Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইবৃন ওর়ালীদ ফাকারী থেকে, তিনি মুহাম্মাদ ইবুন হাবীর খাওলানী থেকে, তিনি আবু বকর ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আবু মারয়াম আল গাসসানী থেকে, আর এতে বেশ দুর্বলতা রয়েছে এবং এটা অত্যত্ত অদ্ভূত, সম্ভবত এর সবটুকুই কোন স্বপ্নের বিবরণ । আর সে ক্ষেত্রে- বরাত গেল- অংশটুকু 'প্রবিষ্টা' যা ইবন আবু মারয়াম সংরক্ষণ করেন নি। মুহাম্মাদ ইবন আইয বলেন, ওয়ালীদ থেকে, তিনি ইবুন লাহীআ থেকে, তিনি ইউনুস থেকে, তিনি যুহরী থেকে, তিনি বলেন, উমর (রা) জাবীয়ায় আগমন করলেন । তিনি শুরাহবিল (রা)-কে অপসারণ করলেন এবং আমর ইবনুল “আস (রা)-কে মিশর অভিমুখে যাত্রার নির্দেশ, দিলেন এবং শামকে দুই প্রশাসকের দায়িতে বন্টন করে দিলেন। একজন হলেন আবূ উবাইদা আর অপর জন ইয়াধীদ।' তারপর যখন আবূ উবাইদা মৃত্যুবরণ করলেন, তখন তার স্থলে আযাষ ইব্‌ন গানামকে নিয়োগ করলেন। তারপর ইয়াীদ মৃত্যুমুখে পতিত হলে তার স্থলে মু'আবিয়াকে প্রশাসক নিয়োগ করলেন। এরপর উমর ইয়াধীদের মৃত্যু সংবাদে আবু সুফিয়ানকে অবহিত করে বলেন, ইয়াধীদ ইব্ন আবু সুফইয়ানের মৃত্যুশোকে ধৈর্যধারণের সওয়াব আল্লাহ্‌র কাছে সঞ্চিত রাখুন। তিনি বলেন, তীর স্থলে কাকে নিয়োগ করেছেন? উমর বলেন, মুআবিয়াকে। তিনি. (আবূ সুফিয়ান) বলেন, আমীরুল মু'মিনীন ! আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন। হযরত উমর (রা)-এর শাহাদাতকাল পর্যন্ত হযরত মু'আবিয়া এবং উমাইর ইব্‌ন সাদ শামের গভর্নর ছিলেন। মুহাম্মাদ ইবৃন ইসহাক বলেন, আমওয়াসের মহামারীতে (প্রেগ) হযরত আবূ উবায়দা ইস্তি কাল করেন এবং তিনি হযরত মু'আযকে তার স্থলবর্তী নিয়োগ করেন। এরপর হযরত মু'আয ইন্তিকাল করলে তার স্থলে ইয়াধীদ ইব্‌ন আবু সুফিয়ানকে নিয়োগ করেন। এরপর ইয়াধীদ . মৃত্যুমুখে পতিত হলে তার .ভাই মু'আবিয়াকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান। এরপর উমর তাকে বহাল রাখেন এবং আমর ইবনুল 'আসকে ফিলিস্তীন ও জর্ডানের প্রশাসক নিয়োগ করেন। আর মু'আবিয়াকে দামেশ্ক বা“আলাবান্ধ এবং বালকার এবং সাদ ইব্‌ন আমীর ইবন জুযায়মকে হিমূস-এর শাসনভার অর্পণ করেন। এরপর তিনি পরবর্তীতে সমগ্র শাম এলাকা. মু'আবিয়ার .. শাসনাধীন করেন। এরপর হযরত উসমান (রা) তাকে পুনরায় শামের গভর্নর নিয়োগ করেন। _ ইসমাঈল ইব্‌ন উমায়্যা বলেন, উমর মু'আবিয়া (রা)-কে শামের একক কর্তৃত্ব অর্পণ করেন এবং তার জন্য মাসিক আশি দীনার (স্ব্ণমুদ্রা) ভাতা নির্ধারণ করেন। তবে সঠিক হল হযরত ্‌ মু'আবিয়াকে সমগ্র শামের কর্তৃত্ব দান করেন হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা)। আর হযরত উমর (রা) মূলত তাকে এর কয়েকটি অঞ্চলের . শাসনভার প্রদান করেছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে -ইয়াধীদ ইবৃন আবু সুফইয়ানের সৎ মা হিন্দকে যখন তার মৃত্যুতে সান্তনা দেওয়া হল, তখন তাকে বলা হল যে তিনি (উমর) ইয়াষীদের স্থলে মু'আবিয়াকে আমীর নিয়োগ করেছেন । তিনি হিন্দ বলেন, মু'আবিয়ার মত ব্যক্তিকে কি কারো স্থলবর্তী করা শোভা -পায়। আল্লাহ্‌র শপথ! যদি সমগ্র আরববাসী একসাথে সমবেত হয় তারপর তাদের মাঝে তাকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়, তাহলে সে তাদের যে কোন পার্থ দিয়ে ইচ্ছা বের হতে সক্ষম। অন্যরা বলেন, হযরত উমরের কাছে মু'আবিয়ার (রা) কথা আলোচিত হল । তিনি বলেন, কুরাইশের তরুণ বীর এবং সর্দার ছেলের কথা আর বলো না। সে তো এমন লোক যে জুদ্ধ হয়েও হাসে, আর ভাকে সন্তুষ্ট না করে তার থেকে কিছু পাওয়া সম্ভব নয়, এবং যার পায়ে লুটিয়ে পড়া ছাড়া মাথার শিরস্ত্রাণ নেওয়া সম্ভব নয়।' ইবৃন আবুদ দুনূয়া বলেন, আমাকে ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।