Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 মাল-বিদায়া ওয়ান নিহায়া ২৮১ মুহাম্মাদ ইবৃন কুদামা আল 'জাওহারী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে আবদুল আধীষ ইব্‌ন ইয়াহইয়া তার জনৈক শায়খের বরাত দিয়ে বর্ণনা করেন, তিনি বলেন, উমর ইব্‌ন খাত্তাব (রা) যখন শামে আগমন করলেন, তখন এক বিশাল লোকসমাবেশ নিয়ে হযরত তাকে অভ্যর্থনা জানালেন । যখন তিনি উমর. (রা;-এর নিকটে আসলেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন তুমিই কি. এই বিশাল জনসমাবেশের ব্যবস্থা করেছো? তিনি বলেন, জ্বি হ্যা, আমীরুল মু'মিনীন। উমর (রা) বলেন, এই হল তোমার অবস্থা । তদুপরি আমার কাছে এ সংবাদ পৌঁছেছে যে, প্রয়োজন প্রার্থীদের তোগার সাক্ষাতের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়! মু'আবিয়া বলেন, এ বিষয়ে আপনার কাছে যা পৌঁছেছে তা অসত্য নয় ৷ তিনি বলেন, কেন তুমি এটা কর? আমি তো তোমাকে হিজায় পর্যন্ত খালি পায়ে হেঁটে যাওয়ার নির্দেশ দিতে চেয়েছিলাম । তিনি বলেন, আমীরুল মু'মিনীন ! আমরা. এমন এক ভূখণ্ডে অবস্থান করছি, যেঞ্ানে শক্রদের বহু গুপ্রচর ঘোরাফের! করে । তাই শাসকের এমন শক্তি ও প্রতিপত্তির প্রকাশ আমাদের জন্য অপরিহার্য -যা ইসলাম ও মুসলমানদের শক্তির প্রকাশ এবং শরুদের ভীতির কারণ । এখন আপনি যদি অনুমতি দেন, আহলে আমি তা অব্যাহত রাখব, আর যদি নিষেধ করেন, তাহলে ক্ষান্ত হব। উমর তাকে বলেন, মু'আবিয়া , যখনই আমি তোমাকে কোন বিয়য় সম্বন্ধে জিজ্ঞাসা করেছি তখনই তুমি আমাকে গুরুতর সংকটে পতিত করেছ! যদি তোমার বক্তব্য সঠিক হয়ে থাকে তাহলে, (তোমার সিদ্ধান্ত) তা বিজ্ঞজনের সিদ্ধান্ত আর যদি তা অসত/ হয়ে থাকে তাহলে তা কথার যাদু । বা শিল্পীর ধোকা; তিনি বলেন, আমীরুল মু'মিনীন : আপনি আমাকে যা ইচ্ছা নির্দেশ করুন৷ উমর (রা) বলেন, আমি তোমাকে আদেশও করব না নিষেধও করব না। জনৈক ব্যক্তি বলল, আমীরুল মুমিনীন ! আপনি তাকে যে স্থানে অবতরণ করিয়েছিলেন তা থেকে তীর প্রত্যাবর্তন কি সুন্দর ! তিনি বলেন, তার অবতবণ ও প্রত্যাবর্তনের কুশলতার জন্যই তো আমরা তাকে যে দায়িত্ব আরোপ করার তা করেছি। অন্য এক র্ওয়ায়েতে আছে হযরত উমর (রা) যখন শামে আগমন করলেন তখন বিশাল জনসমাবেশ সহকারে হযরত মু'আবিয়া তাঁকে অভ্যর্থনা জানাতে বের হলেন। কিন্তু গাধায় আরোহী অবস্থায় তিনি ও আবদুর রহমান ইব্‌ন “আউফ (রা) অজ্ঞাতসারে তাকে অতিক্রম করে গেলেন। তকে বলা হল আপনি আমীরুল মু'মিনীনকে অতিক্রম করে এসেছেন। তিনি ফিরে গেলেন, তারপর যখন উমর .(রা)-কে দেখতে পেলেন, তখন গাধা থেকে নেমে পায়ে হেটে তার কাছে আসলেন এবং তাকে এ সকল কথা বলতে লাগলেন যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি ।-আব্দুর রহমান ইব্ন “আউফ .বলেন, আমীরুল মু'মিনীন ! আপনি তাকে যে বিষয়ে অবতরণ করিয়েছেন তা থেকে তার প্রত্যাবর্তন কি সুন্দর ! তিনি বলেন, িকিতিটাদিযিযাগাকিনিটিমিসান করার তা করেছি । ১৮৮ আমাদেরকে মুহাম্মাদ ইব্‌ন যি'ব বর্ণনা করেন, মুসলিম ইবন জুনদুব থেকে, তিনি উমর (রা)-এর গোলাম আসলাম থেকে, তিনি বলেন, (একবার) আমাদের কাছে মু'আবিয়া আসলেন, আর তখন তিনি ছিলেন উজ্ব্বল ফর্সাদেহী ও তরতাজা শরীরের অধিকারী সুপুরুষ । এরপর তিনি উমরের সাথে হজ্জে বের ১. আল ইসতিয়াব গ্রস্থের ৩য় খণ্ডের ৩৯৭ পৃষ্ঠায় ঈষৎ পরিবর্তন করে বক্তব্ট উমর (রা) থেকে উদ্ধৃত হয়েছে এখানে মল কিতাবে উল্লেখিত বক্তব্যের পরিবর্তে তারই অনুবাদ করা হল। -অনুবাদক । আল-বিদায়া ওয়ান নিহায়া__.-৩১ ড/৮4%%.2110001109.0010

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।