Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 বত হান বিন আলী এর বৃত্ত খিলাফতের দাবীতে তার মক্কা ত্যাগ এবং শাহাদত লাভ শুরুতে তার জীবন বৃত্তান্তের কিছুটা আলোচনা করা যাক। এরপর আমরা তার ফযীলতসমূহ ও গুণাগুণ আলোচনা করব। তিনি হলেন হুসায়ন বিন আলী বিন আবদুল মুত্তালিব বিন হিশাম আল কুরায়শী আল হাশেমী। তার 'উপনাম আবদুল্লাহ্‌। রাসূল কন্যা ফাতিমাতুষ যাহ্রা-এর ছেলে কারবালার শহীদ দৌহিত্র। দুনিয়াতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পুষ্পকলি। সহদ্যোর হাসান (রা)-এর পর তিনি জন্মগ্রহণ করেন। আর হাসান রো) জনুগ্্ণ করেন হিজরতের তৃতীয় বছর। কোন কোন বর্ণনা মতে, ত তাদের দু'জনের জন্মকালের ব্যবধান হল একমাসিকেজঃস্রা থেকে পবিব্রতার সময়) এবং গর্ভধারণ কাল। চতুর্থ হিজরীর শা'বান মাসের ছয় তারিখে তিনি জনুগ্হণ করেন। কাতাদা বলেন, হিজরী সন শুরুর ছয় - »হর সাড়ে _ পাচ-মাসের মাথায় হুসায়ন রো) জন্মগ্রহণ করেন।+ আর চুয়ান্ন বছর সাড়ে ছয় মাস বয়সে এত হিজরীর রহানরমের “দশ তারিখ জাউরার দিন শুুবারে তিনি শাহাদত পা হন। আল্লাহ্‌ পাক তার প্রতি সন্তষ্ট হোন ! রাসূলুল্লাহ্‌ (সা). থেকে বর্ণিত আছে যে, ভিন 'তঁতীক করেছেন, অর্থাৎ জনের পপ দোয়ার উদ্দেশ্যে তার থুতনী ঢলে দিয়েছেন এবং মুখে লালা দিয়েছেন, তার জন্য দু'আ করেছেন এবং হুসায়ন নাম রেখেছেন। আর এর পূর্বেই তার পিতা নাম হারৰ রেখেছিলেন, মতান্তরে জা'ফর। আবার কেউ বলে তিনি সপ্তম দিনে তার নাম রেখেছিলেন এবং আকীকা করেছেন। একদল বর্ণনাকারী ইসরাঈল থেকে, তিনি আবূ ইসহাক থেকে, তিনি হানি বিন হানি থেকে, তিনি আলী (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি (আলী (রা) বলেন, শরীরের বুক থেকে মাথা পর্যন্ত অংশে হযরত হাসান ছিলেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে অধিরু সাদৃশ্যপূর্ণ আর এর শীচের অংশে হুসায়ন (রো) ছিলেন অধিক সাদৃশ্যপূর্ণ।২ যুবায়র বিন বান্ধার বলেন, আমাকে মুহাম্মদ বিন যাহহাক আল হিযামী বর্ণনা করেছেন, তিনি বলেন, হযরত হাসানের মুখাবয়ব রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখাবয়বের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আর .হযরত হুসায়নের দেহাকৃতি রাসূলুল্লাহ্‌ সো)-এর সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। মুহাম্মদ বিন শিরিন ও তার বোন হাফসা হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি ইব্‌ন যিয়াদের কাছে ছিলাম, এমন সময় হযরত হুসায়নের মাথা নিয়ে আসা হল। তখন সে একটি দণ্ড তার নাকে ঠেকিয়ে বলতে লাগল, এমন সুগঠিত ও সুন্দর নাসিকা আমি আর দেখি নি। তখন আমি তাকে বললাম, সকলের মাঝে তিনিই ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ দেহাকৃতির অধিকারী । সুফিয়ান বলেন, (একবার) আমি উায়দুল্লাহ্‌ বিন যিয়াদকে জিজ্ঞাসা করলাম, তুমি কি হুসায়নকে দেখেছ? সে বলল, হ্যা তাকে দেখেছি। সামনের ১. আল ইসতিয়াব গ্রন্থে কাতাদা থেকে উদ্ধৃত করা হয়েছে যে, হযরত হুসায়ন হযরত হাসানের একবছর দশমাস পর জনুগ্রহণ করেন। হিজরী সন শুরুর পীচ বছর ছয় মাসের মাথায়। হামিশুল ইসাবা-(১/৩৭৮)। ২. তিরমিযী শরীফ- কিতাবুল মানাকিব হাদীস নং (৩৭৭৯)-৫/৬৬০) মুসনাদে আহ্মদ ১/৯০। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।