0০017161715 আল-বিদায় য়ন নিহায়া ২৫৫ হাকাম, আসিম থেকে, তিনি যার্ব থেকে, তিনি ইব্ন মাসউদ থেকে, পারা ইবন জহীর- এর হাদীস মুহাদ্দিসগণের মাপকাঠিতে 'বর্জিত' অগ্রহণযোগ্য । এই হাদীস যে জাল এ ব্যাপারে কোন সংশয় নেই। যদি তা সত্য/বিশুদ্ধ হত তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম তা করার জন্য ছুটে যেতেন, তৎপর হতেন। কেননা, আল্লাহ্র (ও তার রাসূলের) নির্দেশ পালনে তারা কোন নিন্দা ভংসনার পরওয়া করতেন না। আর আমর ইবৃন উবাইদ হাসান বসরী থেকে তা 'মুরসাল' রূপে বর্ণনা করেছেন। আইয়ুব বলেন, এটা জাল হাদীস। আর খতীব বাগদাদী 'অজ্ঞাত -সনদে' আবুষ্ যুবাইর থেকে, আর তিনি জাবির (রা) থেকে “মারফু” রূপে বর্ণনা করেছেন, “তোমরা যদি মু'আবিয়াকে আমার এই মিশ্বরে খুৎবা দিতে দেখ, তাহলে তাকে হত্যা করো,কেননা, সে আস্থাভাজন এবং নিরাপদ ।১ আবূ যার“আ দিমাশকী দাহিম থেকে বলেন, তিনি ওয়ালীদ থেকে, তিনি আওযা'য়ী থেকে, তিনি বলেন, মু'আবিয়া (রা)-এর - খিলাফতকালে বেশ কয়েকজন সাহাবী জীবিত ছিলেন, এঁদের মধ্যে অন্যতম হলেন, হযরত উসামা, সা'দ, জাবির, ইব্ন উমর, যায়দ ইব্ন ছাবিত, সালামা ইব্ন মুখাল্লাদ, আবু সায়ীদ, রাফি' ইব্ন খাদীজ, আবূ উমামা, আনাস ইব্ন মালিক প্রমুখ । আমরা যাদের নাম উল্লেখ, করলাম তারা ছাড়াও আরো বহুজন যীরা গুণে-ও গণনায় এদের (অনেকের) চেয়ে অধিক। এঁরা ছিলেন হেদায়েতের আলোকবর্তিকা, জ্ঞানের আধার। তারা আল্লাহ্র কিতাব নাধিল হওয়ার সময় এবং দীনের নতুন বিধান প্রণীত হওয়ার সময় উপস্থিত থেকেছেন। তারা দীন ইসলামের এমন সব বিষয় অবহিত হয়েছেন যা অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। কুরআনের ব্যাখ্যা তারা সরাসরি আল্লাহ্র রাসূল থেকে গ্রহণ করেছেন।.এছাড়া বহু বিশিষ্ট তাবেয়ী তার খিলাফতকাল পেয়েছেন। এদের মাঝে মিসওয়ার ইব্ন মাখরামা, আবদুর রহমান ইব্ন" আসওয়াদ. ইব্ন, আবৃদ ইয়াগৃছ, সায়ীদ ইব্ন মুসায়্যাব এবং আবদুল্লাহ্ ইব্ন মুহায়রিম উল্লেখযোগ্য । আবূ যার'আ দাহীম থেকে ওয়ালীদ থেকে তিনি সায়ীদ ইব্ন আযীয থেকে বর্ণনা করে বলেন, হযরত উসমান যখন শহীদ হন, তখন মুসলমানগণের কোন ফৌজ শক্রুদের বিরুদ্ধে যুদ্ধরত ছিল না। অবশেষে 'এইক্যের বছর' এল। এরপর মু'আবিয়া (রা) রোমক. ভূখণ্ডে যোলবার অভিযান পরিচালনা করেন। একদল সেনা গ্রীষ্মকালে গমন করত এবং রোমান ভূখণ্ডে শীতযাপন . করত অর্থাৎ শীতকাল. পর্যন্ত যুদ্ধরত থাকত । তারপর এই দল ফিরে আসত এবং আরেক দল তাদের স্থলবর্তী হত। তিনি যাদেরকে যুদ্ধাভিযানে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে তার ছেলে ইয়াধীদ । একবার তিনি তাকে উল্লেখযোগ্য সংখ্যক সাহাবীর সাহচর্ষে অভিযানে প্রেরণ করলেন, এরপর তারা উপসাগর পাড়ি দিয়ে কনসট্যান্টিনোপলের প্রবেশদ্বারে উপনীত হলেন এবং তার অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। এরপর ইয়াধীদ তাদেরকে নিয়ে শামে ফিরলেন। হযরত মু'আবিয়ার (রা) সর্বশেষ ওসীয়ত ছিল, তোমরা রোমকদের টুটি চেপে ধর। ইব্ন ওয়াহব ইউনুস থেকে, তিনি যুহরী থেকে বর্ণনা করেছেন যে, হযরত মু'আবিয়া তার দেন রি রসি রি জি হর ্ টি “তাকে হত্যা করো” এর পরিবর্তে “তাকে গ্রহণ করো” হবে । কেননা, এর পরে বিদ্যমান- কেননা, ০০০০০ হি সাথে অধিক সঙ্গতিপূর্ণ । ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।