Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৩ আবূ দাউদ বলেন, আমাদেরকে সুলাইমান ইব্‌ন আবদুর রহমান দিমাশকী রর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে ইয়াহ্‌ইয়া ইবৃন হামযাহ বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে ইব্‌ন আবু মারইয়াম বর্ণনা করেন যে, তাকে কাসিম ইবৃন মুখায়মারা জানিয়েছেন যে, আবৃ মারইয়াম আযদী তাকে অবহিত করেন, তিনি বলেন, (একবার) আ্ামি মু'আবিয়া (রা)-এর _ সাক্ষাতে প্রবেশ করলাম তখন তিনি বলেন, হে অমুকের পিতা ! তোমাকে পেয়ে আমরা কী সৌভাগ্যবান ! আমি বললাম, আমি আপনাকে আমার শোনা একটি হাদীস বর্ণনা করব । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি, “যাকে আল্লাহ্‌ মুসূলমানগণের বিষয়ে কোন কর্তৃত্ব দান করেন, আর এরপর সে তাদের প্রয়োজন ও অভাব-অনটন পূরণ করা থেকে নিজেকে আড়াল করে রাখবে আল্লাহ্ও তার প্রয়োজন ও অভাব-অনটন পূরণ করা থেকে নিজেকে আড়াল করে রাখবেন।” তিনি বলেন, এই হাদীস শোনার পর মু'আবিয়া (রা) মানুষের প্রয়োজনাদি পূরণের জন্য এক ব্যক্তিকে নিয়োগ করেন।+ ইমাম তিরমিযী ও অন্যরা তা বর্ণনা করেছেন । ইমাম আহমদ বলেন, আমাদেরকে মারওয়ান ইব্‌ন মু'আবিয়া আল ফাযারী বর্ণনা করেন, তিনি বলেন, আমীদেরকে হাবীব ইব্‌ন শহীদ আবূ মুজালি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (একবার) হযরত মু'আবিয়া লোকসমাবেশে বের হলেন, সকলে তার সম্মানার্থে দাড়িয়ে গেল, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সো)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি চাইব যে লোকেরা দাড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করবে,'সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারিত করে নেয় ।২ অন্য _ রেওয়ায়েতে আছে (একবার) মু'আবিয়া বের হয়ে ইবৃন আমীর এবং ইবৃনুষ যুবাইর-এর কাছে _আসলেন। ইব্ন আমীর তীর সম্মানার্থে উঠে দাড়ালেন কিন্তু ইবুনুয যুবাইর দাড়ালেন না। সু'আবিয়া রো) ইব্‌ন আমীরকে বলেন, বসে পড় ! কেননা, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি চাইবে লোকেরা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারিত করে নেয় ।” হাবীব ইব্ন শাহীদের হাদীস থেকে ইমাম আবু দাউদ ও তিরমিযী (র) তা বর্ণনা করেছেন। ইমাম তিনমিযী বলেন, এ হাদীস 'হাসান' স্তরের । আবূ দাউদ বর্ণনা করেন ছাওরীর হাদীস থেকে, তিনি বর্ণনা করেন ছাওর ইব্‌ন ইয়াধীদ থেকে, তিনি রাশিদ ইব্‌ন সাদ আল মাকবুরী আল-হিম্মাসী থেকে, তিনি মুআবিয়া (রো) থেকে, তিনি বলেন, রাসূল. (সা) ইরশাদ করেন, তুমি যদি মানুষের গোপন বিষয়াদির) পেছনে লেগে থাক, তবে তাদেরকে নষ্ট করে _ ফেলবে বা নষ্ট করার উপক্রম করবে।” তিনি (রাশিদ) বলেন, এটা এক মূল্যবান কথা, যা মু'আবিয়া শুনেছেন এবং তা দ্বারা আল্লাহ্‌ তার উপকার 'করেছেন। (ইমাম আহমদ একাকী এই হাদীস বর্ণনা করেন) অর্থাৎ তিনি ছিলেন সুন্দর জীবন চরিত্রের অধিকারী ক্ষমাসুন্দর, উদার এবং অন্যের দোষ ক্রটি গোপনকারী । আল্লাহ্‌ তাকে রহম করুন। বুখারী ও মুসলিম শরীফে ইমাম যুহরীর হাদীস যা হুমাইদ ইব্‌ন আবদুর রহমান থেকে হযরত মু'আবিয়ার বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি, " “আল্লাহ্‌ যার কল্যাণ চান তাকে ধর্মজ্ঞান দান করেন, আর আমি শুধু বন্টনকারী প্রদান করেন আল্লাহ্‌ উম্মতের একটি দল সব সময় সত্যপন্থী থাকবে, যারা তাদের সাথে অসহযোগণিতা কররে এবং . 2 সুনানে আবু দাউদ কিতাবুল খারাজ ৩/১৩৫ হাদীস নং ২৯৪৮ ২ ২. মুসনাদে আহমাদ ৪/৯১। . ও ও ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।