001161715 ২৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া নি। প্রশ্ন হল, আবু বকরও নয় কি? তিনি বলেন, আবূ বকর, উমর, উসমান এঁরা প্রত্যেকে তার চেয়ে উত্তম । তবে তিনি অধিক নেতৃভাবসম্পন্ন ! আর তিনি ইব্ন উমর (রা) থেকে একাধিক সূত্রে তার অনুরূপ (রেওয়ায়েত) বর্ণনা করেছেন। মামার থেকে আবদুর রাষ্যাক বর্ণনা করেন, আর তিনি হুমাম থেকে, ছ্িনি বলেন, আমি ইবন আব্বাস (রা)-কে বলতে শুনেছি, মু'আবিয়া (রা)-এর চেয়ে রাজা-বাদশাদের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ কোন ব্যক্তি আমি দেখি নি। হাম্বল ইব্ন ইসহাক বলেন, আমাদেরকে আবু নয়ীম বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে ইব্ন আবূ উতায়বা পবিত্র মদীনার জনৈক শায়খ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মু'আবিয়া (একবার) বলেছিলেন, আমি হলাম মুসলমানদের প্রথম বাদশাহ১। ইব্ন আবু খায়ছামা বলেন, আমাদেরকে হারূন ইব্ন মারফ বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে হামযা বর্ণনা করেন, ইবৃন শাওযাব থেকে তিনি বলেন, মু'আৰিয়া (রা) বলতেন, আমি হলাম (মুসলমানগণের) প্রথম বাদশাহ এবং শেষ খলীফা । এ ব্যাপারে আমাদের মত হল, সুন্নত বা সঠিক হল, হযরত মু'আবিয়াকে “বাদশাহ' বলা। হযরত সাফীনা বর্ণিত হাদীসের কারণে তাকে খলীফা বলা হয় না। “আমার পর তিরিশ বছর হল খিলাফতকাল।-এরপর তা. . অনাচার ও ফিতনা এবং ৰাদশাহীতে পরিণত হবে।২ আবদুল মালিক ইব্ন স্রারওয়ান একদিন হযরত মু'আবিয়ার প্রসঙ্গে আলোচনা করে বলেন, বিচক্ষণতা, সহনশীলতা ও মহানুভবতায় আমি তার মত কাউকে দেখি নি। আর ধীরস্থির এবং কোমল আর.দান-দক্ষিণায় উদারহন্ত আমি আর কাউকে দেখি নি। কোন এক বর্ণনায় এসেছে, একৰার একব্যক্তি মু'আবিয়া (রা)-কে বেশ কঠিন মন্দ কথা শোনাল। এরপর তাঁকে বলা হল, ইচ্ছা করলে আপনি তাকে পাকড়াও করতে পারতেন। তিনি বলেন, আমার শাসিত কোন প্রজার অপরাধ ক্ষমা করা থেকে আমার সহনশীলতা সংকীর্ণ হবে, একথায় আামি মহান আল্লাহ্ থেকে লজ্জাবোধ করি। এক বর্ণনায় এসেছে, একবার তাকে এক ব্যক্তি প্রশ্ন করল, হে আমীরুল মু'মিনীন ! কীসে আপনাকে সহনশীল ও ক্ষমাপ্রবণ করেছে? তিনি বলেন, কারো অপরাধ আমার সহনশীলতা ও ক্ষমার চেয়ে বড় হবে একথায় আমি লজ্জাবোধ করি। _.. ছাওরী থেকে আসমায়ী বলেন, হযরত মু'আবিয়া (রা) বলেন, এবিষয় থেকে আমি লজ্জাবোধ করি যে, কোন পাপ আমার ক্ষমার চেয়ে বড় হবে কিংবা কোন মূর্খতা আমার সহনশীলতার চেয়ে অধিক হবে, কিংবা এমন কোন অনাবৃত বিষয় সৃষ্টি হবে যা আমি আমার আবরণ দ্বারা য আবৃত ও রক্ষা করতে পারব না। ১. আবদুর বহমান ইবৃন আবূ বাকরা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি, নবুওয়াতের খিলাফতকাল কুল-তিরিশ (৩০) বছর। এরপর আল্লাহ যাকে ইচ্ছা রাজ-ক্ষমতা দান _,. করবেন। আই মু'আবিয়া (রো) বলেন, আমরা বাদশাহী পেয়েই তুষ্ট হলাম। হাদীসখানি দেখুন; সুনানে আবৃ দাউদ (কিভাবুস সুন্নাহ) ৪/২১১) তিরমিধী শরীফ, কিতাবুল ফিতান ৪/৫০৩; মুসনাদে আহমাদ 8/২৭৩; দালাইলুল বায়হাকী ৬/৩৪২; ২. মুসনাদে আহমাদ ৫/৪৪; ৫/২২০; এবং আবূ দাউদ হাদীস নং ৪৬৪৬ রয়েছে-নবুওয়াতের খিলাফত _- হল তিরিশ বছর । তারপর আল্লাহ্ যাকে ইচ্ছা বাদশাহী দান করবেন। আর সাফীনা থেকে ইয়াকুব ইব্ন . সুফিয়ানের সূত্রে রয়েছে, 99574 হতে থাকবে। ফ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।