Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(00171691715 ২৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তখন মু'আবিয়া (রা) আবৃত্তি করলেন- _ পঠিত তো এর শী ০৭৫৪ ৯ ভাসি এও এত ০৮ ৯৯০8 তুমি কি এই আশায় রয়েছো যে, আমি মৃত্যুবরণ করব আর তুমি চেয়ে দেখবে না। তা হবে না। ভুমি মৃত্যুবরণ না করলে আমার মৃদু হবে না। ইবনুস সাম্মাক বলেন, হযরত মু'আবিয়া (রা) বলেন, সকল মানুষকে আমি সন্তষ্ট করতে পারি তবে এ ব্যক্তিকে নয় যে কোন নি'আমত বা দানের কারণে কাউকে হিংসা করে। কেননা, এ নি'আমতের বিলুপ্তি ছাড়া অন্যকিছু তাকে তুষ্ট করতে পারে না। যুহরী আবদুল মালিকের সূত্রে বলেন, আর তিনি আবু বাহ্রিয়্যা থেকে বলেন, হযরত মু'আবিয়া বলেন, মানবিক মহত্ত চারটি বিষয়ে ১. ইসলামে সংযম ও সচ্চরিত্র। ২. অর্থ-সম্পদের সুব্যবস্থাপনা ৷ ৩. ভ্রাতৃবর্গের রক্ষণাবেক্ষণ -এবং ৪. প্রতিবেশীদের রক্ষণাবেক্ষণ। আবূ বকর আল-হুযালী বলেন, হযরত মু'আবিয়া (রা) কাব্য চর্চা করতেন। এরপর তিনি যখন খিলাফতের দায়িত্ব লাভ করলেন, তখন তীর স্বজনেরা তীকে বলল, এখন তো আপনি আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে গেছেন, এখন আর কাব্য চূর্া দ্বারা কী করবেন? একদিন তিনি কিঞ্চিৎ স্বস্তি লাভ করে আবৃত্তি করলেন- ৪৭815210584 2775581--25৮8 ₹48580-8-8672৯৯8837-8) নির্বদ্ধিতাকে কর্তন করেছি এবং বিচক্ষণতাকে স্বস্তি দিয়েছি ৮1285875871 285557৮451৭ 875 শাবী থেকে মুগীরা বলেন, সর্বপ্রথম ঘিনি বসে খুব দেন তিনি হলেন হযরত মুআবিয়া (রা)। যখন' তার শরীরে প্রচুর মেদ জমেছিল এবং তার বিশাল ভুঁড়ি নেমেছিল। তদ্ররপ ইবরাহীমের সূত্রে মুগীরা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, সর্বপ্রথম বসে জুমু'আর খুতবা দেন হযরত মু'আবিয়া (রা)। আবুল মালীহ্‌ মায়মূন থেকে বলেন, সর্বপ্রথম মিম্বরে বসার প্রচলন ঘটিয়েছেন হযরত ঘু'আবিয়া (রা) আর বসার জন্য তিনি সকলের অনুমতি গ্রহণ করেছেন। সায়ীদ বিন মুসায়্যাব থেকে কাতাদা বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন সর্বপ্রথম আযান ইকামতের প্রচলন ঘটান মু'আবিয়া (রা)। আবূ জাঁফর আল-বাকির বলেন, পবিত্র মক্কার প্রবেশ দ্বারসমূহের কোন অর্গল (তালা) ছিল না। সর্বপ্রথম যিনি মক্কায় অর্গলযুক্ত ফটকের ব্যবস্থা করেন তিনি হলেন মু'আবিয়া (রা)। আবুল য়ামান শু“আইব থেকে, তিনি যুহরী থেকে বর্ণনা করেন, এভাবেই সুন্নাহ প্রচলিত হয়ে এসেছে যে, কাফির মুসলমানের আর মুসলমান. কাফিরের উত্তরাধিকারী হবে না। প্রথম যে ব্যক্তি, মুসলমানকে কাফিরের উত্তরাধিকারী বানান তিনি হলেন সু'আবিয়া (রা)। তারপর বনূ উমায়্যা সে অনুযায়ী ফয়সালা করেছে। ' অবশেষে হযরত উমর বিন আবদুল আযীয (র) যখন খলীফা হলেন তিনি সুম্নাহ-এর অনুসরণ করলেন। হিশাম হযরত মু'আবিয়া'ও তীর পরবর্তীতে বনু'উমার্যার ফয়সালাকৃত সব ফিরিয়ে দিলেন। ইমাম যুহরী এমত ব্যক্ত করেছেন এভাবে সুন্নাহ প্রচলিভ হয়ে এসেছে যে যিশ্মির 'দিয়ত” মুসলমানদের দিয়তের মত। হযরত যু'আবিয়া সর্বপ্রথম তাঁকে অর্ধেক নিধারণ করেন আর ১. প্রাণ হত্যার রক্তমূল্য বা ক্ষতিপূরণ যা শরীয়ত কর্তৃক নির্ধারিত। ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।