Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া বিন যুবায়র তার ছেলে মুহাম্মদ বিন মুনযির, আবদুর রহমান বিন আল-আসওয়াদ বিন আবদ মুহাম্মদ বিন আম্মার বিন ইয়াসির এবং অনেককে প্রহার করে । এদেরকে প্রত্যেককে চল্লিশ থেকে পঞ্চাশটি এমনকি কাউকে কাউকে ষাটটিও. চাবুক মারে । আর আবদুর রহমান বিন উসমান আত্‌ . তায়মী এবং আবদুর রহমান বিন আমর বিন সাহ্ল তার থেকে পালিয়ে একদল লোকের সাথে মন্ধায় পলায়ন করে ।১ এরপর আমর বিন সায়ীদের কাছে যুবায়রের তলবের ব্যাপারে ইয়াধীদের চূড়ান্ত নির্দেশ আসল, এই ফরমান যে, তিনি বায়'আত করলেও তা সহীহ্‌ হবে না এবং লম্বা টুপির নীচে তার গর্দানে স্বর্ণের অথবা রেপ্যর বেড়ি পরিয়ে আমার কাছে নিয়ে আসবে । তাহলে সেই বেড়ি দেখা যাবে না তবে তার শব্দ শোনা যাবে । আর ইবনুষ যুবায়র ইতিপূর্বে মদীনায় আমর বিন সায়ীদের নায়েব আল হারিস বিন খালিদ আল মাখযূমীকে মন্কাবাসীর নামাযে ইমামতি করা থেকে বাধা দিয়েছিল । তখনই আমর ইবনুয যুবায়রের কারণে মন্কায় ঝটিকা আক্রমণকারী সৈন্যদল পাঠানোর প্রতিজ্ঞা করেছিল। তাই সে আমর ইবনুয .যুবায়রের পরামর্শ চাইলো । তীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাকে আমরা মক্কায় প্রেরণের উপযুক্ত বিবেচনা করতে পারি। তখন আমর ইবনুয যুবায়র তাকে বলল, আপনি তার কাছে এমন কাউকে পাতে পারবেন না যে তাকে ঘায়েল করার জন্য আমার চেয়ে উপযুক্ত । তখন সে তাকে সেই ঝটিকা বাহিনীর অন্তর্ভুক্ত করে দিল এবং উনায়স বিন আমর আল আসলামীকে সাতশ - যোদ্ধার এই বাহিনীর অগ্রাধিনায়ক নিযুক্ত করল। ওয়াকিদী বলেন, ইয়াধীদ নিজেই এদের দু'জনকে এ বাহিনীর অন্তর্ভুক্ত করেছিল এবং এই মর্মে আমর বিন সায়ীদের কাছে ফরমান পাঠিয়েছিল । এরপর উনায়স “জারাফে” তার সৈন্য সমাবেশ করল এসময় মারওয়ান ইবনুল হাকাম আমর বিন সায়ীদকে মক্কা আক্রমণ না করার এবং ইবনুয যুবায়রকে সেখানে ছেড়ে দেওয়ার পরামর্শ দিল। কেননা, তিনি নিহত না হলেও কিছুদিনের মধ্যেই মৃত্যু হবে। তখন তার ভাই আমর ইবনুয যুবায়র বলল, আল্লাহ্‌র কসম ! অবশ্যই আমরা তাকে আক্রমণ করবই যদি সে কাবার অভ্যন্তরে থাকে তবুও । এতে যার অনিচ্ছা থাকে থাকুক । তখন মারওয়ান বলল, আল্লাহ্‌র কসম ! তা আমাকে আনন্দিত করবে । এরপরে উনায়স অগ্রসর হল এবং একনিষ্ঠ সৈন্যদেরকে নিয়ে আমর ইবনুয যুবায়র তার অনুসরণ করলো । (তাদের সংখ্যা ছিল দু'হাজার) এবং “আব্তাহ্‌' মক্কার অদূরে পাথুরে ভূখও)-তে অবস্থান করল। | ১. মূল আরবীতে এখানে ভুলবশত (৩-) অব্যয় ব্যবহৃত হয়েছে কিন্তু তাবারী ও কামিলের বর্ণনায় অব্যয়টিকে শুদ্ধ করে (৬॥) উল্লেখ করা হয়েছে। ২. ফুতৃহ ইবন আ'ছমে (৫/২৮৪) রয়েছে- আর বনূ উমাইয়ার লোকেরা আমর ইবনুষ খুবায়রকে সম্মান প্রদর্শন করত। কেননা, তার মা ছিল খালিদ বিন সায়ীদ ইবনুল 'আসের কন্যা। তাই সে ছিল তাদের বোনের ছেলে। ট ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।