(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৩ অথচ সে. তার উপযুক্ত নয় তার জন্য আপনি তাকে পাপমোচনকারী এবং কিরামতের দিন আপনার নৈকট্যের মাধ্যম করুন ।১ _ প্রথম হাদীসখানির সাথে এই হাদীস উল্লেখ করে এ দুয়ের সংযোগ থেকে ইমাম মুসলিম হযরত মু'আবিয়ার ফযীলত সাব্যস্ত করেছেন। এ ছাড়া তার অনুকূলে তিনি আর কোন হাদীস উল্লেখ করেন নি! মুসায়্যাব ইবন ওয়াঘিহ বর্ণনা করেন আবু ইসহাক ফাযারা থেকে, তিনি আবদুল মালিক ইবৃন আবূ সুলাইমান থেকে, তিনি আতা ইবৃন আবূ রবাহ থেকে, তিনি ইব্ন আব্বাস (রা) থেকে যে, তিনি (ইবৃন আব্বাস) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্সামার কাছে (একবার) জিবরীল (আ) এসে বলেন. হে মুহাম্মদ ! মু'আবিয়াকে সালাম পৌঁছে দেবেন এবং তার সাথে উত্তম আচরণ করবেন । কেননা তিনি আল্লাহ্র কিতাব ও তার ওহীর বাপারে আমানতদার (বিশ্বস্ত); অতি উত্তম আমানতদার। ইবন আসাকির তা আবদুল মালিক ইবৃন আবু সুলাইমান থেকে ভিন্নসূত্রে উল্লেখ করেছেন। এরপর তিনি পুনরায় তা হযরত আলী ও জাবির ইবুন আবদুল্লাহর রেওয়ায়েত থেকে উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মু'আবিয়া (রা)-কে ওহীর কাতিব বানানোর ব্যাপারে জিবরীল (আ)-এর পরামর্শ চাইলেন, তিনি বলেন, আপনি তাঁকে কাতিব নিয়োগ করুন, কেননা সে বিশ্বস্ত । কিন্ত হযরত আলী ও জাবিরের সৃত্রসমূহে 'অস্পষ্টতা' রয়েছে। এরপর তিনি অন্যদের উদ্ধৃতি দিয়ে . এ বিষয়ে হযরত আলী (রা) সম্পর্কেও বহু “অদ্ভুত ও অভিনব" হাদীসের অবতারণা করেছেন। আবূ আওয়ানা বর্ণনা করেন সুলাইমান থেকে, তিনি আমর ইব্ন মুররাহ থেকে, তিনি আবদুল্লাহ্ ইবন হারিছ থেকে, যুহাইর ইবন আকমার আয্ যুবাইদী থেকে তিনি আবদুল্লাহ্ ইব্ন আমর থেকে- তিনি বলেন, মু'আবিয়া (রা) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পক্ষে ওহী লিখতিন। ্ আবুল কাসিম তিবরানী বলেন, আমাদেরকে আহমদ ইব্ন মুহাম্মাদ .সাইদালানী বর্ণনা করেন, তিনি বলেন, আমাদেরকে সাররী বর্ণনা করেন আসিম থেকে, তিনি বলেন, আমাদেরকে আবদুল্লাহ ইবন ইয়াহইয়া ইবন আবু কাছীর তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি হিশাম ইব্ন উর্ওয়া থেকে তিনি আয়েশা (রা) থেকে, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে হাবীবার কাছে অবস্থানের দিনে কোন এক আগন্তক দরজায় করাঘাত করল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা দেখ কে এই আগন্তক? তারা. বলেন, মু'আবিয়া ৷ তিনি বলেন, তাকে ভেতরে নিয়ে আস। তিনি ভেতরে প্রবেশ করলেন আর এ সময় তার লেখার কলম তার কানের উপর রাখা ছিল। এ দেখে নবী করীম (সা) বলেন, মু'আবিয়া, তোমার কানের উপর এই কলমের কী ব্যাপার? তিনি বলেন, এটা আল্লাহ্ ও তার রাসূলের জন্য প্রস্তুতকৃত, নিবেদিত কলম । তখন নবী করীম (সা) বলেন, তোমার নবীর পক্ষ থেকে আল্লাহ্ তোমাকে সর্বোত্তম বিনিময় দান করুন । আল্লাহ্র কসম ! আল্লাহ্র ওহীর দ্বারাই আমি তোমাকে কাতিব নির্ধারণ করেছি। ক্ষুদ্র বৃহৎ কোন কর্মই আমি আল্লাহ্র পক্ষ থেকে ওহী ব্যতীত করি না। বলতো দেখি, আল্লাহ্ যদি তোমাকে খিলাফতের পোশাক পরিধান করান। (হযরত মু'আবিয়ার বোন) উম্মে হাবীবা (রা) গিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ১. ইমাম মুসলিম আনান বিন মালিকের সৃত্রে হাদীসখানি বর্ণনা করেছেন। পরিচ্ছেদ নং ২৫ হাদীস নং ৯৫ পুঃ ২০০৯। ? আল-বিদায়া ওয়ান নিহায়া-_৩০ দ$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।