ম 0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৯ এরপর আমির তীকে বায়'আতের আহ্বান জানালে তিনি তাকে বলেন আমার মত ব্যক্তি গোপনে বায়'আত করে না। আমার তো মনে হয় না, আমার পক্ষ থেকে এতটুকু কেউ তোমাকে যথেষ্ট মনে করবে। তার চেয়ে বরং লোকজন যখন সমাবেত হবে তখন তুমি তাদের সাথে আমাদেরকে ডেকে নিও তাহলে বিষয়টি এক ও অভিন্ন হবে। ওয়ালীদ তাকে বলল, আর /সেঃআপোষ প্রিয় ছিল- ঠিক আছে। এখন আপনি যান। পরে লোক সমাবেশে আসবেন। তখন মারওয়ান ওয়ালীদকে বলেন, আমি আল্লাহ্র কসম করে বলছি, এখন বায়'আত না করে সে যদি তোমাকে ছেড়ে যায়, তার ও তোমাদের মাঝে হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে। তুমি তীকে আটকে রাখ বায়'আত গ্রহণের পূর্বে তাকে বের হতে দিও না। অন্যথায় গর্দান উড়িয়ে দাও । হযরত হুসায়ন রো) দীড়িয়ে বলেন, হে নীল নয়নার ছেলে ! তুমি আমাকে হত্যা করবে? আল্লাহ্র শপথ তুমি মিথ্যা বলেছো এবং পাগীর ভাগী হয়েছো । তারপর তিনি নিজ গৃহে ফিরে গেলেন, মারওয়ান ওয়ালীদকে বলল, আল্লাহ্র কসম ! এরপর আর তুমি তার দেখা পাবে না। তখন ওয়ালীদ বলল, মারওয়ান৷ 1 সমগ্র দুনিয়া ও তার. সবাকিছু পেলেও আমি হুসায়নকে হত্যা করতে চাইব না। সুবহানাল্রাহ্.! “আমি বায়'আত. করব না” শুধু হুসায়নের একথা বলার কারণে আমি তীকে হত্যা করব? আল্লাহ্র কসম ! আমার নিশ্চিত ধারণা, যে হুসায়নকে হত্যা করবে কিয়ামতের দিন তার মিযানের (নেকীর) পাল্লা হালকা হবে। | আর ওয়ালীদ আবদুল্লাহ্ বিন যুবায়রের কাছে দূত পাঠাল। তিনি বিরত থাকলেন এবং একদিন এক রাত তীর সাথে “করব, করছি' করলেন, তারপর ইবনুয যুবায়র তার ভাই _ভ্াঁফরকে সঙ্গে নিয়ে 'ফুর'-এর পথ ধরে পবিত্র মন্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তখন ওয়ালীদ পশ্চাতে অশ্বারোহী দলকে১ পাঠাল । কিন্তু, তাদেরকে ফিরাতে সক্ষম হল না । পথচলা অবস্থায় জা'ফর তার ভাই আবদুন্াহ্কে সুবারা আল-হানযলীর এই কবিতা পঙ্্ক্তি আবৃত্তি করে শুনাল-__ | ৯১টি লাগ আদি ডালি লও লা ৩ীশিশিলশিল ১529 আর তাদের-উত্তরসূরী একজন ছাড়া আর কেউ নেই। তখন আবদুল্লাহ্ বললেন, সুবহানাল্লাহ্! এদিকে ইঙ্গিত করে তুমি কি বুঝাতে চেয়েছ? তখন সে বলল, আল্লাহ্র কসম ! তা দ্বারা আমি এমন কিছু উদ্দেশ্য করি নি যা আপনার কাছে অপ্রীতিকর তখন উবায়দুল্লাহ্ বলল, যদি তা এমনি এমনি তোমার মুখে এসে থাকে তাহলে তা আমার কাছে আরো অধিক অপ্রিয়। বর্ণনাকারী বলেছেন, তিনি তাকে অশুভ লক্ষণরূপে বিবেচনা করলেন। আর ইবনু যুবায়রকে নিয়ে র্যন্ত থাকায় ওয়ালীদ হুসায়ন বিন আলীর ব্যাপারে মনোনিবেশ করতে পারল না । আর যখনই সে তার কাছে দূত পাঠাত, তখন তিনি বলতেন, তুমি আরো ভেবে দেখ আমরাও ভেবে, দেখি। তারপর স্ত্রী পরিজন ও সন্তানদের একত্র করে শনিবার রাতে এবছরের রজব মাসের আটাশ তারিখে রওনা হয়ে যান।২ আর এটা ছিল ইবনুষ যুবায়রের বের হয়ে যাওয়ার এক রাত ্ ১. ফুতৃহ ইবনুল আ'ছমে (৫/২১) এসেছে- ওয়ালীদ তখন হাবীব বিন কাযরাকে ডেকে তাকে ব্রিশ জন অশ্বারোহী দিয়ে পাঠাল। আল-আখবারুত তিওয়াল-এর (২২৮) পৃষ্ঠায় রয়েছে, তখন সে তার পেছনে হাবীব বিন কুওয়াইনকে ব্রিশজন অশ্বারোহীসহ পাঠালেন। ই হই আছে (1০০) আছে যা হীন রম দিন বাহিত হও পর ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।