Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৭ তিনি আবূ বকর ইব্ন আবূ মারইয়াম থেকে, তিনি যু'আবিয়ার (রা) মাওলা (আযাদকৃত দাস্) ছাবিত থেকে, তিনি হযরত মু'আবিয়াকে এরূপ বলতে শুনেছেন। দামেশুকের খতীব হিশাম ইব্‌ন আম্মার বলেন, আমাদেরকে আমর ইব্ন ওয়াকিদ বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে ইউনুস ইব্‌ন হালবাস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি হযরত মু'আবিয়াকে কোন এক জুমু'আর দিনে দামেশৃকের মিশরে বলতে শুনেছি, হে মানবমপ্লী ! আমার কথা ভালভাবে বুঝে নাও। একই সাথে দুনিয়া ও আখিরাতের বিষয়ে আমার চেয়ে জ্ঞানী কাউকে তোমরা পাবে না। সালাতে তোমরা তোমাদের দিক ও সারি (কাতার) ঠিক রেখো, অন্যথায় মহান আল্লাহ তোমাদের অন্তরসমূহের মাঝে বিভেদ সৃষ্টি করে দিবেন। তোমাদের নির্বোধদের নিবৃত্ত কর, অন্যথায় মহান আল্লাহ তোমাদের শত্রুদের কর্তৃত্ব দান করবেন। তখন তারা তোমাদেরকে নিকৃষ্টতম শাস্তি ভোগ করাবে । আর সাদকা কর। কেউ যেন একথা না বলে যে আমি স্বল্প আয়ের মানুষ । কেননা, অসচ্ছলের দান সচ্ছল ব্যক্তির দান থেকে উত্তম। আর সতী-সাধবী নারীগণের প্রতি অপবাদ আরোপ থেকে আত্মরক্ষা কর। আর কেউ যেন একথা না বলে যে, “আমি শুনছি' আমার কাছে পৌঁছেছে। তোমাদের কেউ যদি সেই নূহ (আ)-এর কালের কোন নারীর প্রতি অপবাদ আরোপ করে, তাহলেও সে কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে । আবূ দাউদ ত্ায়ালসী বলেন, আমাদেরকে ইয়ামীদ ইবৃন তৃহমান আর রক্কাশী বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে মুহাম্মাদ ইবৃন সীরীন বর্ণনা করেন, তিনি বলেন- হযরত মু'আবিয়া (রা) 'যখন রাসূলুল্লাহ্‌ (সা) থেকে হোদীস) বর্ণনা করতেন। তখন তাকে সন্দেহ করা হত না। আবুল কাসিম আল বাহাবী সুওয়াইদ বিন সায়ীদ থেকে তা বর্ণনা করেন, আর তিনি হাম্মাম ইবন ইসমাঈল থেকে, তিনি আবূ কুবাইল থেকে, তিনি বলেন, হযরত মু'আবিয়া (তার শাসনকালে) আবু জায়শ নামক এক ব্যক্তিকে প্রতিদিন পাঠাতেন এবং লোকটি বিভিন্ন লোক সমাবেশে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করত, কারো কি কোন নবজাতক জনুগ্রহণ করেছে? কিংবা কোন প্রতিনিধি (দল) কি আগমন করেছে? যখন তাকে এ বিষয়ে অবহিত করা হত, তখন (তাকে ' রেশন সরবরাহের জন্য) তার নাম রেজিস্টারভুক্ত করে নেওয়া হত। অন্যরা বলেন, হযরত মু'আবিয়া অতি বিন্য্র ও কোমল হৃদয় ছিল, শিশুদের গোমছা সদৃশ চাবুক ব্যতীত) তার কোন চাবুক. ছিল না। তা দ্বারাই তিনি অপরাধীদের মৃদু প্রহার রুরতেন। হিশাম ইব্ন আম্মার আমর ইবৃন ওয়াকিদ থেকে, তিনি ইউনুস ইব্‌ন মায়সারা ইব্‌ন হালবাস থেকে বর্ণনা করেন, তিনি (ইউনুস) বলেন, দামেশৃকের বাজারে আমি মু'আবিয়া (রো)-কে দেখেছি যে, তিনি তার বাহনে এক বালক দাসকে বসিয়েছেন, আর তার পরণে তালিযুক্ত কাপড়। এ অবস্থায় তিনি দামেশূকের বাজারে বাজারে ঘুরছেন। মুহাজিরদের উদ্ধৃতি দিয়ে আ'মাশ বলেন, তিনি বলেন, ,যদি-তোমরা মু'আবিয়া.(রা)-কে দেখতে তাহলে বলতে ইনিই হিদায়েতপ্রাপ্ত। আওআম থেকে. হাশিম বর্ণনা করেছেন আর তিনি জাবালা ইব্‌ন সুহাইম থেকে, তিনি ইব্‌ন আমর থেকে, তিনি বলেন, মু'আবিয়ার চেয়ে অধিক নেতৃভাবসম্পন্ন কাউকে আমি দেখি নি। তিনি (জাবালা) বলেন, আমি বললাম, উমরও নয় কি? তিনি বলেন, নিঃসন্দেহে উমর (রো) তার চেয়ে-উত্তম ছিলেন, আর মু'আবিয়া ছিলেন অধিক নেতৃভাবসম্পন্ন। আবু সুফিয়ান আল-হিয়ারী আওয়াম ইব্ন হাওশাব থেকে.তা বর্ণনা করেছেন এবং বলেছেন, রাসূল (সা)-এর পর আমি হযরত মু'আবিয়ার চেয়ে অধিক নেতৃভাবসম্পন্ন ব্যক্তি দেখি _আল-বিদায়া ওয়ান নিহায়া__-৩৩ ফ্দড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।