Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আক্রমণকারী বাহিনীর সাথে শরীক ছিলেন। আর হযরত মু'আবিয়ার জীবদ্রশায় যখন ইয়াধীদের অনুকূলে বায়'আত গ্রহণ করা হয় তখন হযরত হুসায়ন (রো), ইবনুয যুবায়র (রা), আবদুর রহমান বিন আবু বকর (রা), ইবন উমর (রা) এবং ইবন আব্বাস (রা) তা থেকে বিরত থাকেন। এরপর আবদুর রহমান বিন আবু বকর ইন্তিকাল করেন। আর এ বিষয়ে তিনি তার পূর্ব সিদ্ধান্তে অটল ছিলেন। এরপর যখন ষাট হিজরীতে হযরত মু'আবিয়া (রা) ইন্তিকাল করেন এবং ইয়াধীদের অনুকূলে বায়'আত গৃহীত হয় তখন ইবৃন উমর ও ইব্‌ন আব্বাস (রা) পরিস্থিতি মেনে বায়'আত করেন। কিন্তু হযরত হুসায়ন ও ইব্‌ন যুবায়র তাদের বিরোধিতার পূর্বস্থলে অটল থাকলেন । এবং (প্রতিকূলতার কারণে) মদীনা থেকে বের হয়ে মক্কায় গিয়ে আশ্রয় নেন। (এরপর লোকজন যখন হযরত মু'আবিয়ার মৃত্যুর সংবাদ এবং ইয়াধীদের খিলাফতের কথা শুনতে পেল তখন তারা দলে দলে তার কাছে আসতে লাগল । আর ইব্‌ন যুবায়র তিনি কাবা গৃহের নিকটে তার নামযের স্থানে অবস্থান নিলেন। ফাঁকে ফাকে লোকদের সাথে মিশে তিনি হযরত হুসায়নের কাছে আসা-যাওয়া করতে লাগলেন। হযরত হুসায়ন (রা) থাকা অবস্থায় তার মনের সুপ্তবাসনা বাস্তবায়নে তৎপর হওয়ার কোন সুযোগ ছিল না। যেহেতু তিনি জানতেন মানুষ তাকে অখণ্ড শ্রদ্ধা করে এবং তার তুলনায় তাকে শ্রেষ্ঠতর (এবং খিলাফতের অধিক হকদার) গণ্য করে । তবে তার কারণে মক্কায় ঝটিকা বাহিনী প্রেরিত হল। কিন্ত্ব আল্লাহ্‌ তাকে দিয়ে তাদেরকে পারজিত করলেন যেমন এই মাত্র বর্ণিত হয়েছে । ফলে ঝটিকা বাহিনীসমূহ পর্যুদস্ত হয়ে মক্কা থেকে পলায়ন করল আর আবদুল্লাহ্‌ বিন যুবায়র তার ধ্বংস কামনাকারী ইয়াধীদের বিরুদ্ধে জয়লাভ করলেন এবং তার (বিরুদ্ধে নেতৃত্‌ দানকারী) ভাই প্রহার করলেন এবং অপদস্ত ও বন্দী করে তার পূর্বাচরণের বদলা নিলেন। এ ঘটনার পর থেকে হিজায অঞ্চলে ইব্নুয যুবায়র পূর্বাপেক্ষা অধিক মর্যাদা ও গুরুত্বের অধিকারী হলেন, তিনি সুদূর বিস্তৃত প্রসিদ্ধি ও খ্যাতি লাভ করলেন। অবশ্য এসব সর্তেও মানুষের কাছে তিনি শ্রদ্ধা ও সম্মানের পাত্ররূপে হযরত হুসায়নের অবস্থানে অধিষ্ঠিত হতে পারে নি। বরং তখনো পর্যন্ত মানুষের মনের আকর্ষণ ছিল হযরত হুসায়নের প্রতি । কেননা, তিনি হলেন রাসূলের প্রিয় দৌহিত্র, মহান ৮595 শক্র ছিল। এ সময় ইরাক থেকে তার বহ পত্র আসতে লাগল এ সকল পত্রে ইরাকবাসীরা তাকে তাদের কাছে আসার আহ্বান জানালো! যখন. তাদের কাছে এ সংবাদ পৌঁছল যে, হযরত মু'আবিয়ার মৃত্যুর পর ইয়াধীদ খলীফা হয়েছে এবং ইয়াধীদের বায়'আত এড়ানোর জন্য হযরত হুসায়ন বিন আলী (রো) মন্কায় আশ্রয় নিয়েছেন । পত্র নিয়ে তার কাছে সর্বপ্রথম আগমন করে আবদুল্লাহ্‌ বিন সাবা আল হাম্দানী এবং আবদুল্লাহ্‌ বিন ওয়াল, তাদের সাথে একখানি পত্র ছিল যাতে সালামের পর হযরত মু'আবিয়ার মৃত্যুতে অভিনন্দন ছিল। এ বছরের রমযান ১. ফুতৃহ ইবনুল আ"ছমে €৫/৪৮) রয়েছে আবদুল্লাহ্‌ বিন মুসলিম বিন আল বাকরী। ২. আত তাবারী (৬/১৯৭) ইবনুল আছীরের কামিল (৪/২০)-এ রয়েছে, শিয়ারা সুলায়মান বিন মুরাদ আল খ্যাযির গৃহে সমবেত হল এবং তাদের কয়েকজনের পক্ষ থেকে একটি পত্র লিখল, তারা হল সুলায়মান বিন মুরাদ আল খুযারী আলমুস্যার বিন নুজারা, রিফা“আ বিন শাদ্দাদ, হারিব বিন মুযাহির ও অন্যরা (আল কামিলে মুযাহিরের পরিবর্তে মুতাহ্হার।” উপরোক্ত দুই গ্রন্থে পত্রটি বিদ্যমান এছাড়া ফুতৃহ ইবনুল আছমে (৫/৪৬) এবং সাবু মুখান্নাফের “হুসায়নের হত্যা" তে পত্রটি রয়েছে। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।