Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

10017191715 ২৯০ | আল-বিদায়া ওয়ান নিহায়া ছুমামাহ আল আমীরকে সমর্পণ করল । আর সেই নিয়ে আসা অর্থ সংরক্ষণ করত এবং তা দ্বারা অস্ত্র ক্রয় করত। আর সে ছিল আরবের অন্যতম সাহসী যোদ্ধা। এরপর সেই মাওলা ফিরে এসে উবায়দুল্লাহ্‌কে সেই গৃহ ও গৃহকর্তার কথা অবহিত করল । আর মুসলিম বিন আকিল ইতোমিধ্যে হানি বিন হুমায়দ বিন উরওয়া আল মুরাদীর” গৃহে স্থানান্তরিত হয়েছিল। এরপর শারীক ইবনুল আ'ওয়ার আর সে ছিল সন্রান্ত ও বিশিষ্ট আমীরদের একজন। তার কাছে সংবাদ পৌঁছাল যে, উবায়দুল্লাহ্‌ (তার অসুস্থতায়) তাকে দেখতে আসতে চায়। তখন সে হানি-এর কাছে এই বলে 'লোক পাঠাল, আপনি মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিন তিনি এসে আমার গৃহে অবস্থান করুক যাতে উবায়দুল্লাহ্‌ আমাকে দেখতে আসলে তিনি তাকে হত্যা করতে পারেন। তখন হানি তাকে তার কাছে পাঠাল। শরীক তাকে বলল, আপনি তাবুতে থাকবেন । উবায়দুল্লাহ্‌ যখন আমার কাছে বসবে তখন আমি পানি চাইব, আর এটাই আমার পক্ষ থেকে আপনার প্রতি ইঙ্গিত। তখন আপনি এসে তীকে হত্যা করবেন। এরপর আমীর উবায়দুল্লাহ্‌ এসে শরীকের শয্যা পাশে বসল আর এসময় তার কাছে হানি.বিন উরওয়া ছিল।২ আর তার সামনে মাহরান নামে তার. এক গোলাম দীড়িয়ে থাকল। বসে কতক্ষণ কথাবার্তা বলল, এরপর শরীক বলল, কে আছো আমাকে পানি পান করাও !. তখন মুসলিম উরওয়াকে হত্যা করার সাহস হারিয়ে ফেললো, তখন পানপাত্র নিয়ে এক বাঁদি বেরিয়ে আসল কিন্তু তাঁবুতে মুসলিম বিন আকিলকে দেখতে পেয়ে লজ্জার কারণে সে তিনবার ফিরে গেল। তারপর তিনি বললেন, তোমরা আমাকে পানি পান করাও । তাতে আমার প্রাণ যায় যাক। তোমরা কি আমাকে পানি পান থেকে বাচিয়ে রাখছো? তখন মাহ্রা ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পেরে তার মনিবকে ইঙ্গিত করল। ততক্ষণ সে উঠে দ্রুত বেরিয়ে আসল । সে সময় শরীক তাকে বলল, সম্মানিত আমীর ! আমি আপনার কাছে ওসীয়ত করতে চাই। তখন সে বলল, শীঘই আমি আবার আসছি। তখন তার গোলাম সেখান থেকে বের হয়ে আসল. এবং তাকে তার বাহনে. আরোহণ করিয়ে দ্রুত হাঁকিয়ে আনলো এবং বলতে লাগল, এরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তখন ইবৃন যিয়াদ বলল, কী বল তুমি? আমিতো তাদের প্রতি কোমল। 'কেন তারা এমন করবে? এদিকে শরীক মুসলিম বিন আকিলকে জিজ্ঞাসা করলেন, ত তাকে হত্যা করতে আপনাকে কিসে বাধা দিল? তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ সা)-এর একখানি হাদীস যা আমার কাছে পৌঁছেছে যে, তিনি বলেছেন, ০-*১০ 43873 ০4॥ ১.০ 9-)1 ঈমান হল () হত্যার বিপরীত। কোন মুমিন কাউকে (গুপ্ত) হত্যা করতে পারে না। আর আপনার গৃহে আমি ১. ইবনুল আ“ছমে এবং আল আখবারুত্‌ তিওয়ালে হানি বিন উরওয়া আল মাযহিজী। ২. বর্ণিত আছে যে, হানি অসুস্থ হয়ে উবায়দুল্লাহ্‌ বিন যিয়াদের কাছ লোক পাঠাল যে, সে চায় যে, আমীর উবায়দুল্লাহকে দেখতে আসুক (আত্‌ তাবারী আল কামিল) আর আল আখবারুত্‌ তিওয়ালের বর্ণনা হল যে, শরীক বিন আওয়ার হানির গৃহে অবস্থান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর এ সংবাদ উবায়দুল্লাহ্‌ বিন যিয়াদের কাছে পৌঁছায় তখন-সে দ্রুত মারফত জানাল যে, সে তাকে দেখতে আসবে । (২৩৪ নং পৃ.) আত্‌ তাবারী ও আল কামিলে রয়েছে হানির অসুস্থতার এক সপ্তাহ পর শরীক অসুস্থ হন তখন উায়দুল্লাহ্‌ হানি বিন উরওয়ার গৃহে তাকে দেখতে আসে । আল ইমামা ওস সিয়াসাহ গ্রন্থে রয়েছে শীঘ্রই আমি অসুস্থতার ভান করব আর ইবন যিয়াদের কাছে আমার বিশেষ, স্থান রয়েছে, তখন সে আমাকে দেখতে আসবে তখন তার গর্দান উড়িয়ে দিও । (২য় খ্/৫ নং পৃ)। - ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।