Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া অনুগামীদের সাক্ষাৎ" পেলেন। ইয়াধীদ তখন একটি খোরাসানী উটের আরোহী ছিল এবং পিতৃশোকের চিহ্ু তার মাঝে সুস্পষ্ট ছিল। তখন লোকেরা তাকে আমীর সম্বোধন করে সালাম - করল এবং তার পিতার ব্যাপারে তাকে সান্ত্বনা দিল। তখন ইয়াধীদ নিন্নস্বরে তাদের সালামের উত্তর দিল। এসময় সকলেই চুপ ছিল শুধুমাত্র যাহ্হাক বিন কায়স তার সাথে কথা বলছিলেন। এরপর ইয়াধীদ বাবে-তুমা-তে গিয়ে পৌঁছল। লোকেরা ধারণা করল, সে সেখান দিয়ে শহরে প্রবেশ করবে কিন্তু সে তা অতিক্রম করে 'পূর্বদধারে' গিয়ে উপনীত হল। তখন বলা হল সে এ দরজা দিয়ে প্রবেশ করবে । কেননা, এটা বিজয়ী বীর খালিদ বিন ওয়ালীদ (রা)-এর প্রবেশদ্বার । কিন্তু সে তাও অতিক্রম করে বাবে সগীর আসল । তখন লোকেরা বুঝতে পারল, সে তার পিতার কবরের উদ্দেশ্যে চলেছে। তারপর যখন সে বাবে সগীরে এসে পৌঁছল। তখন পয়ে হেঁটে কবরের কাছে গেল এবং সেখানে প্রবেশ করে (দোফনের পর) তার পিতার জানাযার নাময পড়ল তারপর ফিরে গেল।১ সে যখন কবরস্থান থেকে বের হল তখন তার জন্য খলীফার বিশেষ বাহন আনা হল এবং সে তাতে আরোহণ করে ফিরল । এরপর ইয়াধীদ শহরে প্রবেশ করল এবং তার নির্দেশে লোকদেরকে মসজিদে সমবেত হওয়ার জন্য ঘোষণা শোনান হল। এরপর সে খাযরাতে প্রবেশ করে গোসল করল এবং সুন্দর পোশাক পরিধান করল। এরপর বের হয়ে মুসলিম বিশ্বের 'শাসনকর্তারপে সে তার প্রথম খুতবা দিল। হামদ ও ছানার পর সে বলল, হে মানবমগ্লী ! মু'আবিয়া ছিলেন আল্লাহ্‌র বান্দাদের একজন। আল্লাহ্‌ তার প্রতি অনুগ্হ করেছেন। তারপর তাকে নিজের কাছে নিয়ে গেছেন। তিনি তার পরবতীদের চেয়ে উত্তম আর পূর্ববীদের চেয়ে পশ্চাদবর্তী। আর আমি আল্লাহ্‌র কাছে তীর পক্ষে সাফাই গাইছি না। কেননা, তিনি তার সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। যদি তিনি তীকে ক্ষমা করেন তাহলে তীর নিজ অনুগহে আর যদি তীকে শাস্তি প্রদান করেন, তাহলে তার পাপের কারণে । তারপর আমি তোমাদের শাসন কর্তৃত্বের দায়িত্‌ . গ্রহণ করেছি। কোন কিছুর অন্বেষণে আমি ব্যথিত নই এবং কোন কিছুর বর্জনে আমি কৈফিয়ত _ দানকারী নই ।২ আল্লাহ্‌ যখন কিছু চান তখন তা সংঘটিত হয় । এই খুতবায় সে তাদেরকে আরও বলেছিল, মু'আবিয়া (রা) তোমাদেরকে নৌযুদ্ধে প্রেরণ করতেন। কিন্তু আমি কোন মুসলমানকে নৌযুদ্ধে প্রেরণ করব না। তন্ধপ মু'আবিয়া তোমাদেরকে রোমক ভূখণ্ডে শীতযাপন করাতেন। কিন্ত আমি কাউকে রোম ভূ শীতযাপন করাব না। ভিনি তোমাদের ভাতা তিনবারে দিতেন আর আমি তা একসাথে প্রদান করব। বর্ণনাকারী বলেন, এরপর লোকজন তাকেই তাদের যোগ্যতম শাসক গণ্য করা অবস্থায় সেখান থেকে প্রস্থান করল? মুহাম্মাদ বিন আবদুল্লাহ্‌ বিন আবদুল হাকাম বলেন, আমি ইমাম শাফেয়ীকে বলতে শুনেছি, অন্তিম শয্যায় হযরত মু'আবিয়া (রা) তার ছেলে ইয়াধীদের কাছে দূত প্রেরণ করলেন। তারপর ডাকদূত যখন তার্‌ কাছে এসে পৌঁছল, তখন সে এই পঙ্ভিগুলো আবৃত্তি করতে করতে বাহনে আরোহণ করল- | ও০০-৯ 455 ০০ ০ ভা ৯57 ক জী ০5০৪ ৮৯8১ পি ১. ফুতৃহ ইবনুল আ'ছমে (৫/২) রুয়েছে- হযরত মুআবিয়ার দাফনের তিন দিন পর সে দিমাশকে পৌছে। ২" ফুতৃহ আবনুল আছমে (৫/৮) রয়েছে হক বা প্রাপ্যে আদায়ে আমি শিথিলতা করঘ না। আর কোন অন্যায় . রদ নর হজ র্যা (২/১৪২), (২/২৫০)। ৩. ইবনুল আ-ছমে (৫/8) এ+. ১ + এর স্থলে (4 . ৯ রয়েছে। - ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।