Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া উসমান ও আলী । তাকে প্রশ্ন করা হল তাহলে মু'আবিয়াঃ তিনি বলেন, হযরত আলীর সময়ে কেউই খিলাফতের ব্যাপারে তার চেয়ে অধিক হকদার বা উপযুক্ত ছিলেন না। আর . মু'আবিয়াকে আল্লাহ্‌ রহম করুন। আলী ইব্‌ন মাদানী (র) বলেন, আমি সুফিয়ান ইব্‌ন উইয়াইনাকে বলতে শুনেছি- হযরত আলীর মাঝে এমন একটি “বিষয়'ও ছিল না, যা খিলাফতের অনুপযুক্ত করতে পারে, তদ্রুপ মু'আবিয়ার রো) মাঝে এমন একটি গুণও ছিল না যা দ্বারা তিনি আলীর প্রতিদ্বন্্ী হতে পারেন। কাধী শুরাইককে প্রশ্ন করা হল, মু'আবিয়া কি বিচক্ষণ ছিলেন? তিনি বলেন, যিনি সত্য বুঝেন নি এবং আলীর বিরুদ্ধে লড়াই করেছেন,তিনি কি বিচক্ষণ? ইব্‌ন আসাকির তা বর্ণনা করেছেন। সুফিয়ান ছাওরী বলেন, (তিনি) হাবীব থেকে, তিনি সায়ীদ ইব্‌ন জুবাইর থেকে, তিনি ইব্ন আব্বাস থেকে যে, তিনি যখন আরাফার দিন সন্ধ্যায় তালবিয়া পাঠ করা সম্পর্কে মু'আবিয়ার আলোচনা করলেন তখন তার ব্যাপারে কঠোর কথা বলেন এবং যখন জানতে পারলেন যে হযরত আলী (রা)ও আরাফার দিন সন্ধ্যায় তালবিয়া পাঠ করেছেন। তিনি তাকে ছেড়ে দিলেন। আবূ বকর ইব্‌ন আবুদ-দুন্য়া বলেন, আমাকে আব্বাদ ইবৃন মুসা. বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে আলী ইব্‌ন ছাবিত আল জাযরী বর্ণনা করেছেন, সায়ীদ ইব্ন আবূ আরূবা থেকে, তিনি উমর ইব্‌ন আবদুল আযীয রে) থেকে তিনি বলেন, (একবার) আমি স্বপ্রযোগে রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখতে পেলাম, আবু বকর, উমর তীর. পাশে বসে আছেন। তখন আমি তাঁকে সালাম করে সেখানে বসে গেলাম । আমি বসে আছি এমন সময় অকস্মাৎ আলী ও মু'আবিয়ার আবির্ভীব হল। এরপর তাদের দু'জনকে আমার চোখের সামনে একটি ঘরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেওয়া হল। এরপর কিছুক্ষণ হতে না হতেই আলী (রা) বলতে বলতে বের হলেন, শপথ কাবার রবের ! আমার অনুকূলে ফয়সালা করা হয়েছে। এরপর কিছুক্ষণ হতে না হতেই একথা বলতে বলতে মু'আবিয়া বের হলেন, শপথ কাবার রবের ! আমাকে মাফ করে দেওয়া হয়েছে। ইব্ন আসাকির আবূ যার“আ আররাষী থেকে বর্ণনা করেন যে, (একবার) এক ব্যক্তি তাকে বলল, আমি মু'আবিয়াকে অপছন্দ করি। তিনি তাকে বলেন, কেন? লোকটি বলল, কেননা, তিনি আলী (রো)-এর বিরুদ্ধে লড়াই করেছেন। আবূ যার'আ তাকে বলেন, (হে নির্বোধ!) তোমার সর্বনাশ হোক ! শুনে রাখ মু'আবিয়ার প্রতিপালক দয়াময়, আর তার প্রতিপক্ষ মহৎ হৃদয়। কাজেই তাদের দু'জনের মাঝে তোমার অনুপ্রবেশের কী প্রয়োজন? মহান আল্লাহ্‌ তাদের উভয়ের প্রতি প্রসন্ন থাকুন । হযরত আলী ও মু'আবিয়ার বিবাদ সম্পর্কে ইমাম আহমদ হিরা তিনি এই আয়াত পড়লেন- কিক উকি 5৯ হি নি রর . অর্থঃ সেই উম্মত (লোকেরা) অতীত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের । আর তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে না। (আল-বাকারা-১৩৪)। একাধিক সালফে সালেহীন এরূপই মন্তব্য করেছেন। আওযায়ী বলেন, হযরত আলী ও উসমানের.মাঝের. ঘটনা সম্বন্ধে হাসান বসরীকে প্রশ্ন করা হল, তিনি বলেন, ইসলামে এরও অগ্রবতীতা ছিল, এরও ছিল। তদ্ধপ এর যেমন আত্মীয়তার ফ্ঘড.211000119.0010)

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।