশ'আছ, আর ইবনুল আছম শুধু কাছীর বিন শিহাব-এর উল্লেখ করেছেন । ১. আল বিদায়ার মূল পাঙুলিপি, আত্ তাবারী এবং আল কামিলে এমনই রয়েছে 8 এই স্ত্রীলোক পূর্বে কায়স কিনদীর স্ত্রী ছিল এরপর আসাদ বিন.আল বাতীন নামে হাযরা মাওতের এক ব্যক্তি তাকে বিবাহ রুরে তখন তার গর্ভে আসাদ নামে সন্তান জনুগ্রহণ করে। ছডদ/ড/.2110001179.0010)
— صفحة ٢٩٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.