0০017161715 ২৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া নি। আর তিবরানী তা বর্ণনা করেন আবৃদান ইবৃন আহমদ থেকে, তিনি আলী ইবুন সাহ্ল রমলী 'থেকে, তিনি ওয়ালীদ ইব্ন মুসলিম থেকে, তিনি হালবাস থেকে, তিনি আবদুল আযীয উমাইরা আল-মুযানী থেকে যে. তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে. মু'আবিয়া (রা) কথা উল্লেখ করে বলতে শুনেছেন, “হে আল্লাহ্ ! আপনি তকে হিদায়েতকারী .এবং হিদায়েতপ্রাপ্ত করুন এবং তাকে হিদায়েত দান করুন|" ইবৃন আসাকির বলেন, জামাতের বন্তব্যই সঠিক । আর ইব্ন আসাকির এই হাদীসখানি গুরুত্ের সাথে গ্রহণ করেছেন এবং তার ব্যাপারে দীর্ঘ, উত্তম, উপভোগ্য, উৎকৃষ্ট ও উপকারী আলোচনা করেন এবং এর, চমৎকার বিশেখণ করেছেন। আল্লাহ তাকে রহম করুন। এমন কতকস্থানে অন্যান্য হাদীস সংরক্ষকও সমালোচকদের উপর তীর শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে। ইমাম ভিরমিযী বলেন, আমাদেরকে মুহাম্মাদ ইবন ইয়াহইয়া বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে আবদুল্লাহ ইবন মুহাম্মাদ নৃফাইলী বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে আমর ইবন ওয়াকিদ বর্ণনা করেন, তিনি ইউনুস ইবন হালবাস থেকে, তিনি আবু ইদরীস খাওলানী থেকে, তিনি বলেন, হযরত উমর (রা) যখন উমাইর ইব্ন সাঁদকে অপসারণ করে সু'আবিয়া (রা)-কে শামের গভর্নর নিয়োগ করেন, তখন লোকেরা বলল, উমর (রা) উমায়েরকে অপসারণ করে মু'আবিয়াকে নিয়োগ করেন। উমর বলেন, তোমরা মু'আবিয়া সম্পর্কে ভাল কথা ছাড়া অন্যকিছু বলো না। কেননা, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ্ ! আপনি তার দ্বারা লোকদেরকে হিদায়েত করুন।১ ইমাম তিরমিযী একাই হাদীসটি উল্লেখ করেছেন এবং তাকে “গরীব" বলেছেন। আর এর রাবী আমর ইবৃন ওয়াকিদ “যয়ীফ 1 উমায়ের ইবৃন সা'দ আনসারীর মুসনাদে “আসহাবে আতরাফ' এভাবেই তা উল্লেখ করেন। আর আমার মতে এটা উমর ইব্ন খাত্তাব (রা)-এর রেওয়ায়েত থেকে হওয়া উচিত। আর সঠিক হবে- উমর (রা) বলেন, তোমরা মু'আবিয়া সম্পর্কে ভাল ছাড়া মন্দ কিছু বলো না। যাতে তা থেকে প্রশাসক নিয়োগে তার অজুহাত হয়। আর এই মতকে যে বিষয়টি দৃঢ় করে তা হল যে হিশাম ইবন আম্মার বলেন, আমাদেরকে ইবন আবুস্ সাইব আর তিনি হলেন, আবদুল আযীয ইবৃন ওয়ালিদ ইব্ন সুলাইমান- বর্ণনা করেন, তিনি বলেন, আমি আমার পিতাকে উল্লেখ করতে শুনেছি যে, যখন উমর ইবৃন খান্তাব মু'আবিয়া ইবৃন আবূ সুফিয়ানকে শামের প্রশাসক নিয়োগ করলেন, তখন লোকেরা বলাবলি করল, তিনি এক অল্পবয়সীকে (প্রশাসক) নিয়োগ করেছেন। . তিনি বলেন, তাকে গভর্নর নিয়োগ করায় তোমরা আমার সমালোচনা করছ! অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি- হে আল্লাহ্ ! আপনি তাকে হিদায়েতকীরী এবং হিদায়েতপ্াপ্ত বানান। তীর দ্বারা (অন্যদেরকে) হিদায়েত করুন ।” এখানে বর্ণিত অংশটি বিচ্ছিন্ন, ত তার পূর্ববর্তী অংশ তাকে দৃঢ় করে। তিবরানী বলেন, আমাদেরকে ইয়াহ্ইয়া ইব্ন উসমান ইব্ন সালিহ বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদেরকে নয়ীম ইব্ন হাম্মাদ বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে মুহাম্মাদ ইব্ন 858585555 তিনি বলেন, আমাদেরকে মারওয়ান ইব্ন জানাহ্ বর্ণনা ১. তিরমিধী শরীক ৫/৬৮৭ হাদীস _ নংঃ ৩৮৪৩, তাতে রয়েছে উমর (রা) উমায়েরকে হিম্মাস থেকে অপসারণ করেছিলেন ! ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।