Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৭ তোমার সন্তানাদিকে ফর্সা করে নাও।” এ ঘটনা হযরত মু'আবিয়ার ধর্মীয় বিচক্ষণতা ও অনুসন্ধিৎসার পরিচায়ক। যেহেতু তিনি কামভাবের সাথে বাদীটির দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু তার-ব্যাপারে নিজেকে দুর্বল গণ্য করেন (এবং তাকে গ্রহণ করা থেকে বিরত থাকেন) তাই তিনি নিম্নের আয়াতের কারণে বাদীটি তার পুত্র ইয়াধীদকে দান করা থেকে বিরত থেকেছেন । 1১৯১০ ৮ ০7৬৩ ০০৭ তোমাদের পিতৃপুরুষগণ যে সকল নারীকে বিবাহ করেছেন তোমরা তাদেরকে বিবাহ করো না- (আন্‌ নিসা-২২)। আর ফকীহ রাবী'আ বিন আমর আল-জুরাশী আদ- দিমাশকী এ ব্যাপারে তার সাথে একমত হয়েছেন। ইব্‌ন জারীর উল্লেখ করেন যে, (একবার) আমর ইবনুল 'আস (রা) মিশরীয় প্রতিনিধিদলের সাথে হযরত মু'আবিয়ার কাছে আগমন করলেন, পথিমধ্যে তিনি তাদেরকে বলেন, তোমরা যখন তার সামনে প্রবেশ করবৈ তখন তীকে খলীফা সম্বোধন করে সালাম দিও না। কেননা, তিনি তা পছন্দ করেন না। এরপর আমর যখন তাদের পূর্বে মু'আবিয়া (রা)-এর সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি তার দ্বাররক্ষীকে বলেন, তাদেরকে প্রবেশ করাও আর তিনি তাকে প্রবেশকালে তাদেরকে ভীত ও আতঙ্কিত করতে ইঙ্গিত-করলেন এবং বলেন, আমার ধারণা যে, আমর কোন বিষয়ে পূর্বেই তাদেরকে কিছু বলেছে ! এরপর হীন ও শঙ্কিত করার পর ছাররক্ষীরা যখন : তাদেরকে তার সাক্ষাতে প্রবেশ করাল তখন তাদের একেকজন প্রবেশকালে বলতে লাগল £ &। ০১৮1 ৪এ_ ৯৮৯৮] “হে আল্লাহ্‌র রাসূল ! আপনার উপর শান্তি বর্ষিত হোক।” এরপর যখন আমর -সেখান থেকে উঠে আসলেন, তখন তাদেরকে ভংসনা করে বলেন, আল্লাহ্‌ তোমাদের লাষ্তিত করুন, আমি তোমাদের নিষেধ করলাম তাকে খলীফা সম্বোধন করে সালাম করতে, আর. তোমরা তাকে নবী সম্বোধন করে সালাম করলে। বর্ণিত আছে, একবার একব্যক্তি হযরত মু'আবিয়া (রা)-এর কাছে আবেদন করলেন তিনি যেন তীর বাড়ি নির্মাণে তাকে বার হাজার কড়ি-কাঠ সরবরাহ করে সহযোগিতা করেন। মু'আবিয়া রো) তাকে বলেন, তোমার বাড়ি কোথায়? সে বলল, বসরায়। তিনি বলেন, তার পরিধি কতটুকু? সে বলল, ছয় মাইল দৈর্ঘ্য এবং ছয় মাইল প্রস্থ । একথা শুনে হযরত মু'আবিয়া (রা) বলেন, তুমি একথা বলো না আমার বাড়ি বসরায় বরং বলো, বসরা আমার বাড়িতে। বর্ণিত আছে, একবার এক ব্যক্তি তার ছেলে নিয়ে হযরত মু'আবিয়ার দস্তরখানে শরীক হল, তখন তার ছেলে খুব দ্রুত খেতে লাগল । মু'আবিয়া (রা) তাকে লক্ষ্য করতে লাগলৈন, আর তার পিতা ইশারায় তাকে নিষেধ করতে চাইল । কিন্তু ছেলেটি তা বুঝতে পারল না। এরপর যখন তারা দু'জন বের হয়ে আসল তখন ছেলেটির বাবা তাকে ভর্ধসনা করতে লাগল এবং. এরপর তার সাক্ষাৎ থেকে তাকে বিছিন্ন করে রাখল । তখন মু'আবিয়া (রা) তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার পেটুক ছেলে? লোকটি বলল, সে অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম তার এই আহার তাকে অসুস্থ করে ছাড়বে । একবার আবা ফেতুয়া জাতীয় পরিধেয়) পরিহিত এক ব্যক্তি হযরত মু'আবিয়ার সামনে দাড়িয়ে সম্বোধন করছিল। হযরত মু'আবিয়া তার দিকে তুচ্ছ দৃষ্টিতে তাকাতে লাগলেন, তখন লোকটি বলল, আমীরুল মু'মিনীন ! আপনি তো আমার পরিধেয় আবা-কে সম্বোধন করছেন না। আপনি তো সম্বোধন করছেন তার পরিধানকারীকে ! হযরত মু'আবিয়া বলেন, সর্বোত্তম হল এ ব্যক্তি যে কিছু প্রদত্ত হলে কৃতজ্ঞতা জানায়, পরীক্ষিত হলে ধৈর্যধারণ করে ক্ুদ্ধ হলে ক্রোধ ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।