(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৭ মাসের দশ তারিখে তারা হযরত হুসায়ন (রা)-এর কাছে আগমন করে । তারপর তার একদল লোক প্রেরণ করে যাদের কায়স* বিন মুহসির আযূ যদাইয়ুয়্যু, আবদুর রহমান বিন আবদুল্লাহ ইবনুল কাওয়া আল আরহাবী২ উমারা বিন আবদুল্লাহ্ আস সালুলী” অন্যতম । আর এদের সাথে হযরত হুসায়ন বরাবর একশত পঞ্চাশটি” পত্র এসেছিল । এরপর তারা হানি বিন সুবায়দী এবং সাঈদ বিন আবদুল্লাহ্ আল হানাফীকে একখানি পত্র দিয়ে প্রেরণ করল । যাতে দ্রুত তাদের অভিমুখে যাত্রা করার আবেদন ছিল৷ আর শাবিছ বিৰু রিবঈ হাজ্জার বিন আবজার, ইয়ামীদ বিন হারিস, ইয়াধীদ বিন রুওয়াইম, আমর বিন হাজ্জাজ আয্ যুবাইদী এবং মুহাম্মদ বিন উমর বিন ইয়াহইয়া আত্ তামীমি তীর কাছে পত্র লিখলেন- পর-কথা হল বাগ-বাগিচাসমূহ* সজীব সবুজ হয়েছে ফল্ফলাদি পরিপক্ক হয়েছে এবং আপনি চাইলে আপনার অনুগত সমবেত ও সংগঠিত এক বাহিনীর কাছে আগমন করতে পারেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক !” এসময় সঞ্চন দূত ও প্রতিনিধিগণ তাদের পত্রসমূহ নিয়ে হযরত হুসায়নের কাছে সমবেত হলো এবং ইয়ামীদ করতে লাগল এবং তীকে তাদের কাছে আগমনের আবেদন জানাল। তাদের পত্রে তারা উল্লেখ করেছিল যে, তারা হযরত মু'আবিয়ার মৃত্যুতে উৎফুল্প এবং তারা তার সমালোচনা করে এবং তার শাসন কর্তৃত্বের বৈধতার ব্যাপারে (নেতিবাচক) কথা বলে। এছাড়া তারা আরো উল্লেখ করেছিল যে, এখনো পর্যন্ত কারো হাতে বায়'আত করে নি এবং তারা তার আগমনের অপেক্ষায় রয়েছে। তাই এসময় হযরত হুসায়ন (রা) তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল বিন আবূ তালিবকে প্রকৃত অবস্থা যাচাই এবং ইরাকবাসীর এক্যবদ্ধতা পর্যবেক্ষণের জন্য ইরাকে" পাঠান। আর তাকে তিনি এই নির্দেশ প্রদান করেন যে, যদি সে পরিস্থিতির আনুকূল্যের ব্যাপারে নিশ্চিত হয় এবং ইরাকবাসীদের এঁক্যকে সুদৃঢ় ও সুসংহত পায়; তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করে-তাহলে তিনি তার স্বজন পরিজন নিয়ে রওনা হবেন এবং তীর বিরুদ্ধে শক্রতা পোষণকারীদের তার আয়ত্তে আনার জন্য প্রথমে কুফায় আগমন করবেন। এছাড়া তিনি মুসলিম বিন আকিলের কাছে একটি পত্রও প্রেরণ করেন। তারপর মুসলিম যখন মক্কা থেকে রওনা হয়ে মদীনা অতিক্রম করলেন তখন সেখান থেকে দু'জন পথ প্রদর্শক সাথে নিলেন। এরপর তারা তাকে নিয়ে পরিত্যক্ত ও পথ চিহৃবিহীন মরু পরান্তরের পথ ধরল, যার ফলে পানির অভাবে তীবু পিপাসায় তাদের একজন মৃত্যুবরণ করল। ১. আল আখবার আত্ তিওয়াল গ্রন্থে (২২৯) রয়েছে বিশর বিন মুসহির আস্ সয়দাবী | ২. আল আখবার আত্ তিওয়ালে- আবদুর রহমান বিন উবায়দ আর তাবারীতে আবদুর রহমান বিন আবদুল্লাহ্ বিন আল কাদান আল আরহাবী- রয়েছে। ৩. এখানে ইবনুল আ"ছম অতিরিক্ত আবদুল্লাহ্ বিন ওয়ালের উল্লেখ করেছেন, আর ইতিপূর্বে বিগত হয়েছে যে, সে হযরত হুসায়নের কাছে প্রথম আগমনকারীদয়ের একজন । | ৪. আত্ তাবারীতে রয়েছে তিগ্লাননটি পত্র, আর আল-আখবারুত্ তিওয়ালে -পঞ্চাশটির মত পত্র । ৫. আত্ তাবারী ও আল কামিলে রয়েছে “উমায়র" এদু'টি গ্রন্থে একটি নাম অতিরিক্ত রয়েছে আল কামিলে উরওয়া বিন কায়স আর আত্তবারীতে আধুরাহ বিন কায়স। ৬. এখানে ১১৯ এর পরিবর্তে আত্ তাবারীতে ০৭৯ এবং ইবনুল আছমে 4৯ রয়েছে। ৭. আত্ তাবারীতে রয়েছে- তাকে কায়স বিন মুসহির, উমরাহ বিনর উবায়দ আস্ সূলালী এবং আবদুর রহমান বিন আবদুল্লাহ্ বিন আল কাদান আল আরহাবীর সাথে প্রেরণ করেন। দ$/৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।