Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

00171161715 ২৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তাদের বিরোধিতা করবে তারা তাদের কোন ক্ষতি করতে পারবে না। এমনকি মহান আল্লাহ্‌র চূড়ান্ত নির্দেশে এসে যাবে আর তখনও তারা (সত্যপন্থী) বিজয়ী। অন্য এক রেওয়ায়েতে এসেছে, “আর তখনও তারা সেই (বিজয়ী) অবস্থায় খাকবে।” একবার মু'আবিয়া রো) এই হাদীস দ্বারা খুতবা দিলেন। তারপর বলেন, এই যে এখানে মালিক ইব্‌ন ইউখামির মাআয থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, “শামবাসীরাই তাদের বিরোধীদের বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত।” উল্লেখ্য যে, এ সময় এরা সবাই শামে ছিলেন এবং এর মাধ্যমে মু'আবিয়া রো) শামবাসীকে ইরাকবাসীদের মোকাবিলায় উৎসাহিত করছিলেন! এই হাদীস দ্বারা মু'আবিয়া রো) ইরাকবাসীর বিরুদ্ধে শামবাসীর পক্ষে যুদ্ধ করার প্রমাণ পেশ করতেন। লাইছ ইব্নসা'দ বলেন, হযরত মু'আবিয়া উনিশ হিজরীতে উমর (রা)-এর শাসনকালে কায়সারিয়্যাঁ শহর জয় করেন। অন্যেরা বলেন, তিনি পঁচিশ সাতাশ কিংবা আটাশ হিজরীতে হযরত উসমান (রা)-এর শাসনকালে সাইপ্রাস জয় করেন। এতিহাসিকগণ বলেন, কলসটযান্টিনোপল-প্রণালীর অভিধান ভর শাযনকালে ৩২ হিজরীতে সংঘটিত হয়েছিল। সে সময় তিনিই ছিলেন মুসলিম বিশ্বের শাসনকর্তা । হযরত উসমান (রা) সমথ শামের কর্তৃতু দান করেন। কারো মতে, অবশ্য হযরত উমর (রা)। তবে প্রথমটিই সঠিক। আবুদ দারদা এরপর মু'আবিয়া (রা) ফুযালা ইনন উরাইদকে কাষী নিয়োগ করেন। এরপর হযরত উসমান (রা)-এর হত্যাকে কেন্দ্র করে রায় ও ইজতিহাদের ভিত্তিতে তার এবং হযরত আলী (রা)-এর মাঝে যা ঘটার তা ঘটল এবং তাদের দু'জনের নেতৃত্বে ব্যাপক যুদ্ধ সংঘটিত হল, যেমন ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। আর এ সময় হযরত আলী রো)-ই ছিলেন সত্য ও সঠিক পন্থী। আর অধিকাংশ পূর্ববর্তী ও পরবতী উলামায়ে কেরামের মতে হযরত মু'আবিয়া ছিলেন নিরুপায় । এই যুদ্ধে বিবাদমান উভয় পক্ষের অনুকূলেই সহীহ হাদীসসমূহ ইসলামের সাক্ষ্য দিয়েছে। যেমন, সহীহ হাদীসে এসেছে “ধর্মত্যাগী একটি দল মুসলমানদের সর্বো্তম একটি দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন সত্যের নিকটতর দলটি তাদেরকে নিধন হেত্যা) _ করবেং।” এই ধর্মত্যাগী দলটি ছিল “খাওয়ারীজগণ' আর হযরত আলী ও তার অনুসারীগণ তাদেরকে হত্যা করে। এরপর হযরত আলী (রা) শহীদ হওয়ার পর একচল্লিশ হিজরীতে মু'আবিয়া (রা) মুসলমানদের শাসন কর্তৃত্বের একক অধিকারী হন। তিনি প্রতি বছর দু'বার রোমকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন, একবার শীতকালে আর একবার গ্রীষ্মকালে । আর তার নির্দেশে তার গোত্রের একজন লোকদেরকে নিয়ে হজ্জ করত। তিনি নিজে পঞ্চাশ হিজরীতে হজ্জে গমন করেন, তার ছেলে ইয়াীদ হজ্জ করে একান্ন হিজরীতে এবং এ বছরই কিংবা তার . পরের বছর তিনি তাকে রোমকদের বিরুদ্ধে যুদ্ধাভিষানে পাঠান। এসময় তার সাথে-বহুসংখ্যক বিশিষ্ট সাহাবাও এই অভিযানে শরীক হন এবং কনসট্যান্টিনোপল অবরোধ করেন। সহীহ বুখারীতে এসেছে- মুসলমানগণের সর্বপ্রথম সেনাদল যারা কনসট্যান্টিনোপল আক্রমণ করবে ১. বর্তমান তুরস্কের অর্তগত এক শহর ২. আবু সায়ীদের সূত্রে ইমাম মুসলিম হাদীসখানি উল্লেখ করেছেন, টাকা রা জানার নং (১৫০-১৫১) তাতে হাদীসের ভাষ্য ঈষৎ পরিবর্তন বিদ্যমান । আর আবূ আহমাদের সূত্রে বর্ণিত রেওয়ায়েতে রয়েছে-তাদেরকে সত্যের নিকটতর দলটি হত্যা করবে ।২/৭৪৬ হাদীস নং (১৫৩)। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।