Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৭ তখন সকল শামবাসী- একযোগে বলে উঠল, অবশ্যই আমরা তার রক্তের বদলা চাই । তারাসে ব্যাপারেও তার আহবানে সাড়া দিয়ে তীর হাতে নতুন বাই'আত করল এবং তাকে এ বিষয়ের নিশ্চয়তা দিল যে, এ ক্ষেত্রে তাদের জানমাল উৎসর্গ করবে, হয় তারা তার প্রতিশোধ গ্রহণ কিংবা তার পূর্বেই মহান আল্লাহ্‌ তাদের প্রাণসমূহ নিঃশেষ করবেন। এরপর জারীর যখন মু'আবিয়া (রা)-এর প্রতি শামবাসীর এইরূপ আনুগত্য প্রত্যক্ষ করল, তাকে তা শঙ্কিত ও বিস্মিত করল। এরপর মু'আবিয়া জারীরকে বলেন, আলী যদি আমাকে মিশর ও শামের প্রশাসক নিয়োগ করেন তাহলে আমি তার হাতে এই শর্তে বাই“'আত করব যে, তার পরবর্তী খলীফা হব আমি । জারীর বলেন, তুমি আলীর কাছে তোমার মনের ইচ্ছার কথা লিখ, আমিও . তোমার সাথে লিখব। এরপর যখন হযরত আলীর কাছে পত্র পৌঁছল তিনি বলেন এটা প্রতারণা । আমি মদীনায় থাকা কালে মুগীরা ইব্‌ন শু“বা আমাকে অনুরোধ করেছিল, যেন আমি মু'আবিয়াকে শামের গভর্নর করি। কিন্তু আমি তা অস্বীকার করেছি __ ' ডি: -8-8-8 ৮৯০5 'আর আমি বিভ্রান্তদের সাহায্য গ্রহণ করার নই (সূরা কাফ ৪ ৫১)।' এরপর তিনি জারীরকে তার কাছে আগমনের নির্দেশ দিয়ে পত্র লিখলেন। তার আগমনের পূর্বেই যুদ্ধের উদ্দেশ্যে হযরত আলীর নেতৃতে সৈন্যদল সমবেত হয়েছিল৷ এদিকে মু'আবিয়া (রা) আমর ইবনুল “আস (রা)-এর কাছে পত্র প্রেরণ করলেন। হযরত উসমান (রা) নিহত হওয়ার সময় তিনি ফিলিস্তীনে একাকী অবস্থান করছিলেন। উসমান (রা) তাকে মিশরের গভর্নর পদ থেকে অপসারণ করার পর তিনি এখানে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। হযরত আগমন করলেন এবং হযরত আলীর বিরুদ্ধে লড়াইয়ে ধক্যবদ্ধ হলেন। মু'আবিয়া (রা) যখন শাম ও মিশরের কর্তৃতু চেয়ে হযরত আলীর কাছে পত্র প্রেরণ করেন তখন এ ব্যাপারে উক্বা ইবৃন আবি মুআয়ত কথা বলেন।* তখন তিনি এ ব্যাপারে মু'আবিয়াকে (রা) ভর্সনা ও তিরস্কার করে এবং কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে লিখেন__ ১. মূল গ্রন্থে এরূপই বিদ্যমান। তবে সঠিক হল ওয়ালীদ ইব্‌ন উকবা ইব্ন আবি মুআয়ত। আর ,তাঁর এই কাব্যাংশ এ কবিতার অংশ যা তিনি মু'আবিয়া (রা) ও তার ভাই উত্বা ইব্ন আবৃ সুফইয়ানকে উদ্দেশ্য করে রচনা করেন। যাতে তিনি মু'আবিয়৷ (রা)-এর অবস্থানের প্রতি ইঙ্গিত করেন এবং উত্বাকে উৎসাহিত করেন। যার একাংশ হল- | | ৯0৮ এ) ও ৮৭১৬ ০১৯৯-০০-৩৬ এটি ৮৮5 1৮1555458৮৮ 8০988117453 ৩৭ ৪551৯ ১ এলি ১55 অর্থ ঃ হে উত্বা! তোমার ভাইকে লড়াইয়ে উদ্বুদ্ধ কর, আর সন্ধিকারীর সন্ধি থেকে দূরে রাখ। তুমি তে 'পরবাদ পুরুষ' সখরের সাদৃশ্য লাভ করেছো । আর সে তার সদৃশ হবে যে উচ্চ মর্যাদার অধিকারী হবে। অপর এক কাব্যে মু'আবিয়া রো)-কে উৎসাহ দিয়ে বলেন, 2805851555511555810884887558788 ০ এন ০] ও তিতা এলীটশীভয অর্থঃ আল্লাহর শপথ ! হিন্দ তোমার মা নয়। যদি দিন অতিবাহিত হওয়ার পরও উদমান হত্যার বদলা নেয়া না হয়। গোপ্রপতিকে হত্য। করে গোত্রের গোলাম অথচ তোমরা তাকে হত্যা কর নি। হায়, ! তোমার মা যদি বন্ধ্যা হত তাহলেই ভাল হত। -আল-ইসতিয়াৰ ৩/৬৩৬-ফুতৃহ ইবনুল আ'ছাম-২/৩৯৫। জাজাঘ/.211)0901179.0910

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।