Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া ইবন সুওয়াইদ. থেকে. তিনি বলেন, (একবার) মু'আবিয়া (রা) কৃফাব বাইরে নাখিলা নামক স্থানে পর্বাহকালে আমাদেরকে জুমু'আর নামায পড়ালেন। তারপর আমাদেরকে খুতবা দিয়ে বলেন, তোমরা সালাত .আদায় করবে, সাওম পালন করবে, হজ্জ করবে এবং যাকাত প্রদান কববে, এজন্য আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করি নি। আমার জানা ছিল তোমরা তা কর। তোমাদের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ্‌ আমাকে তা দান করেছেন ।” মুহাম্মাদ ইবৃন সাদ তা বর্ণনা করেছেন, ইয়ালা ইব্‌ন উবায়দ থেকে আর তিনি আ'মাশ থেকে । মুহাম্মাদ ইবৃন সা“দ বলেন, আমাদেরকে আসিম বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদরেকে হাম্মাদ বিন ইয়াবীদ বর্ণনা করেছেন মা“মর থেকে, তিনি যুহরী থেকে যে, মু'আবিয়া (রা) তার শাসনকালের প্রথম দু'বছর হযরত উমরের ন্যায় শাসনকার্য পরিচালনা করেন তাতে কোন ত্রুটি ছিল না। এরপর তিনি তা থেকে দূরে সরে যান। নায়ীম ইব্‌ন হাম্মাদ বলেন, আমাদেরকে ইবৃন ফুযাইল বর্ণনা করেছেন, আসসারী ইবন ইসমাঈল থেকে, তিনি আশৃশ্া*বী বলেন, আমাকে সুফিয়ান ইবৃন লায়ল বর্ণনা করেছেন তিনি বলেন, হযরত হাসান ইবৃন আলী (রা) যখন কৃফা থেকে পবিত্র মদীনায় আগমন করলেন, তখন আমি তাকে বললাম হে মু'মিনদেরকে অপছন্দকারী ! তিনি বলেন, একথা বলো না। কেননা, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি--_ চর রসি রি ৩ “রাতদিন বিগত হবে না যতদিন না মু'আবিয়া শাসন কর্তৃত্ব লাভ করবে ।” তখনই আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ্‌র ফয়সালা অবশ্যস্তাবী। তাই আমার ও তার বিবাদে মুসলমানদের রক্তপাত হোক তা আমি চাই নি। মুজালিদ শা'বী থেকে বলেন, আর তিনি হারিছ আল আওয়ার থেকে, তিনি বলেন, সিফ্ফীন থেকে ফেরার পর হযরত. আলী (রা) বলেন, হে. লোকসকল ! তোমরা মু'আবিয়ার শাসনকে ঘৃণা করো না। কেননা, যদি তোমরা তাকে হারাতে, তাহলে দেখতে পেতে মাথাসমূহ ঘাড় থেকে হানঘাল ফলের ন্যায় বিচ্ছিন্ন হয়ে ঝড়ে পড়ছে। ইবন আসাকির আবূ দাউদ তায়ালিসী থেকে তার সূত্রে বর্ণনা কবেছেন যে, তিনি বলেন, আমাদেরকে আইয়ুব ইব্‌ন জাবির বর্ণনা করেছেন আবূ ইসহাক থেকে তিনি আল- আসওয়াদ ইব্‌ন ইয়াধীদ থেকে, তিনি বলেন, (একবার) আমি আয়েশা (রা)-কে প্রশ্ন করলাম, পবিত্র মক্কা বিজয়কালে 'ছাড়প্রাপ্ত' একব্যক্তির খিলাফতের দাবীতে রাসূল (সা)-এর ঘনিষ্ট সাহাবীদের সাথে প্রতিদ্বন্দিতায় লিপ্ত হওয়ায় আপনি কি আশ্চর্যবোধ করেন না। তিনি বলেন, তাতে আশ্চর্যের কী আছে? এটা হল মহান আল্লাহ্‌র শাসন কর্তৃত্ব, পুণ্যবান, পাপী সকলকেই তিনি তা দান করে থাকেন। ফিরআউন চারশ' বছর মিশর শাসন করেছে। ত্দ্বপ অন্যান্য কাফির রাজ মহারাজাগণ । যুহরী বলেন, আমাকে কাসিম ইব্‌ন মুহাম্মাদ বর্ণনা করেছেন, হজ্জের উদ্দেশ্যে মু'আরিয়া (রো) যখন পবিভ্র মদীনায় আগমন করলেন, তিনি হযরত আয়েশা (রা)-এর সাথে সাক্ষাৎ করলেন এবং তার সাথে একান্তে কথা বলেন, এ সময় তাদের কাছে আবূ উমর যাকওয়ান এবং আয়েশা (রা)-এর গোলাম ব্যতীত আর কেউ ছিল না। হযরত আয়েশা (রা) তীকে বলেন, এ বিষয়ে কি আপনি শঙ্কামুক্ত যে, আমি এমন কাউকে লুকিয়ে রাখি নি, যে আমার ভাই মুহাম্মাদকে হত্যার বিনিময়ে আপনাকে হত্যা করবে? তিনি বলেন, আপনি আমাকে সত্যই বলেছেন। তারপর যখন মু'আবিয়া (রা) তার কথা শেষ করলেন তখন হযরত আয়েশা (রা) কালেমা শাহাদাত পাঠ করলেন। এরপর তিনি আল্লাহ্‌ তার রাসূলকে যে হিদায়েত ও সত্য দীন ফ্ঘড.211000119.0010)

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।