0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া - ২৭৭ তীর প্রথম যুদ্ধাভিযান হল আল মুরায়সী। এসময় তিনি আস্সাকাতে অবস্থান করছিলেন । তিনিই এ ব্যক্তি যাকে উড়িয়ে অপবাদ আরোপকারীরা উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা)- এর প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করেছিল । তারপর আল্লাহ্ তাদের উভয়কে নির্দোষ ও পবিত্র ঘোষণ] করেছিলেন। তিনি ছিলেন মুসলমানগণের নেতৃস্থানীয় ব্যক্তি তার ঘুম ছিল অত্যন্ত গভীর । এমনকি, সূর্য উদিত হয়ে গায়ে সূর্যতাপ লাগলেও তার ঘুম ভাঙত না। তাই রাসূলুল্লাহ্ (সা) তাকে বলেছিলেন, যখন তুমি ঘুম থেকে জাগবে তখন নামায পড়ে নিও। হযরত সাফওয়ান ঘাতকদের হাতে শহীদ হন। আবু মুসলিম আল খাওলানী তার নাম আবদ বিন ছুওয়াব আল খাওলানী। ইয়ামানের খাওলান গোত্রের সদস্য। ভণ্ড .ও মিথ্যা নবৃওয়াতের দাবীদার আল আসওয়াদ আল আনাসী তাকে তার রিসালাতের সাক্ষ্য দেয়ার জন্যে আহ্বান করে বলেছিল, তুমি কি সাক্ষ্য দিয়ে থাক আমি আল্লাহ্র রাসূল? তিনি বলেন, আমি শুনি না। আমি.সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল | তখন সে তার অগ্নিকুণ প্রস্তুত করে তাকে তাতে নিক্ষেপ করল, কিন্তু তা তার কোন ক্ষতি করতে পারল না এবং আল্লাহ্ তাকে সেই আগুন থেকে উদ্ধার করলেন। উল্লেখিত কারণে তাকে ইবরাহীম খলীলের সাথে তুলনা করা হত। এরপর তিনি যখন হিজরত করে মদীনায় পৌঁছেন তখন দেখতে পান, ইতিমধ্যেই রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাত হয়েছে । তখন তিনি হযরত আবূ বকর (রা)-এর কাছে আগমন করেন। তিনি তাকে তার ও উমরের মাঝখানে বসালেন। হযরত উমর (রা) তাকে উদ্দেশ্য করে বলেন, প্রশংসা আল্লাহ্র, যিনি আমাকে মৃত্যুর পূর্বে উম্মতে মুহাম্মাদীর মাঝে এমন ব্যক্তির দর্শন দান করেছেন, যার সাথে হযরত ইবরাহীমের ন্যায় আচরণ করা হয়েছে। এরপর তিনি তার দু'চোখের মাঝে (কপালে) চুমু খেলেন। তার অনেক কারামতের কথা বর্ণিত আছে। আল্লাহ্ তা'আলা অধিক জানেন। এবছরেই আন নু'মান বিন বশীর ইন্তিকাল করেন। কিন্তু, অধিক গ্রহণযোগ্য মত হল এরপর তিনি ইন্তিকাল করেন। যেমনটি ইনশাআল্লাহ্ সামনে আসছে। ইয়াধীদ বিন মু'আবিয়া এবং তার শাসনকালের ঘটনাবলী পিতার মৃত্যুর পর ষাট হিজরীর রজব মাসে তার অনুকূলে বায়'আত গৃহীত হয়। তার জন্মকাল ছিল ছাব্বিশ (২৬) হিজরী । সেই হিসেবে বায়'আত কালে তার বয়স ছিল চৌত্রিশ বছর। বিভিন্ন অঞ্চলে সে তার পিতার নিয়োগকৃত সকল প্রশাসক বা নায়েবকে বহাল রাখে তাদের একজনকেও পদচ্যুত করে নি। নিসন্দেহে এটা তার বুদ্ধিমত্তা ও দুরদর্শিতার . পরিচায়ক । আল খালবী আবু মুখান্নাফ লূত বিন আল কৃফী থেকে আল আখবারীতে বলেন, ষাট হিজরীর রজব মাসের শুরুর দিকেই ইয়াধীদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এসময় পবিত্র মদীনার প্রশাসক আল ওয়ালীদ বিন উত্বা বিন আবু সুফিয়ান, কৃফার প্রশাসক আন নু'মান বিন - “আস। খিলাফতের দায়িতৃথ্হণ কালে ইয়াধীদের একমাত্র চিন্তা ছিল এ দলের আনুগত্যের- বায়'আত যারা ইয়ামীদের অনুকূলে হযরত মুআবিয়ার কাছে বায়'আত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন । তাই সে পবিত্র মদীনার প্রশাসক আল ওয়ালিদ বিন উত্বাকে লিখে পাঠাল ।১ ১. আল ইনামা ওয়াস সিয়াসাহতে (১/২০৪) ওয়ালী বিন উত্বার পরিবর্তে খালিদ ইবনুল হাকাম রয়েছে। ফ্দ7.2110001119.00100
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।