Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওরান নিহায়া ২৮৫ কয়েকটি দীড়ি ব্যাতীত তার সমস্ত চুল-দাড়ি কালো । আর আমি জানি না, তিনি কি খেজাব ব্যবহার করার পর রাসূণু্রাহ (সা)-এর সাথে সাদৃশ্যের জন্য এ স্থানটি ছেড়ে দিয়েছিলেন নাকি এ কয়েকটি দাড়ি ছড়া তার আর কোন চুল-দাড়ি সাদা হয় নি। ইব্‌ন যুবায়র বলেন, আমি উমর বিন "আতাকে বলতে শুনেছি, আমি হুসায়ন বিন আলীকে খেজাব লাগাতে দেখেছি। আর তীর বয়স ছিল ষাট বছর কিন্তু তার চুল-দাড়ি ছিল ঘন কালো । আর দু'টি দুর্বল সূত্রে হাদীস বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মৃত্যু শয্যায় হযরত ফাতিমা (রা) তার দুই পুত্রকে কিছু দেয়ার আবেদন করেছিলেন- তা সঠিক নয়। নির্ভনযোগ্য কোন হাদীস গ্রন্থে এর অস্তিত্ব নেই। হযরত হুসায়ন (রা) নবী করীম (সা)-কে পাচ বছরের মত জীবিত পেয়েছিলেন এবং তিনি তার থেকে কয়েকটি হাদীস বর্ণনা করেছেন । ইমাম মুসলিম বলেন, তিনি (হুসায়ন (রা)) রাসূলুল্লাহ্‌ (সা)-এর দর্শন লাভ করেছেন। সালিহ বিন আহমদ বিন হাম্বল তার পিতার উদ্ধৃতি দিয়ে বলেন, এটা অদ্ভূত বিষয়। কেননা, হযরত হুসায়নের ব্যাপারে তার একথা বলা যে, তিনি তাবেঈ অধিক যুক্তিসঙ্গত | এখন আমরা উন্মেখ করব, রাসূলুল্লাহ্‌ (সা) তাদের দু'জনকে কিভাবে ভালবসাতেন এবং তাদের প্রতি স্নেহবাৎসল্য ও মায়া-মমতা প্রকাশ করতেন। আর এ দ্বারা উদ্দেশ্য হলো যে, হযরত হুসায়ন (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জীবিত পেয়েছেন এবং ওফাত পর্যন্ত তার সাহচর্য লাভ করেছেন এবং মৃত্যুকালে তিনি তার প্রতি প্রসন্ন ছিলেন। তবে এসময় তিনি ছোট ছিলেন। এছাড়া হযরত আবূ বকর সিদ্দীক (রা) তাকে শ্রদ্ধা সম্মান করতেন। তদ্রপ হযরত উমর ও উসমান (রা)ও | আর তিনি তার পিতা আলী (রা)-এর সাহচর্য পেয়েছেন এবং তার কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন । পিতার সকল যুদ্ধাভিযানে জামালে, সিফ্ফীনে তার সাথে ছিলেন। মানুষের মাঝে অত্যন্ত শ্রদ্ধী ও সম্মানের পাত্র ছিলেন। তার পিতার শাহাদতকাল পর্যন্ত তিনি তার অনুগত ছিলেন। তারপর যখন তার ভাইয়ের খিলাফত লাভের সম্ভাবনা দেখা দিল। আর তিনি সন্ধি করতে চাইলেন, তখন তার জন্য বিষয়টি মেনে নেয়া কঠিন হলো এবং তিনি এক্ষেত্রে তার ভাইয়ের সিদ্ধান্তকে সঠিক বলে মেনে নিতে পারলেন না। বরং তিনি তাকে শামবাসীদের বিরুদ্ধে লড়াই করতে উদ্ুদ্ধ করলেন। তখন হযরত হাসান (রা) বললেন, আল্লাহ্‌র কসম ! আমার ইচ্ছা হয়েছে খিলাফতের এই বিষয় থেকে অবসর হওয়া পর্যন্ত তোমাকে গৃহবন্দী করে রাখি। ভাইয়ের এ অবস্থা দেখে হযরত হুসায়ন (রা) চুপ হলেন এবং মেনে নিলেন। এরপর যখন মু'আবিয়া (রা)-এর খিলাফত সুস্থিত হল তখন হযরত হুসায়ন (রা) তার ভাই হযরত হাসান (রা)-এর সাথে তার কাছে আসা-যাওয়া করতেন। আর হযরত মু'আবিয়াও তাদের দু'জনকে উপযুক্ত অতিবিক্ত সমাদরও করতেন। তাদেরকে সুস্বাগতম ও অভিনন্দন 'জানাতেন এবং প্রচুর হাদিয়া প্রদান করতেন । 'একদিন তিনি তাদের দু'জনকে দুই লক্ষ দিরহাম প্রদান করে বললেন, হিন্দের ছেলের পক্ষ থেকে তোমরা তা গ্রহণ কর। আল্লাহ্‌র কসম ! আমার পূর্বে বা পরে কেউ তোমাদেরকে এমনভাবে দিবে না। তখন হুসায়ন (রা) বললেন, আল্লাহ্‌র কসম ! আপনি এবং আপনার পূর্বে ও পরে কেউ আমাদের চেয়ে উত্তম কাউকে দিতে পারবে না। হযরত হাসানের মৃত্যুর পর হযরত হুসায়ন প্রতিবছর তার অনুসারীদের প্রতিনিধি দল নিষে হযরত মু'আবিয়ার কাছে যেতেন এবং তীর যথাযথ সমাদর ও কদর করতেন এবং হাদিয়া প্রদান করতেন। একান্ন হিজরীতে তিনি ইয়াধীদ বিন মু'আবিয়ার নেতৃতে কনসট্যান্টিলোপাল ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।